✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  23 Jan 2019 06:50 AM (IST)
আজকের রাশিফল
1

সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে। পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটাচলা খুব সাবধানে করা উচিত। আজ সকল কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের সময়টা ভাল নয়। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে।

2

বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চোরের ভয় আছে। অর্থনৈতিক সমস্যার সম্মুখিন হতে হবে। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন। সন্তানদের কর্মের কোনও শুভ খবর আসতে পারে। আজ সারা দিনটা খুব আলস্যে কাটতে পারে। বিদ্যার্থীদের কোনও ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন।

3

পড়াশোনার ব্যাপারে কাউকে জিজ্ঞাসা করলে ঠকতে হতে পারে। পাওনা প্রাপ্তি যোগ। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। বাত রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভাল হবে। আজ স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারও বাড়িতে আগমন।

4

আজ কাউকে বেশি বিশ্বাস করবেন না। আপন কারও শারীরিক অসুস্থতা নিয়ে চিন্তা। নিজের কথার দ্বারা অন্যকে প্রভাবিত করতে সক্ষম হবেন। প্রেমে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তুচ্ছ কোনও কারণে বড় ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। আজ আপনার বিলাসিতার জন্য প্রচুর খরচ হতে পারে। কর্মে বাধা থাকলেও পরে সেটা কেটে যাবে।

5

পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে। যানবাহন চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান। আজ নতুন কোনও কর্মে প্রচুর উৎসাহ পাবেন। ব্যবসার শত্রু আপনার পিছু ছাড়বে না। কোনও জটিল সমস্যা আপনার দ্বারা সমাধান হতে পারে। প্রেমে আনন্দের সঙ্গে থাকলেও ব্যাকুলতাও থাকবে। ব্যবসায় প্রচুর দায়িত্ব বৃদ্ধি হওয়ার মানসিক চাপ বৃদ্ধি। স্ত্রীর প্রেরণা আপনাকে উদ্যমী করে তুলবে।

6

জ্যোতিষ বিদ্যায় অগ্রগতির যোগ দেখা যাচ্ছে। আপন কারও জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। কৃষি কাজে উন্নতির যোগ দেখা যাছে। সন্তানের পরীক্ষার ব্যাপারে আনন্দের খবর আসতে পারে। শরীরে ও মনে আজ সারা দিন খুব চাপ থাকবে। কর্মচারীর জন্য ব্যবসায় সমস্যার সমাধান হতে পারে। খুব কাছের কোনও মানুষের ব্যবহারে মনে দুঃখ। তৃতীয় ব্যক্তির ফলে দাম্পত্য কলহ মিটবে।

7

বুদ্ধির ভুলে কর্মের পরিকল্পনায় ব্যাঘাত আসতে পারে। সঙ্গীত চর্চায় অগ্রগতির সুযোগ। দিনের শেষ ভাগে প্রতিকূল অবস্থা কাটবে। আজ ব্যবসায় কর্মচারীর জন্য অবনতির যোগ দেখা যাচ্ছে। শ্বশুরকুল থেকে সম্পত্তি পাওয়ার একটা আশা রাখতে পারেন। পরিবারে কারও সঙ্গে অশান্তি বাধতে পারে। সন্তানদের কর্মের সুযোগ নিয়ে আলোচনা। আজ রাস্তায় যানবাহনের জন্য ভোগান্তি হতে পারে। কর্মে অন্য রকম বদল দেখতে পারেন।

8

আজ আপনার মধ্যে অর্থ উপার্জনের প্রবল চেষ্টা দেখা যাবে। আজ উদারতা দেখাতে গিয়ে বিপদে পড়তে পারেন। বাড়িতে নতুন অতিথি আসার সম্ভাবনা। অনেক দিনের পুরনো আশা পূরণ হতে পারে। আজ বাড়িতে ভাল কোনও খবর আসতে পারে। অসৎ বুদ্ধির কোনও লোক আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। কোনও চিন্তা আজ সারা দিন আপনাকে ভাবিয়ে রাখবে। হঠাৎ কোনও কারণে মনে কষ্টের সৃষ্টি হতে পারে।

9

আজ সারা দিন ব্যবসায় খরচ দেখা যাবে। সংসারে ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া। চোখের সমস্যায় ভোগান্তি। আজ উদার বা দানশীল মনোভাব বৃদ্ধি পাবে। সন্তানদের নিয়ে আজ উদ্বেগ বাড়বে। কথাবার্তায় সামঞ্জস্য বজায় রাখুন। নিজে খরচ করে বন্ধুকে সাহায্য করতে হতে পারে। পড়াশোনার জন্য দিনটি খুব ভাল।

10

কোথাও বেড়াতে যাওয়ার জন্য কর্মে একটু বাধার সৃষ্টি হতে পারে। নিজের কোনও ব্যাপারে সংশয় থাকতে পারে। প্রয়োজনীয় কাজ আজই সেরে ফেলুন। হঠাৎ চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায় গুরুজনদের পরামর্শে অগ্রগতির আশা রাখতে পারেন। নিজের কৌশল প্রয়োগ করে শত্রু বিনাশ। অল্প বিস্তর ভোগান্তি হতে পারে। উচ্চশিক্ষিতদের জন্য ভাল খবর বা যোগাযোগ আসতে পারে। কর্মচারীকে নিয়ে একটু চিন্তা হতে পারে।

11

অপ্রীতিকর কাজের ফলে নৈরাশ্য বৃদ্ধি পাবে। ভাই, বোনদের দেখভাল নিয়ে মা, বাবার সঙ্গে মতান্তর। মনের আধ্যাত্মিক বিকাশ ঘটবে। ব্যবসায় সৌভাগ্য বৃদ্ধি। পুরনো কোনও ব্যধির উপশম হতে পারে। মানুষের কল্যাণজনক কাজে সুনাম পাবেন। রাস্তায় সতর্ক না থাকলে দুর্ঘটনা ঘটতে পারে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না।

12

শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে। প্রাপ্তবয়স্কদের কথা মেনে চলুন। অনেক দিন পর ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে। ভক্তিমূলক কাজে মনোনয়ন ও শান্তি। পারিবারিক ঝামেলায় মানসিক অবসাদ। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয়। পিতার কোনও কাজের জন্য খরচ বাড়তে পারে। চোখের কোনও সমস্যা বৃদ্ধি।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.