আজকের রাশিফল

আজ সকাল থেকে কর্মস্থান নিয়ে কোনও চিন্তা মাথা খারাপ করতে পারে। ব্যবসা ভাল চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভাল নয়। বিদ্যার্থীদের জন্য খুব ভাল খবর অপেক্ষা করছে, কাজে লাগান। অনিচ্ছাকৃত ভাবে কোনও কাজ ফেলে রাখবেন না। আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে। আজ আপনাকে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপোস করে নিজের কাজ উদ্ধার।
গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেক দূরে এগনোর সময়। সুখ স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে আসার আশা রাখতে পারেন। বিপদে আত্মরক্ষা নিজেকেই করতে হবে। ব্যবসায় কোনও কারণে একটু খরচ হতে পারে। পায়ের নীচে কোনও আঘাত। টাকা পয়সা বুঝে খরচ করুন। সংসারে কোনও দায়িত্ব থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন। সন্ধ্যার দিকে কাজে বাধা আসতে পারে। সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে।
চাকরির দিকে কোনও বিবাদ থেকে সাবধান থাকা দরকার। অনেক দিনের আশা পূরণ হওয়ার জন্য আনন্দ। প্রেমের দিকে বাহিরের কোনও লোকের সঙ্গে বিবাদ হতে পারে। রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। কর্মস্থনে উৎকণ্ঠা বাড়তে পারে। কাজের ভাল সুযোগ আসতে পারে। খারাপ কোনও চিন্তার জন্য মনে কষ্ট। লটারি থেকে কিছু আয় হতে পারে। বন্ধুর দ্বারা কোনও ক্ষতি হওয়ার যোগ।
প্রতিবেশীর জন্য চিকিৎসা খরচ বাড়তে পারে। আজ কোনও অশুভ কিছু ঘটার সম্ভাবনা। শরীরের কোনও অংশে ব্যথা থেকে জ্বর আসতে পারে। কর্মস্থানে সমস্যা বাড়তে পারে। অকারণে তর্কে অশান্তি। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ। আত্মীয়ের সঙ্গে সম্পত্তির ব্যাপারে বিবাদ। কর্মস্থানে কোনও বিবাদ নিয়ে চিন্তা। সামাজিক সুনাম হতে পারে। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ। বাড়তি খরচের জন্য চিন্তা।
আজ সকাল দিকে কিছু অর্থ আসার জন্য আনন্দ। খারাপ মনোভাবের জন্য অশান্তি বৃদ্ধি। ব্যবসার দিকে ভাল সুযোগ পাবেন আজ। পাওনা আদায়ে দেরি হতে পারে। পেটের সমস্যা থেকে সাবধান। ব্যবসার জন্য খরচ বৃদ্ধি। নিজের বুদ্ধির দ্বারা বিপদ থেকে উদ্ধার। প্রেমের জন্য মনে আনন্দ বাড়তে পারে। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে। সন্তানের জন্য মানসিক চিন্তা।
সবার সঙ্গে একটু ভাল ব্যবহার করুন, বিবাদ হতে পারে। গোপন কোনও রোগ বৃদ্ধি। ব্যবসায় খরচের জন্য চাপ থাকবে। ঋণ থেকে মুক্তির সুযোগ হাতছাড়া হতে পারে। কাজের দিকে কোনও ভুল হওয়ার সম্ভাবনা। উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ। কোনও আশা নষ্ট হওয়ার সম্ভাবনা। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। পেটের কোনও সমস্যা বাড়তে পারে। স্ত্রীর আবদার পূরণ। সন্তানের ব্যাপারে চিন্তা।
নিজের সিদ্ধান্ত আজ কার্যকর হবে না। প্রতিবেশীর সঙ্গে কোনও কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক ক্লান্তি বৃদ্ধি। অনেক দিনের ইচ্ছা পূরণ হতে পারে। আজ কোনও কারণে মনে খুব ভয় কাজ করবে। কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। আজ সব কাজের জন্য একটু বেশি করে চেষ্টা করতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ হতে পারে। চিকিৎসকের ব্যাপারে খরচ বৃদ্ধি।
কোনও উচ্চপদস্থ ব্যক্তির কারণে সম্মান বৃদ্ধি। স্বামী, স্ত্রী বিবাদের জন্য মানসিক চাপ বৃদ্ধি। কাজে মন বসবে না। ব্যবসার ব্যাপারে সচেতনতা বাড়তে পারে। গঠনমূলক কাজের চিন্তা ও নতুন পরিকল্পনা সফল হতে পারে। আজ স্ত্রী এমন কিছু কাজ করবে যা দেখে আপনার মাথা গরম হতে পারে। নিজের কাজের ওপর নিজের গর্ববোধ হবে। জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা আছে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা।
সকালের দিকে রাস্তাঘাটে কোনও চোট বা আঘাত লাগতে পারে। প্রেমের প্রতি ঘৃণা জন্মাবে। যারা বিদেশে থকেন তাদের জন্য নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি। লজ্জার কোনও কাজ আপনাকে আজ করতে হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনে কষ্ট বাড়তে পারে। পড়াশোনার জন্য শুভ পরিবর্তন।
আজ সকল থেকেই সময়টা ভাল যাবে না। স্ত্রীর উৎসাহে ব্যবসায় নতুন কোনও উন্নতির আশা রাখতে পারেন। উপকারের পরিবর্তে কটূ কথা শুনতে হতে পারে। প্রেমে কোনও রকম জটিলতা বাড়তে পারে। আজ নিজের কারও জন্য মানসিক কষ্ট। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট আসতে পারে। বেশি কথা বলার ফলে ক্ষতি হওয়ার সম্ভাবনা। বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে।
দুপুরের পরে মানসিক দিক খুব একটা ভাল থাকবে না। পুরনো কোনও শত্রু আজ নতুন করে আক্রমণ করতে পারে। সংসারে একটু শান্তির জন্য চেষ্টা করুন। জলপথে ভ্রমণ আজ বন্ধ রাখুন। আজ সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। উচ্চপদস্থ কোনও চাকরির খোঁজ আসতে পারে। ঘাড়ে ও পিঠের সমস্যায় ভোগান্তি।
অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। সন্তানের জন্য পড়াশোনার ব্যয় বাড়তে পারে। কাজের জন্য সুনাম বৃদ্ধি। বিদেশে থাকা কোনও বন্ধুর জন্য মন খারাপ। ব্যবসায় খরচ নিয়ে চিন্তা। একাধিক পথে উপায় করতে গিয়ে পুলিশের ঝামেলা বৃদ্ধি। কাজের ব্যাপারে নতুন পরিকল্পনা। খেলাধূলার জন্য উপহার পেতে পারেন।