✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  24 Jan 2019 07:08 AM (IST)
1

শরীরের কোনও ক্ষত বিপদ ডেকে আনতে পারে। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বচসা হতে পারে। ভাল কোনও কাজের জন্য পুরস্কার পেতে পারেন। প্রেমের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি। জলপথে বিপদ আসতে পারে। ব্যবসায় সাফল্য নিয়ে চিন্তা। প্রিয় ব্যক্তির সঙ্গে থাকার জন্য আনন্দ বৃদ্ধি। আজ কোনও জিনিস চুরি হতে পারে।

2

আজ মাথায় কোনও বাজে চিন্তা এলে সেটাকে বেশি আমল দেবেন না। মানসিক দিক দিয়ে একটু চঞ্চল ভাব থাকতে পারে। সামাজিক কারণে সুনাম বাড়তে পারে। পড়াশোনার জন্য কোনও ভাল যোগাযোগ। গবেষণায় আজ সাফল্য আসতে পারে। ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে। চাকরির স্থানে আজ তর্ক বেশি না করাই ভাল হবে। কোনও ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে।

3

আজ একটু সাবধানে থাকুন, প্রেমে কোনও প্রকার বদনাম আসতে পারে। আর্থিক ব্যাপারে একটু সুবিধা হওয়ার সম্ভাবনা। পাওনা আদায় নিয়ে মাথা গরম হওয়ার যোগ। ভাল সঙ্গে থাকার জন্য উন্নতি লাভ। ভাই, বোন কোনও বিবাদ বাড়তে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা। বাহিরের অশান্তি ঘরে আসতে পারে। পেটের কোনও সমস্যা বৃদ্ধি।

4

পরিবারের সকলের সঙ্গে কোনও কারণে কলহ বাধতে পারে। সকালের দিকে কোনও বাহিরের ব্যক্তির সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায় অতিরিক্ত লোভের কারণে বিপদ। দুপুরের পরে কাজের জন্য অতিরিক্ত ব্যস্ত হতে হবে। বিবাহ বিষয়ে আলোচনা। কোনও রক্তপাতের সম্ভাবনা আছে। ব্যবসায় বাড়তি কোনও বিষয় আলোচনা। চাকরির স্থানে কোনও ব্যক্তির সঙ্গে তর্ক। আর্থিক চাপ বাড়তে পারে।

5

চাকরির স্থানে কোনও দলগত বিবাদ বাড়তে পারে। দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পাবে। প্রিয় ব্যক্তির সঙ্গে তর্ক বাধার জন্য মানসিক যন্ত্রণা। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ হলেও বাড়তি কোনও লাভ হতে পারে। বন্ধুর জন্য কোনও কারণে রাগ বৃদ্ধি। স্ত্রীর সঙ্গে বিবাদে ক্ষতি হতে পারে। কোনও আশা পূরণের জন্য আনন্দ। পিতার শরীরের ব্যাপারে কোনও খরচ বাড়তে পারে।

6

গাড়িচালকদের আজ একটু সাবধানে চলতে হবে। নীতির দিক দিয়ে কোনও কিছু ভুল হতে পারে। ব্যবসায় একটু চাপ থাকবে। প্রিয়জনের থেকে স্নেহ পেতে পারেন। চিকিত্সার জন্য ব্যয় বৃদ্ধি। দুপুরের পরে আগুন থেকে সাবধান থাকুন। কোনও আঘাতের জন্য নিরানন্দ হতে পারে। কর্মস্থানে কোনও বাধা আসতে পারে। উন্নতির জন্য চেষ্টা। চাকরির স্থানে কোনও কাজের চাপ বাড়তে পারে।

7

বাহিরের কোনও অশান্তি আজ ব্যবসায় সমস্যা করতে পারে। ব্যবসায় লাভের আশা রাখলে গুরুজনদের কথা মেনে চলতে হবে। ভাল আলোচনায় সম্মান প্রাপ্তি। কর্মস্থানে আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। আজ কোনও আত্মীয়ের কাছ থেকে আপনি ভাল সাহায্য পাবেন। বেশি অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা।

8

রাস্তায় আজ কোনও খারাপ পরিস্থিতির চাপে পড়তে পারেন। আজ পরিবারে কারও ব্যবহারে আপনার ক্ষোভ সৃষ্টি হতে পারে। আজ সারাদিন ব্যয়ের পরিমাণ বেশি থাকবে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা। আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতা আজ বিপদে ফেলতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে।

9

সকালের দিকে আর্থিক ব্যাপারে কোনও অপমান জুটতে পারে। আপনার কোনও প্রতিভার জন্য আপনি জনপ্রিয়তা লাভ করতে পারেন। কোনও ছোট্ট অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। আজ সারা দিন ব্যবসায়িক চিন্তা খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই ভাল। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত।

10

সকাল থেকে আইনি কোনও কাজে খরচ বাড়তে পারে। পরিবারে কারও কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। আপনার থেকে বয়সে ছোট কারও সঙ্গে তর্ক বাধতে পারে। মনের মতো মানুষের দেখা পেতে দেরি। আজ গৃহে বা কর্মস্থানে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি আপনার বিরুদ্ধে যেতে পারে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা, বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে।

11

প্রতিযোগিতার নেশা মাথায় চাপার জন্য খরচ বাড়তে পারে। আগুন থেকে বিপদের সম্ভাবনা। তর্ক থেকে জয় লাভ করে আনন্দ। আর্থিক ব্যাপারে কোনও চাপ বাড়তে পারে। মাথার যন্ত্রণা হতে পারে। অশান্তি থেকে সাবধান থাকুন। ব্যয় বাড়তে পারে। ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি। বিবাহের ব্যাপারে কোনও আলোচনা।

12

আজ নিজের বুদ্ধিতে ব্যবসায় অগ্রগতির আভাস। আজ কোনও কাজেই মন বসবে না। পুরনো পাওনা পেতে বেগ পেতে হবে। কর্মের জায়গায় কাজ নিয়ে গণ্ডগোল। নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই মঙ্গলজনক। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত। স্ত্রীর কোনও খারাপ ব্যবহারের জন্য মনে কষ্ট বাড়তে পারে।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.