✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  23 Dec 2018 08:29 AM (IST)
আজকের রাশিফল
1

অপরের মঙ্গল কামনায় নিজের ভাল হতে পারে। বাড়ির কর্তার কথা না শুনলে বিপদ হতে পারে। স্বামী, স্ত্রীর মধ্যে কলহের আশঙ্কা। ব্যবসায় বেশি বিনিয়োগ না করাই শ্রেয়। কর্মে ক্ষতি হতে পারে। সম্পত্তি ক্রয় নিয়ে প্রচুর বিচক্ষণতার প্রয়োজন। উপার্জন বাড়ানো নিয়ে গুরুজনের সঙ্গে মতবিরোধ। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা থাকতে পারে। পথেঘাটে কোনও আঘাতের সম্ভাবনা। বাড়তি কোনও কথা অশান্তি ডেকে আনতে পারে। স্ত্রীর সঙ্গে কোনও তর্ক না করাই ভাল।

2

শরীরে কোনও সমস্যা থাকলে আজ কিছুটা সমস্যা কমে যেতে পারে। আজ সমাজসেবায় কিছু দান করতে ইচ্ছে করবে। সহকর্মী আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। আজ আপনার উচ্চাকাঙ্খা বৃদ্ধি পেতে পারে। তৃতীয় কারও জন্য সংসারে অশান্তি। অনেক দিনের পুরনো কোনও রোগের হাত থেকে মুক্তি পেতে পারেন। বেশি তর্ক বিতর্ক আজ বিপদে ফেলতে পারে। প্রতিবেশীদের কাছ থেকে কোনও রূপ সাহায্য পাবেন।

3

বিমা জাতীয় কাজে যুক্ত হতে পারলে উন্নতির যোগ। দাম্পত্য কলহ বেড়ে গিয়ে পত্নি বিয়োগ হতে পারে। অতিরিক্ত পরিশ্রমে দুর্বলতা বৃদ্ধি। হজমের সমস্যায় ভোগান্তি। ব্যবসায় অমনোযোগে ক্ষতির আশঙ্কা। চাকরির জন্য বিদেশ যাত্রা হতে পারে। অতিরিক্ত চিন্তায় শারীরিক ক্ষতি। বুদ্ধিবলে সহকর্মীর মন জয় করার চেষ্টা করুন। প্রেমের জন্য বাড়িতে অশান্তির সম্ভাবনা। সম্পত্তির ব্যাপারে কোনও বাড়তি খরচ হতে পারে। দুপুরের পরে কোনও নতুন ব্যবসার দিকে যোগাযোগ আসতে পারে।

4

স্ত্রীর সঙ্গে কোনও কারণে বিবাদ বাধতে পারে। সঙ্গীতচর্চায় প্রচুর অগ্রগতির সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জটিলতা কাটিয়ে ওঠা মুশকিল। ভ্রমণে গিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। খেলাধূলায় মান সম্মান বৃদ্ধি। রাজনীতিতে কঠিন কোনও ব্যক্তিত্বের মোকাবিলা করতে হতে পারে। আত্মীয়ের সাহায্যে কোনও কাজের যোগাযোগ হতে পারে। গুরুজনদের নিয়ে দুশ্চিন্তা বাড়বে। চাকরির স্থানে কোনও চাপ বৃদ্ধি। পেটের কোনও সমস্যায় চিকিত্সার খরচ বাড়তে পারে। সন্তানের জন্য খরচ বৃদ্ধি।

5

কথা দিয়েও কোনও কথা রাখতে পারবেন না। ধর্মের কাজে মনোযোগে সমাজে সম্মান প্রাপ্তি। অর্থ উপার্জনের নতুন পথ পাওয়ায় মনে শান্তি। মা, বাবার কাছ থেকে সম্পত্তি লাভের আশা। সন্তানের জন্য মুখ উজ্জ্বল। পরিশ্রমের ফল না পাওয়ায় হতাশা বৃদ্ধি পাবে। অনেক দিনের ঋণ থেকে মুক্তি পাওয়ার আশা। সমাজসেবা ও দানের কাজে শান্তি পেতে পারেন। যকৃতের সমস্যায় ভোগান্তি। বন্ধুর সঙ্গে কোনও ছোট বিষয়ে তর্ক বাধতে পারে।

6

সকাল থেকে কোনও ছোট ব্যাপারে স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে। গান বাজনা নিয়ে যারা থাকেন তাদের জন্য ভাল সময় আসছে। ব্যবসায় মালিকের সঙ্গে বিরোধ বাধতে পারে। আটকে থাকা প্রেম উদ্ধার হতে পারে। সন্তানের ব্যবহারে মনে কষ্ট বাড়বে। বাড়িতে মাঙ্গলিক কাজে অতিথি সমাগম। প্রতিযোগিতামূলক কাজে বিশেষ স্থান পাওয়ার যোগ আছে। কুচক্রান্তে নিজের ক্ষতি। বায়ু পথে ভ্রমণ হলেও হতে পারে। আপনার ব্যবহারে আজ কেউ কষ্ট পাবে।

7

গভীর কোনও চিন্তার কাজ হাতে আসতে পারে। পরের উপকার করে সম্মান প্রাপ্তি। কর্মস্থলে চুপ করে থেকে নিজের কাজ হাসিল করাই শ্রেয়। মায়ের কাছ থেকে সম্পত্তি প্রাপ্তি যোগ। বায়ুপথে ভ্রমণে বাধা আসতে পারে। বাড়িতে অতিথি সমাবেশ। আজ আপনার গুরুদেব বা ঈশ্বরের প্রতি মন থাকলেই ভাল। প্রতিবেশীর সঙ্গে বিতর্কে যাবেন না, ঝঞ্ঝাট হতে পারে। বিচক্ষণ ব্যক্তির পরামর্শ গ্রহণ করুন। প্রেম প্রণয়ে আঘাত আসতে পারে। বাড়িতে অনেক অতিথির জন্য চিন্তা বাড়তে পারে।

8

অতিরিক্ত লোভের কারণে আজ খুব বড় বিপদ হতে পারে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। আজ কর্মে আলস্য থাকায় সংসারে অশান্তি হতে পারে। সন্তানকে সাহায্য করতে পেরে মনে আনন্দ। সাধু সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার ইচ্ছা থাকবে। আশেপাশের পরিবেশ অনুকূল থাকবে।

9

অতিরিক্ত গর্ব হওয়ার কারণে লোকের সঙ্গে বিবাদ বাধতে পারে। প্রতিকূল অবস্থায় থাকা সত্ত্বেও ব্যবসায় লাভ দেখা যাবে। নিজের দিকে বিশেষ নজর দিন। পুরনো প্রেম তুচ্ছ কারণে ভেস্তে যেতে পারে। রক্তাল্পতায় ভোগান্তি। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা। আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে। পুরনো কোনও সমস্যার সমাধান হতে পারে। বন্ধুর দুঃসময়ে পাশে দাঁড়াতে হতে পারে। লেখকদের সুনাম বাড়তে পারে। বাড়িতে অনেক খরচ হওয়ার জন্য সঞ্চয় কম হতে পারে।

10

আজ সকাল থেকেই সকল কাজে বাধা আসতে পারে। কর্মস্থানে আপনি সহকর্মীর হিংসার জন্য বিপদে পড়তে পারেন। বিদ্যার্থীদের জন্য সময়টা খুব ভাল বলে গণ্য করা যায়। চিকিৎসার জন্য খরচ হতে পারে। ভাল কাজ করে উৎফুল্লতা বৃদ্ধি। আজ মায়ের কাছ থেকে বিশেষ কোনও সাহায্য পেতে পারেন। ঘরে বাইরে দায়িত্বের চাপে মানসিক ক্লেশ। কোনও দিক থেকে শুভ যোগাযোগ আসতে পারে। গুরুসেবা করুন, ভাল ফল পাবেন। দিনের শেষে মাথার যন্ত্রণা বৃদ্ধি।

11

আজ ভাল কোনও কাজের জন্য আপনি কারও হিংসার পাত্র হতে পারেন। আজ ব্যবসায় কোনও বিষয়ে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। নিজের আচরণ সংযত করে সংসারে চলুন। সঠিক কোনও বিচার আপনাকে অনেক দূর নিয়ে যাবে। শরীর ভাল থাকবে। কর্মক্ষেত্রে আপনি নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করুন। সন্তানদের কথায় গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। সদুপায়ে আয় বৃদ্ধির চিন্তা ভাবনা করতে পারেন। প্রশাসনিক দায়িত্ব আসতে পারে।

12

আজ আপনার উপর কোনও বড় দায়িত্ব আসতে পারে। চার চাকার যানবাহন না চালানোই ভাল। প্রেম প্রণয়ে জটিলতা বাড়ার আশঙ্কা। পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কুটুম্বিতা করতে গিয়ে সংসারে ভুল বোঝাবুঝি। কর্মচারীর জন্য ব্যবসায় লোকসান হতে পারে। কোনও মহিলার দ্বারা উপকৃত হওয়ার সঙ্কেত। অপ্রিয় সত্যি কথা বলতে গিয়ে শত্রু বৃদ্ধি। বাতজ বেদনা বাড়তে পারে। পিতামাতার শরীরের জন্য চিকিত্সকের সঙ্গে আলোচনা।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.