✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  21 Jan 2019 06:40 AM (IST)
আজকের রাশিফল
1

সকাল থেকে স্বামীর ব্যাপারে একটু চিন্তা থাকতে পারে। আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন। কোনও নতুন কিছু করার ইচ্ছা মনে কাজ করবে। আজ অপরের জন্য কোনও কাজ করে বদনাম হতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে। শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা।

2

আজ সকাল থেকে একটু ভাল একটু খারাপ ভাবে চলার সম্ভাবনা। প্রেমের বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনও দ্রব্য নষ্ট হওয়ার যোগ। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ভুল কোনও সিদ্ধান্ত আপনার অর্থ ব্যয় করাতে পারে। সংসারে অর্থনৈতিক দিক একটু চাপ বাড়তে পারে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে।

3

পড়াশোনায় খুব ভাল সুযোগ কাজে লাগান। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য প্রেমে অশান্তি। নিম্ন বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ। আজ বন্ধু বিচ্ছেদ থেকে সাবধান থাকুন। মা বা বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে। আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় কাজ করবে। অর্থ ভাগ্য ভাল হলেও খরচ থাকবে প্রচুর। কুটির শিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতির সম্ভাবনা।

4

আপনার ব্যবহার খারাপ হওয়ার জন্য উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমান। আজ ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে খরচ বৃদ্ধি পাবে। জীবনের মূল্যবান কোনও সিদ্ধান্ত নিতে পিতার সাহায্য। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন। আজ সারা দিন হিসেব করে চলার চেষ্টা করুন। শারীরিক ক্ষমতা অনুযায়ী ভ্রমণ করুন, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে।

5

ডাক্তারের ব্যাপারে একটু সাবধান থাকুন। চাকরিসূত্রে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। আজ শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু উপহার নেওয়ার আগে খুব ভাল করে চিন্তা করুন। শরীরে কোথাও চোট লাগতে পারে। যারা বিবাহের কথা ভাবছেন, তাদের জন্য আজকের দিনটা খুব ভাল হবে না। রাজনীতিকদের জন্য দিনটি খুব চাপের।

6

আর্থিক ব্যাপারে কোনও ক্ষতি থেকে সাবধান। ভাল করে না ভেবে উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভাল। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক ক্ষতি। মাত্রাছাড়া রাগ আপনার বিপদ বাড়াতে পারে। ঋণ ফেরত পাবেন, কিন্তু তার জন্য কষ্ট পেতে হবে। রাজনীতিবিদদের জন্য সময়টা আজ ভাল নয়। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে।

7

সকালের থেকে পিঠের যন্ত্রণা নিয়ে কষ্ট পেতে পারেন। চুরির জন্য অর্থ অপচয় হওয়ার সম্ভাবনা। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। উপার্জন নিয়ে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকবে। ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে বিবাদ হতে পারে। সংসারে সুখ ফিরবে কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে। পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে। যানবাহন চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে।

8

সকালের দিকে ভাইয়ের সঙ্গে বিবাদ বৃদ্ধির সম্ভাবনা। আজ সব দিক থেকে একটু বাধা থাকবে। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলবেন। সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। আইনি কোনও সমস্যা বাড়তে পারে। দুপুরের পরে নিজের প্রতিভা ফুটিয়ে তোলার বিশেষ সুযোগ পাবেন। মনে মনে কোনও ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদ।

9

ব্যবসার ব্যাপারে একটু সাবধান থাকা দরকার। আজ সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানি হওয়ার যোগ আছে। চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা আছে। আজ সারা দিন কর্মস্থানে উদ্বেগ দেখা দেবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। বন্ধুর পাশে থাকতে না পারায় মনে দুঃখের ছায়া। অতিরিক্ত পরিশ্রমে জন্য রাত্রের দিকে মাথার যন্ত্রণা বৃদ্ধি।

10

প্রেমের ব্যাপারে কোনও খারাপ খবর নিয়ে সকালের দিকে চিন্তা থাকবে। ধর্মকথা আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি পাবে। মাত্রাছাড়া ব্যয় আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে দেরি হবে। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতা। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল।

11

আজ একটু সাবধানে থাকুন, মহিলা সংক্রান্ত ব্যাপারে বদনাম হতে পারে। মানসিক দিক থেকে আজ কারও কাছে নীচু হওয়ার সম্ভাবনা। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা নিয়ে চিন্তা। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি। তৃতীয় ব্যক্তির জন্য চারিত্রিক অবনতি। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ।

12

সকাল থেকে শরীরে একটু কষ্ট বাড়তে পারে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা নিয়ে চিন্তা। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। আজ কোনও বিষয়ে সন্দেহ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি থমকে যেতে পারে। উচ্চশিক্ষায় সময়টা বিশেষ ভাল নয়। সন্তানের শারীরিক অবনতি নিয়ে চিন্তা।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.