✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  29 Jan 2019 07:04 AM (IST)
আজকের রাশিফল
1

সকালের দিকে ভ্রমণের সুযোগ আছে। আজ নিজের বুদ্ধিতে এমন কিছু কাজ করবেন যাতে সকলের প্রীতিলাভ করবেন। প্রেমিকা আজ আপনাকে ঠকাতে পারে। স্বামী, স্ত্রীর মধ্যে কোনও কারণে মতান্তর সৃষ্টি হওয়ার সম্ভাবনা। আজ কর্মের জায়গায় ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখুন। সরকারি কর্মচারীদের শুভ দিন। আপনার কোনও ঋণ মকুব হওয়ার সুযোগ আসতে পারে। মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। আজ আপনার খুব কাছের কেউ বা প্রিয় কারও সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

2

ব্যবসায় অশান্তি নিয়ে চিন্তা। দূরের কোনও আত্মিয়ের খবর পেয়ে আনন্দ। প্রেমে অশান্তি বৃদ্ধি। চাকরির স্থানে উন্নতির সুযোগ পাবেন, কিন্তু সহকর্মীর হিংসার পাত্র হবেন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে। কোনও মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি। সকালের দিকে স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে। বেকারদের জন্য কাজের ভাল যোগাযোগ হতে পারে। দুপুরের পরে ব্যবসায় কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা।

3

চাকরির স্থানে উন্নতির ব্যপারে চিন্তা। বন্ধুর জন্য সম্মান নষ্ট হওয়ার যোগ। আগুন থেকে বিপদের সম্ভাবনা। তর্ক থেকে জয় লাভ না করতে পারার জন্য ক্ষোভ। আর্থিক ব্যাপারে কোনও চাপ থাকবে। হাতের যন্ত্রণা বৃদ্ধি। অশান্তির থেকে সাবধান থাকুন। ধাতব বস্তু চুরি হতে পারে। ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা। মায়ের জন্য বাড়িতে বিবাদ হতে পারে।

4

আঘাত লাগা থেকে সাবধান থাকা দরকার। ব্যবসার দিকে বাড়তি কোনও কাজ নিয়ে চিন্তা। প্রিয়জনের থেকে সুবিধা পেতে পারেন। বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয়। সঙ্গীতে সাফল্য বাড়তে পারে। ভ্রমণের কারণে অযথা ব্যয় হতে পারে। কাউকে কটূ কথা বলবার জন্য অশান্তি বৃদ্ধি। গলার কোনও সমস্যা বাড়তে পারে। দূরে থাকা প্রিয়জনের কোনও খারাপ খবর বাড়িতে আসতে পারে।

5

ব্যবসায় আজ একটু চিন্তা থাকবে। খারাপ বুদ্ধির জন্য কোনও কাজে খুঁত হতে পারে। স্ত্রীর জন্য প্রতিবেশীর সঙ্গে বিবাদ। সন্ধ্যার পরে ব্যবসায় আয় বাড়তে পারে। প্রেমের জন্য আনন্দ বাড়তে পারে। কোনও উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে। পড়াশোনার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা।

6

আজ কোনও কাজের শুরু খুব ভাল হবে। দিনটি আপনার জন্য উপযুক্ত। একাধিক পথে আয় করতে যাবেন না। দূরে কোনও স্থানে ভ্রমণের জন্য দিনটি ভাল নয়। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। কোনও একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। রক্তচাপ বাড়তে পারে। আত্মীয় নিয়ে কোনও বিবাদ হতে পারে। প্রেমের ব্যাপারে সম্মান বাড়তে পারে।

7

আজ কর্মস্থানে সহকর্মীরা আপনাকে একটু হিংসা করবে। সন্তানের কথায় বিশেষ ভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন। খেলাধূলায় নাম করার ভাল সুযোগ আছে। প্রেমিকার সঙ্গে সমস্যায় মানসিক ক্লেশ। পুরনো বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। কারও সমালোচনা না করাই ভাল হবে আজ। মাত্রাছাড়া আবেগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে। বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা। সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় মানসিক শান্তি। সন্তানের ব্যাপারে অভিজ্ঞ কোনও ব্যক্তির সঙ্গে আলোচনা।

8

স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতির সময়। ব্যবসায় কোনও বিবাদ থেকে সাবধান থাকা দরকার। সন্তানের জন্য খরচ বৃদ্ধি পাবে। নিজের ইচ্ছামতো কিছু করবার জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি। ভাল চাকরির সুযোগ হাতছাড়া হতে পারে। আজ মনের মতো আয় হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। আজ কোনও দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। গরিব মানুষের সেবার জন্য মনের শান্তি বাড়তে পারে।

9

অংশীদারী ব্যবসায় কোনও কাজের দায়িত্ব বাড়তে পারে। নেশার প্রতি আসক্তি ও খরচ বৃদ্ধি। গবেষণার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভাল। সন্তানের জন্য বাড়তি কোনও খরচ নিয়ে চিন্তা। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তি রক্ষার ব্যাপারে কোনও খরচ বৃদ্ধি।

10

পুরনো শত্রুর জন্য ভয় বাড়তে পারে। চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি। বন্ধু বিবাদ হতে পারে। কর্মস্থানে সম্মান নিয়ে চিন্তা। স্ত্রীর জন্য বিপদ থেকে উদ্ধার। প্রিয় জনের জন্য মানসিক কষ্ট বৃদ্ধি। দূরের কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ। আজ ব্যবসার দিক শুভ ও কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে। আজ সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে। আপনি কোনও কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন।

11

অফিস বা কাজের জায়গায় কোনও নতুন কাজের জন্য সুনাম বৃদ্ধি। ব্যবসায় বুদ্ধির জোরে লাভ বাড়তে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি হতে পারে। পত্নী বিবাদ থেকে মানসিক যন্ত্রণা হতে পারে। এক কাজ বারবার করার কারণে অনিহা আসতে পারে। সন্তানের জন্য সুখ বাড়তে পারে। সম্পত্তির ব্যাপারে কোনও সুবিধা হওয়ার সম্ভাবনা। শরীরে রোগের কারণে মানসিক চাপ।

12

ব্যবসার স্থানে কেউ দুর্বলতার সুযোগ নিতে পারে। সন্তানের ভাল কাজের জন্য প্রতিবেশীর কাছে সম্মান বৃদ্ধি। ব্যবসায় সমস্যার পরিমাণ বাড়তে পারে। বাড়তি আয় থেকে কোনও খারাপ কিছু ঘটতে পারে। প্রেম প্রণয়ে বিবাদ বৃদ্ধি। বাহিরের কোনও অশান্তি বাড়িতে আসার সম্ভাবনা। ব্যবসায় ঝুঁকি থেকে লাভ হতে পারে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। আজ সব দিকে খুব ভাল যোগাযোগ হতে পারে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.