আজকের রাশিফল

অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে। অসৎ কোনও মহিলার জন্য আপনার বদনাম হতে পারে। শত্রু আপনাকে অপদস্ত করতে সক্ষম হতে পারে। আজ কারও সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। কোনও দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে। সেবামূলক কাজে মনে আনন্দ। ব্যবসায় উন্নতি হতে পারে। স্ত্রীর সঙ্গে কোনও বিবাদ বাড়তে পারে।
খেলাধূলার জন্য কোনও ভাল সুযোগ আসতে পারে। আপনার মধুর ব্যবহারের জন্য শত্রুরা কোনও ক্ষতি করবে না। চাকরিতে বদলির যোগ বন্ধ হতে পারে। বাড়তি উপার্জনের জন্য স্ত্রীর উদ্যোগ। সন্তানদের কোনও বিশেষ কাজে খরচ হতে পারে। আপনার কোনও বিশেষ প্রচেষ্টায় কর্মক্ষেত্রে উন্নতি। আজ অপরের জন্য টাকা পয়সা খরচ হতে পারে। পিত্ত জাতীয় কোনও সমস্যায় ভোগান্তি।
কোনও কীটপতঙ্গ থেকে সাবধান থাকা দরকার। রাজনীতির কোনও ভাল কাজের জন্য মানুষের প্রীতিলাভ করতে পারবে। চিকিত্সকদের জন্য সময়টা প্রতিকূল। আজ লটারির চেষ্টা করতে পারেন। আজ হঠাৎ কোনও কারণে মন উদাসিন হয়ে পড়বে। আজ মাতৃকূল থেকে সম্পত্তি পাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। সন্তানদের পড়াশোনায় অমনোযোগ আপনাকে চিন্তায় ফেলতে পারে।
খেলাধূলার প্রতি অনুরাগ বাড়তে পারে। আজ সারা দিন ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে। পিতামাতার কাছ থেকে ভাল সাহায্য পেতে পারেন। স্বামী, স্ত্রীর সম্পর্কে উন্নতির যোগ। মা, বাবার সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ হতে পারে। আজ সকল কর্ম খুব ভাল ভাবে বুদ্ধি করে করতে হবে। সামান্য ভুল বড়ো ক্ষতি হতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আজ আপনার মন থাকবে। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে।
ভাল কাজে আশা ভঙ্গ হওয়ার জন্য মনে শান্তি পাবেন না। কোনও বিষয় নিয়ে খুব চিন্তিত থাকলে দুপুরের পরে উপশম হতে পারে। আজ অতিরিক্ত হাঁটা চলা শরীরে ক্লান্তি আনতে পারে। হঠাৎ আপনার কোনও স্বপ্ন পূরণ হতে গিয়ে বাধা আসবে। আজ আপনার সব কাজেই জয়লাভ হতে পারে। কোনও দুশ্চিন্তা আপনাকে নাজেহাল করতে পারে। শেয়ারে বিনিয়োগ করবেন না।
কিছু দান করে মানসিক আনন্দ। সারাদিন কিছু অতিরিক্ত ব্যয় হতে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা অনেক দূর যাবে। সংসারে শান্তি বজায় থাকবে। অপরের উপকার করতে গিয়ে অশান্তিতে জড়াতে পারেন। আজ কোনও কাজের জন্য বন্ধুর কাছে সুনাম অর্জন হবে। ক্রয় বিক্রয়ের কাজে আজ লাভ নাও হতে পারে। লাগামছাড়া আশায় ব্যয় বৃদ্ধি। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য।
মনের দিক দিয়ে কোনও চাপ বাড়তে পারে। আজ কারও কুপ্রভাবে সংসারে অশান্তি। সামাজিক দিকে সুনাম বা প্রতিপত্তি বিস্তার হওয়ার যোগ আছে। হারানো কোনও জিনিস উদ্ধার ও আনন্দ। নৃত্যশিল্পীদের উন্নতি। আজ আপনার খুব কাছের কোনও আত্মীয়ের দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন। প্রেমে বিশ্বাস আসতে পারে। আপনার মিষ্টি ব্যবহার সকলকে আকর্ষিত করবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বাড়ির লোকের সঙ্গে পরামর্শ করুন।
আজ অতিরিক্ত বিলাসিতার জন্য খুব বেশি খরচ বৃদ্ধি। মেয়েদের প্রতি দুর্বলতা বাড়তে পারে। গুরুজনের সঙ্গে সম্পত্তি নিয়ে অশান্তির যোগ। উপার্জনের দিকটা খুব ভালই থাকব। আজ সারা দিন নিজেকে নিঃসঙ্গ মনে হবে। প্রেমে আপনাকে অনেক কিছু সহ্য করতে হতে পারে। চিকিৎসার কাজে বিভ্রান্তি হতে পারে। শারীরিক সমস্যায় ভ্রমণ বাতিল হতে পারে।
সকালের দিকে বন্ধুর সঙ্গে কোনও বিবাদ বাড়তে পারে। আজ কোনও নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে পুলিশের কাছে যেতে হতে পারে। বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ। বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে একটু সাবধান। আজ খুব বুঝে না চললে ব্যয় হতে পারে। কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভাল। বাড়ির বয়ষ্কদের চিকিৎসার জন্য সময় ব্যয়।
সকালের দিকে কোনও ভাল কাজ করেও সুনাম পাবেন না। আজ উচ্চ বিদ্যার ক্ষেত্রে ফল শুভপ্রদ থাকবে। বন্ধুদের প্ররোচনায় সায় দিলে পুলিশি বিবাদ বৃদ্ধি। গুরুত্বপূর্ণ কাজ থাকলে সকালের দিকে মিটিয়ে নিন। আপনার ক্রোধপূর্ণ আচরণে পারিবারিক অশান্তি বাধতে পারে। আজ কোনও জ্ঞানী মানুষের সান্নিধ্যে আপনার জ্ঞানের পরিধি বাড়বে। অভিনয়ের সঙ্গে যুক্তদের সময় ভাল।
সকালের দিকে হাতের কোনও সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। আজ আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে। কাউকে টাকা ধার দেবেন না। তর্ক বিতর্ক বিশেষ ভাবে এড়িয়ে চলুন। স্ত্রীর দায়িত্ব পালন না করায় মতান্তর সৃষ্টি হতে পারে। বিদ্যাচর্চায় হাল ছাড়লে মুশকিল। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।
কর্মস্থানে উচ্চ কোনও পদ পেয়ে জন্য মানসিক শান্তি। আজ প্রিয় কারও কাছ থেকে অপমানজনক ব্যবহার পেতে পারেন। কোনও প্রতিযোগিতার ফল ভাল নাও হতে পারে। জলপথে ভ্রমণ ত্যাগ করুন। দাম্পত্য জীবনে ভাল থাকার সময়। আজ ব্যবসার যোগ খুব ভাল দেখা যাচ্ছে। গবেষণার সঙ্গে যুক্ত ছাত্রদের খুব ভাল সময়। প্রতিকূল অবস্থা মানিয়ে চলুন।