✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  03 Feb 2019 09:28 AM (IST)
1

সারাদিন কিছু অর্থ ব্যয় আগের দিনের থেকে বাড়তে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে। সংসারে শান্তি বজায় থাকবে। অপরের উপকার করতে গিয়ে বিপদ। মামলা মোকদ্দমা হওয়ার যোগ। আজ কোনও কাজের জন্য পরিবারের সম্মান প্রাপ্তি। ক্রয় বিক্রয়ের কাজে আজ লাভ নাও হতে পারে। লাগামছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য।

2

আজ আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে। কাউকে টাকা ধার দেবেন না। তর্ক বিতর্ক বিশেষ ভাবে এড়িয়ে চলুন। মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর সৃষ্টি হতে পারে। সঙ্গীত চর্চায় উন্নতি। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন।

3

মানসিক দিক দিয়ে সারাদিন চাপ থাকবে। আজ কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে। সামাজিক দিকে সুনাম বা প্রতিপত্তি বিস্তার হওয়ার যোগ আছে। হারানো কোনও জিনিস উদ্ধার হওয়ার জন্য আনন্দ বৃদ্ধি। নৃত্যশিল্পীদের উন্নতি। আজ আপনার খুব কাছের কোনও বন্ধুর দ্বারা বিশেষ ভাবে উপকৃত হতে পারেন। প্রেমে বিশ্বাস আসতে পারে। আপনার মিষ্টি ব্যবহার সকলকে আকর্ষিত করবে।

4

অসৎ কোনও লোকের জন্য আপনার বদনাম হতে পারে। শত্রু আপনাকে অপদস্ত করতে সক্ষম হতে পারে। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। আজ কারও সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। কোনও দামি জিনিস সামলানোর কাজ নিয়ে নাজেহাল হতে হবে। সেবামূলক কাজে মনে আনন্দ। ব্যবসায় উন্নতি। স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে।

5

প্রতিবেশীর সঙ্গে আজ খুব বেশি কথা না বলাই ভাল হবে। আজ কোনও নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে বিপদে পড়তে হতে পারে। উচ্চ বিদ্যার্থীদের সামনে ভাল যোগ আছে। বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ। বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে একটু সাবধান। আজ খুব বুঝে না চললে ব্যয় হতে পারে। হঠাৎ কোনও আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয়।

6

ছোটদের খেলাধূলার প্রতি দুর্বলতার জন্য পড়াশোনার ক্ষতি। আজ সারা দিন ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে। ভাইবোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। স্বামী, স্ত্রীর সম্পর্কে উন্নতির যোগ। মা, বাবার সম্পত্তির ভাগ নিয়ে চিন্তা। আজ সকল কর্ম খুব সাবধানে করুন, সামান্য ভুল বড়ো ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আজ আপনার সঙ্গতি থাকবে। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে।

7

কর্মস্থানে উচ্চ কোনও পদ পাওয়ার জন্য মানসিক শান্তি। আজ নিজের কারও কাছ থেকে অপমানজনক ব্যবহার পেতে পারেন। কোনও প্রতিযোগিতার ফল ভাল হতে পারে। জলপথে ভ্রমণ ত্যাগ করুন। দাম্পত্য জীবনে ভাল থাকার সময়। আজ ব্যবসার যোগ খুব ভাল দেখা যাচ্ছে। আজ বন্ধুর সঙ্গে খুব ভাবনা চিন্তা করে মেলামেশা করবেন, কেউ বিপদে ফেলতে পারে। গবেষণার সঙ্গে যুক্ত ছাত্রদের খুব ভাল সময়। প্রতিকূল অবস্থা মানিয়ে চলুন।

8

আজ অতিরিক্ত বিলাসিতার জন্য খুব বেশি খরচ হতে পারে। গুরুজনের সঙ্গে সম্পত্তি নিয়ে অশান্তির যোগ। উপার্জনের দিকটা খুব ভালই থাকবে। আজ সারা দিন নিজেকে নিঃসঙ্গ মনে হবে। প্রেমে আপনাকে কিছু সহ্য করতে হতে পারে। চিকিৎসায় বিভ্রান্তি হতে পারে। শারীরিক সমস্যায় ভ্রমণ বাতিল হতে পারে। আপনার খুব প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পাওনা আদায় নিয়ে চিন্তা।

9

কোনও কীটপতঙ্গ থেকে সাবধান থাকা দরকার। সামাজিক কোনও ভাল কাজের জন্য মানুষের প্রীতিলাভ করতে পারবেন। ডাক্তারদের জন্য সময়টা প্রতিকূল। আজ লটারি কাটবার জন্য ভাল দিন। আজ হঠাৎ কোনও কারণে মন উদাসিন হয়ে পড়বে। আজ মাতৃকুল থেকে সম্পত্তি পাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। সন্তানদের পড়াশোনায় অমনোযোগ আপনাকে চিন্তায় ফেলতে পারে। আজ কারও সঙ্গে বিতর্কে যাবেন না।

10

পড়াশোনার জন্য কোনও ভাল সুযোগ পেতে পারেন। আপনার মধুর ব্যবহারের জন্য শত্রুরা কোনও ক্ষতি করবে না। চাকরিতে বদলির যোগ দেখা যাচ্ছে। বাড়তি উপার্জনের জন্য স্ত্রীর কাছে সুনাম বৃদ্ধি। সন্তানদের কোনও বিশেষ কাজে খরচ। আপনার কোনও বিশেষ প্রচেষ্টায় কর্মক্ষেত্রে উন্নতি। আজ অপরের জন্য খরচ হতে পারে। খুব নিকট কারও সঙ্গে মনোমালিন্য হতে পারে। পিত্ত জাতীয় কোনও সমস্যায় ভোগান্তি।

11

ভাল কাজে আশাভঙ্গ হওয়ার জন্য মানসিক চাপ ও বাড়িতে অশান্তি। কোনও বিষয় নিয়ে খুব চিন্তিত থাকলে উপশম হতে পারে। আজ অতিরিক্ত পরিশ্রম হওয়ার সম্ভাবনা। হঠাৎ আপনার কোনও স্বপ্ন পূরণ হতে পারে। ঋণ করে খরচের সম্ভাবনা। আজ আপনার সব কাজেই জয়লাভ হতে পারে। কোনও দুশ্চিন্তা আপনাকে নাজেহাল করতে পারে। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলার আশঙ্কা আছে। শেয়ারে বিনিয়োগ করবেন না।

12

সকালের দিকে কোনও ভাল কাজ করেও সুনাম পাবেন না। আজ উচ্চ বিদ্যার ক্ষেত্রে ফল শুভপ্রদ থাকবে। বন্ধুদের প্ররোচনায় সায় দিলে বিপদ। গুরুত্বপূর্ণ কাজ থাকলে সকালের দিকে মিটিয়ে নিন। আপনার ক্রোধপূর্ণ আচরণে পারিবারিক অশান্তি বাধতে পারে। আজ কোনও জ্ঞানী মানুষের সান্নিধ্যে আপনার জ্ঞানের পরিধি বাড়বে। অভিনয়ের সঙ্গে যুক্তদের সময় ভাল। শিক্ষায় বাধা।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.