আজকের রাশিফল

অতিরিক্ত লোভের জন্য বিপদ হতে পারে। প্রেমে নতুন কোনও যোগাযোগ হতে পারে। মনের ইচ্ছা পূরণ হওয়ার জন্য আনন্দ বৃদ্ধি। অভিনেতাদের জন্য খুব ভাল সুযোগ মিলতে পারে। পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে। নতুন গৃহ নির্মাণের সুযোগ এলে হাতছাড়া না করাই ভাল। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন। আপনার থেকে ছোট কারও জন্য আপনার দুশ্চিন্তা। আন্ত্রিক জাতিয় রোগে ভোগান্তি। মাথার যন্ত্রণা বাড়তে পারে।
অতিরিক্ত কাজের চাপের জন্য কাজের প্রতি ক্লান্তি বাড়তে পারে। আজ উচ্চবিদ্যার যে কোনও কাজে সফল হবেন। কোনও বন্ধুর জন্য কর্মে জটিলতা কেটে যেতে পারে। আইন সংক্রান্ত কোনও কাজে জড়িয়ে পড়তে পারেন। খেলাধূলায় খুব ভাল ফল পাবেন না। আজ ব্যবসায় বা কর্মে কোনও সমস্যা থাকবে না। যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে। বুদ্ধির ভুল হওয়ায় হাতে আসা কোনও কাজ ভেস্তে যেতে পারে। কাছাকাছি ভ্রমণ হতে পারে।
সকাল থেকে প্রেমের ব্যাপারে কোনও চিন্তার খবর আসতে পারে। আজ ব্যবসায় প্রচুর লাভের আশা করতে পারেন। আজ বাইরে থেকে কোনও অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। স্ত্রীর কথা রাখার চেষ্টা করুন। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারে। দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন। অতিরিক্ত লোভনীয় কোনও সুযোগের দিকে পা না বাড়ানোই শ্রেয়। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না।
কোনও কারণে উদ্বেগ বাড়তে পারে। আজ কর্মের দায়িত্ব দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে। শ্বশুরবাড়ির সঙ্গে মনমালিন্য হতে পারে। কোনও পুরনো পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে। কারও দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হতে পারে। কর্মক্ষেত্রে বা বাড়িতে যে কোনও জায়গায় মানসিক চাপ বহন করতে হতে পারে। খেলাধূলায় নাম করবার সুযোগ আসতে পারে। দাম্পত্য কলহ মিটে যাবে। উচ্চবিদ্যায় ভাল যোগ। পেটের কোনও সমস্যা বাড়তে পারে। সন্তানের ব্যাপারে কোনও খরচ বাড়তে পারে।
শত্রুর কারণে সকালের দিকে মাথা গরম হতে পারে। আজ অতিরিক্ত সাবধান থাকতে হবে, শরীরে অস্ত্রোপচারের সম্ভাবনা। গৃহ নির্মাণের জন্য অর্থ ব্যয় হতে পারে। আজ কোনও ঘটনা আপনার মনকে নাড়া দেবে। কর্মের জায়গায় অল্পে সন্তুষ্ট থাকুন। আজ বন্ধুদের সঙ্গে বিলাসিতার জন্য সংসারে অশান্তি হতে পারে। কোনও বিষয়ে স্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। আর্থিক দিকে থেকে বাধা কেটে যাবে।
পিতার ব্যবসা নিয়ে ভাইয়ের সঙ্গে অশান্তির জন্য পাড়ার লোকের কাছে হাসির পাত্র হতে হবে। চাকরির স্থানে সুনাম বৃদ্ধি। ভাল যুক্তির জন্য তর্কে জয় লাভ। ফাটকা থেকে আয়ের যোগ বা লটারি কাটার জন্য দিনটি শুভ। আজ সারা দিন কোনও কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে। অতিরিক্ত কাজের জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। সাধু সেবায় কাজে আসতে পেরে মনে শান্তি।
আজ ঘরে, বাইরে দু’জায়গাতেই পরিবেশ আপনার সঙ্গে থাকবে না। কোনও কিছু কেনার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে। শত্রুর সঙ্গে আপোস করতে হতে পারে। শারীরিক দুর্বলতা। শিক্ষার জন্য কোনও সাফল্য বৃদ্ধি পাবে। সামাজিক কোনও কাজের জন্য চাপ বাড়তে পারে। উত্তেজনার কারণে বিপদ আসতে পারে। স্ত্রীর জন্য বাড়তি আয় হতে পারে। সন্তানের জন্য কোনও সুনাম মানসিক আনন্দ বাড়াবে। ব্যবসার ব্যাপারে কোনও বিবাদ হতে পারে।
সকালের দিকে কোনও অহেতুক অশান্তিতে জড়িয়ে পরতে পারেন। আজ প্রতিবেশীদের হিংসার কারণে কোনও কাজে বাধা আসতে পারে। প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন। পারিবারিক বিষয়ে বেশি না থাকাই ভাল হবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। আজ খুব ভাল কোনও বন্ধু আপনাকে ভীষণ ভাবে ঠকাতে পারে। সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন। অতিরিক্ত খরচে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে। গুরুজনদের কথায় মনোযোগ দিন।
সকাল থেকে মানসিক কষ্ট বাড়তে পারে। নানা দিক থেকে কর্মের যোগ যেমন থাকবে, আবার বাধাও থাকবে। পিতার সঙ্গে মতান্তর হতে পারে। আজ দরকারি কোনও কাজ তাড়াতাড়ি মেটান। শুভ কোনও পরিবর্তন আপনার জীবনে ঘটতে পারে। আজ সারা দিন কোনও কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে। রাস্তাঘাটে ধীর স্থির ভাবে চলাফেরা করুন।
গান বাজনার জন্য খরচ বাড়তে পারে। ওপরমহল থেকে কোনও চাপ আসার সম্ভাবনা। কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত, তাদের জন্য দিনটি শুভ। আজ উচ্চপদস্ত কোনও ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। পুলিশদের জন্য দিনটি খুব অনুকূল। প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারেন। স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তির ব্যাপারে কোনও মামলায় জড়িয়ে পড়তে পারেন।
সকালের দিকে কিছু দান করার মন হতে পারে। অভিভাবকদের পরামর্শ আজ আপনার জন্য কার্যকরী হবে। কেউ কোনও পরামর্শ দিলে সেটা না নেওয়াই শ্রেয়। সন্তানের বিষয়ে আজ নিশ্চিন্ত হবেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোনও অংশে খুব ব্যথা হতে পারে। কিছু কেনাবেচার জন্য খরচ হতে পারে। আজ সারা দিন প্রচুর পরিশ্রমের জন্য শারীরিক দুর্বলতা থাকবে। হাড়ের কোনও সমস্যা হতে পারে।
অতিরিক্ত উদারতার জন্য কাজের কোনও ক্ষতি হতে পারে। হঠাৎ করে চাকরির যোগ আসতে পারে। ব্যবসায় স্ত্রীর পরামর্শে অগ্রগতির আশা রাখতে পারেন। নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি। অল্প বিস্তর ভোগান্তি হতে পারে আজ। আয়ের থেকে বেশি ব্যয় হতে পারে। কোনও কারণে অযথা হয়রানি হতে পারে। শত্রুর সঙ্গে আপোস করে নিন। সংসারে শান্তি বজায় থাকবে। চোখের কোনও সমস্যা বাড়তে পারে।