✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  20 Jan 2019 07:52 AM (IST)
1

মানসিক যন্ত্রণা বাড়তে পারে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা, বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ বাঁধতে পারে। কর্মীদের সঙ্গে আজ খুব বুঝে কথা বলুন। আজ অর্থ আগমন খুব ভালই থাকবে। প্রতিবেশীর সঙ্গে খুব সামান্য কারণে মতবিরোধ।

2

আজ বেহিসেবি খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা নষ্ট হতে পারে। কর্মক্ষেত্রে কোনও কারণে অস্থিরতা বৃদ্ধি পাবে। ছোটখাটো চোট লাগতে পারে। আজ খেলাধূলা থেকে ভাল কিছু আশা করতে পারেন। কর্মস্থানে বিশেষ কোনও পরিবর্তন হবে না। কেউ আপনাকে কেউ হেয় করতে পারে। পড়াশোনার জন্য একটু চাপ বাড়বে।

3

আজ পড়ে থাকা কোনও কাজ করে ফেলুন, দিনটি আপনার জন্য খুব ভাল। আপনার অস্থির মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে। খুব কাছের কারও খারাপ খবর শোনবার জন্য মন খারাপ। সেবামূলক কাজে শান্তি। আজ মাথার কোনও সমস্যা বা ব্যথা ফিরে আসতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে।

4

আজ সকাল থেকে একটু সাবধানে চলাফেরা করা দরকার। কর্মক্ষেত্রে কোনও কারণে অর্থ প্রাপ্তি নিয়ে চিন্তা। গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে নাজেহাল হতে হবে। বিদ্যার্থীদের জন্য দিনটা খুব শুভ। আজ সকলকে কাছে পেয়েও নিজেকে খুব নিঃসঙ্গ বলে মনে হবে। বেকারদের জন্য সুখবর আসতে পারে। বিদেশে থাকা কেউ ঘরে ফিরে আসতে পারে।

5

অতিরিক্ত খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। আজ কর্মব্যস্ততার ফলে শারীরিক অস্থিরতা দেখা দেবে। বিষয় সম্পত্তি নিয়ে কোনও আলোচনা। যেচে বন্ধুর উপকার করতে যাবেন না আজ। আজ কোনও কারণে আপনি হাসির পাত্র হতে পারে। গুরুজনদের সুপরামর্শে কোনও বিপদ থেকে মুক্তি পেতে পারেন। উচ্চাকাঙ্খী কোনও মহিলার ফাঁদে পড়তে পারেন। গৃহে সুখ শান্তি বজায় থাকবে।

6

অপ্রিয় সত্যি কথা বলে বন্ধুর সঙ্গে অশান্তি। প্রতিবেশীর থেকে কোনও উপকার পেতে দেরি হতে পারে। স্ত্রীকে নিয়ে চিন্তা থাকবে। আজ কারও সঙ্গে জমি ক্রয় নিয়ে আলোচনা হতে পারে। দীর্ঘ দিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। কুটুমদের সঙ্গে অশান্তি বাধতে পারে। বাকপটুতার জন্য সুনাম অর্জন করতে পারেন। দুপুরের পরে কোমরে কোনও আঘাত লাগতে পারে।

7

আজ গুরুদেবের চিন্তা মনে খুব আনন্দ দেবে। প্রিয়জনের চিকিৎসা বিভ্রাটে কাজ কর্মে বাধা। দন্ত পীড়ায় ভোগান্তি। লটারি কাটার জন্য দিনটি শুভ। আপনার সন্তানের পড়াশোনায় নজর দেওয়া প্রয়োজন। আজ মানসিক শান্তি থাকলেও শারীরিক কষ্ট থাকবে। হঠাৎ কারও সঙ্গে বন্ধুত্ব হতে পারে। চাকরির সুখবর পেতে পারেন । দীর্ঘ দিন ধরে চলা কোনও মামলার নিষ্কৃতি হতে পারে। সন্তানদের নিয়ে মনে শান্তি। অতিরিক্ত খরচের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে।

8

আজ সন্তানের উপর কোনও কারণে ক্ষোভ বাড়তে পারে। আজ একা কোথাও ভ্রমণে যাওয়ার ইচ্ছে হতে পারে। সংসারে প্রচুর দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। ভাইবোনরা আজ আপনার সঙ্গে ছলনা করতে পারে। রাস্তায় কোথাও পড়ে গিয়ে চোট লাগতে পারে। রাজনৈতিক কোনও কারণে বিপাকে পড়ার আশঙ্কা। নিজেকে সমঝে চলুন। বন্ধুর কাছ থেকে প্রতারণায় মানসিক কষ্ট। কর্মসূত্রে বিদেশ যাত্রা হতে পারে। হঠাৎ কিছু সুস্বাদু আহার পাওয়ার সম্ভাবনা। পড়াশোনার জন্য আজ একটু চাপ বাড়তে পারে।

9

অতিরিক্ত চাপের ফলে কাজের উপর কোনও প্রকার অনীহা আসতে পারে। আজ আপনার খুব কাছের কেউ বা প্রিয় কারও সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আজ আপনার সহজ ভাব আপনাকে বিপদে ফেলতে পারে। অতিরিক্ত পরিশ্রমের মূল্য পাবেন না। আজ কোনও কথা আপনাকে বিচলিত করতে পারে। কোনও গুণী ব্যক্তির সান্নিধ্যে মনে শান্তি লাভ। পেটের সমস্যার জন্য কোনও কাজের ক্ষতি হতে পারে।

10

আজ ব্যবসায় অতিরিক্ত পরিশ্রম হলেও লাভ কম হবে। আজ নিজের অজান্তেই এমন কিছু কাজ করবেন যার ফলে পরিবারের উন্নতি হবে। স্বামী, স্ত্রীর মধ্যে কোনও কারণে মতান্তর সৃষ্টি হতে পারে। মহিলার ব্যাপারে চিন্তা। আজ কর্মের জায়গায় ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। উচ্চ বিদ্যার্থী ও সরকারি কর্মচারীদের জন্য দিনটি খুব ভাল যাবে না। আপনার কোনও ঋণ মকুব হতে পারে। মায়ের সঙ্গে বিবাদ। সম্পতি নিয়ে কোনও বিবাদ বাধতে পারে।

11

আজ সকাল থেকে কাজের দিকে কোনও বাধা পড়বার জন্য মনে বিরক্ত ভাব। পুরনো বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে। মাত্রাছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে। কর্মস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা। সংসারে প্রচুর শ্রীবৃদ্ধি হওয়ায় মানসিক শান্তি। সন্তানের ব্যাপারে অভিজ্ঞ কোনও ব্যক্তির সঙ্গে আলোচনা। বেশি উদারতা কারও প্রতি না দেখানোই ভাল।

12

শেয়ার বাজারে অতিরিক্ত আশা করার জন্য আজ বিপদ বাড়তে পারে। আজ ব্যবসায় শুভ পরিবর্তন লক্ষ করতে পারবেন। আজ সংসারে মাত্রাছাড়া ব্যয় হওয়ার সম্ভাবনা। আপনি কোনও কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। আজ কর্মস্থানে সহকর্মীরা আপনার প্রতি বিনয় প্রকাশ করতে পারে। স্ত্রীর কথায় বিশেষ ভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন। গবেষণায় নাম করার ভাল সুযোগ আছে। গুরুজনদের জন্য মানসিক ক্লেশ। কোমরের যন্ত্রণা বাড়তে পারে।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.