✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  10 Dec 2018 08:35 AM (IST)
আজকের রাশিফল
1

সকাল থেকে মনের দিকে একটু অবসাদ আসতে পারে। আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন। কোনও নতুন কিছু করার ইচ্ছা মনে কাজ করবে। আজ অপরের জন্য কোনও কাজ করে মনে আনন্দ। দুপুরের পরে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে। রাগ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বৃদ্ধি।

2

আজ সকালের দিকটা একটু ভাল ভাবে চলতে পারে, কিন্তু সন্ধ্যার পরে বিবাদ থেকে সাবধান। প্রেমের বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনও দ্রব্য প্রাপ্তির যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পরে। ভুল কোনও কাজ আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারে অর্থনৈতিক দিকটা একটু খারাপ থাকবে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা। স্নায়বিক ভোগান্তির যোগ রয়েছে।

3

পড়াশোনায় খুব ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। কাজের চাপের জন্য সংসারে অবহেলা বা অশান্তি। নিম্ন বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ। আজ বন্ধু বিচ্ছেদ হতে হতে বেঁচে যাবেন। মায়ের বা বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে। আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় কাজ করবে। অর্থ ভাগ্য ভাল হলেও খরচ থাকবে প্রচুর। প্রেম ভালবাসার দিকে প্রচুর সাফল্য থাকবে। কুটির শিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতি।

4

আপনার ব্যবহার একটু ভাল করবার চেষ্টা করুন। আজ ব্যবসায় চাপ বৃদ্ধি পেতে পারে। ব্যবসার ব্যাপারে কোনও সিদ্ধান্ত আজ নিতে হতে পারে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে না। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারা দিন হিসেব করে চললেও খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে।

5

চিকিৎসার ব্যাপারে একটু সাবধান থাকুন। পদোন্নতিতে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। বাইরের লোকের কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। শরীরে কোথাও চোট লাগার সম্ভাবনা। ব্যবসায়ীরা কর্মচারীদের চোখে চোখে রাখুন। যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য খুব শুভ খবর আসতে দেরি আছে। চোখের সমস্যায় ভোগান্তি। সংসারে অশান্তি মিটতে দেরি আছে।

6

ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে। অগ্র পশ্চাত না ভেবে উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভাল। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা। মাত্রাছাড়া কথা আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন, কিন্তু তার জন্য বেগ পেতে হবে। শিক্ষকদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা, বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ হতে পারে।

7

সকাল থেকে অর্শ নিয়ে কষ্ট পেতে পারেন। চুরির জন্য অর্থের অপচয় হতে পারে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। উপার্জন নিয়ে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকবে। ভ্রাতৃ জাতীয় কারও সঙ্গে বিবাদ। সংসারে সুখ ফিরতে বিলম্ব হবে। পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে। যানবাহন চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান।

8

সকাল থেকে বন্ধুর সঙ্গে কোনও রকম বিবাদ বাড়তে পারে। আজ দিনটা সব দিক থেকে আপনার অনুকূল থাকবে না। সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন। সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। আইনি কোনও সমস্যায় পড়তে পারেন। নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। মনে মনে কোনও ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদ। রক্তপাত থেকে সাবধান।

9

প্রেমের ব্যাপারে একটু সাবধান থাকা দরকার। আজ সতর্ক না থাকলে চাকরির স্থানে সম্মানহানি হওয়ার যোগ আছে। কোনও মহৎ ব্যক্তি আপনার উপকার করতে পারে। চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে। আজ সারা দিন ব্যবসায় ছোটা ছুটি দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া। অতিরিক্ত মানসিক চাপের জন্য রক্তচাপ বৃদ্ধি পেতে পারে।

10

ব্যবসার ব্যাপারে কোনও খারাপ খবর আসতে পারে। ধর্ম কথা আলোচনায় আজ আপনার ভাল লাগবে। মাত্রা ছাড়ানো আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতা হতে পারে। বন্ধুর জন্য কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল।

11

আজ একটু সাবধানে থাকুন, কোনও বদনাম হতে পারে। মানসিক দিক থেকে আজ কারও কাছে অপদস্থ হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা থেকে মুক্তি। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি। দ্বিতীয় ব্যক্তির জন্য চারিত্রিক অবনতি। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ। অপ্রিয় সত্যি কথা বলায় কর্মস্থানে অশান্তি।

12

সকালের দিকে শরীরে একটু দুর্বলতা থাকতে পারে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। বাড়ির কোনও ব্যাপারে গুরুজনের সঙ্গে তর্ক। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। আজ কোনও বিষয়ে জেদ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায়ীদের অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। পিতার শারীরিক অবনতি।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.