✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  08 Jan 2019 06:52 AM (IST)
আজকের রাশিফল
1

উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন। পুরনো ব্যবসা বাড়ানোর ভাল সময়। কেউ মিষ্টি কথায় আপনার কাছ থেকে কার্যোদ্ধার করতে চাইবে। হজমের গণ্ডগোলে পেটের সমস্যা হতে পারে। জ্যোতিষ চর্চায় অগ্রগতির যোগ। অংশীদারী ছাড়া নতুন কোনও কাজের পরিকল্পনা করতে পারেন। বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। আজ সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। আজ কারও কাছে থেকে ব্যবসায় উপকার পেতে পারেন।

2

আজ দুপুরের পরে শরীরে কোনও কষ্ট বাড়তে পারে। প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। নিজের মনের কথা বলার জন্য ভাল মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। আজ ধর্ম বিষয়ক আলোচনায় এগিয়ে থাকবেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোনও অংশে খুব ব্যথা সৃষ্টি হতে পারে। কিছু কেনাবেচার জন্য খরচ। আজ সারা দিন প্রচুর খাটনি হতে পারে।

3

ব্যবসায় সকালের দিকে কোনও চিন্তা বাড়তে পারে। চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভাল। সন্তানদের কোনও কিছু নিয়ে মনে উদ্বিগ্নতা থাকবে। প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে। আপনার ঋণের পরিমাণ বাড়তে পারে। আপনার মুখ মিষ্টতা আজ আপনাকে সকলের কাছে খুব জনপ্রিয় করে তুলবে। কোনও সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসতে পারে। সমুদ্রের ধারে ভ্রমণ হতে পারে। স্ত্রীর সঙ্গে ঝামেলা। পেটের কোনও সমস্যা বাড়তে পারে।

4

ভাই ভাই বিবাদ বাড়তে পারে। আজ আধ্যাত্মিক কোনও কিছু প্রচার করতে হতে পারে। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে। সাংসারিক সমস্যার সমাধান। অতিরিক্ত বন্ধুপ্রীতি আজ আপনাকে ভোগাতে পারে। প্রতিবেশীর চাপে আজ ব্যবসায় ক্ষতি হতে পারে। স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে। সন্তানদের জন্য কোনও কারণে মুখ উজ্জ্বল হবে। মায়ের শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে।

5

দূরের কোনও বন্ধুর সঙ্গে বিবাদ বাধতে পারে। আজ সারা দিন কোনও ভয় আপনাকে তাড়িয়ে বেরাবে। স্ত্রীর জন্য বিশেষ কোনও কাজের সুযোগ পাবেন। বন্ধুর পাশে দাঁড়াতে হতে পারে। অনেক দিন পড়ে থাকা কোনও অসুস্থতার হাত থেকে রেহাই পেতে পারেন। গুণী কোনও ব্যক্তির সঙ্গে ধর্ম বিষয়ে আলোচনা। নতুন গৃহ নির্মাণে বাধা আসতে পারে। সপরিবারে ভ্রমণ হতে পারে।

6

রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করুন, বিপদ আসতে পারে। আজ ব্যবসায় লাভ থাকলেও খরচ হওয়ারও সম্ভাবনা আছে। ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেরাবে। শারীরিক সমস্যা থেকে মুক্তি। আজ ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরে পরিবেশ খুব একটা উপযুক্ত হবে না। বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষায় বাধা আসতে পারে। প্রেমের দিকটা খুব শুভপ্রদ।

7

সকাল দিকে পিতার সঙ্গে কোনও বিবাদ বাধতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে। শরীরে কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে। শরীরে নানা রূপ রোগের উপদ্রব বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে।

8

একটু সাবধানে থাকুন, আর্থিক ক্ষতি হতে পারে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা, বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। আজ নতুন কোনও কর্মের সন্ধান আসতে পারে। অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি হতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।

9

কাজের দিকে কোনও বিবাদ হতে পারে। অতিরিক্ত ক্রোধের জন্য আজ হাতে আসা কোনও কাজ ভেস্তে যেতে পারে। উচ্চ শিক্ষার পরিকল্পনায় সক্ষম হবেন। প্রশাসনিক দায়িত্ব থেকে আজ দূরে থাকাই ভাল হবে। চক্ষু পীড়া হতে পারে। আজ ভাল কোনও চিন্তা আপনাকে সারা দিন তাড়িয়ে বেরাবে। ভাই ভাই অশান্তির যোগ দেখা যাচ্ছে। মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই ভাল। বাড়িতে আত্মীয় সমাবেশ হবে। বাড়তি কোনও খরচ হতে পারে।

10

কাজের দিকে কোনও অশান্তি আসতে পারে। আজ সারাদিন ব্যবসা ভাল চলবে। কারও কোনও কাজের দায়িত্ব আজ নেবেন না। সম্পত্তি কেনাবেচার জন্য সময় ভাল নয়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও একটু চাপ থাকবে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা।

11

যে কোনও কাজের জন্য মন সারাদিন চঞ্চল থাকতে পারে। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীতচর্চার দিকে নতুন করে সুযোগ মিলবে। পরিশ্রমের ফল ভাল হবে। প্রতিবেশীর দ্বারা চাকরিতে কোনও প্রকার উপকার পেতে পারেন। কোনও লোভে হঠাৎ পা দিয়ে দেবেন না। পরিবারে অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে।

12

সম্মান নিয়ে টানাটানি হতে পারে। আজ প্রেমের বিষয়ে খুব ভেবেচিন্তে পা বাড়ানো উচিত। আজ শেয়ার ব্যবসায় লাভ দেখা যাচ্ছে। কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন। বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি। আজ যে কোনও কাজের চেষ্টা করতে পারেন ফল শুভ হবে। বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। সন্তানদের সঙ্গে ধৈর্য বজায় রেখে চলুন। রাস্তায় ছোটখাটো দুর্ঘটনা হতে পারে। সন্তান নিয়ে চিন্তা বাড়তে পারে।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.