আজকের রাশিফল
আজ সহকর্মীরা নিজের ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ থাকবে। প্রেমে আপনার আজ একটু কষ্ট বাড়তে পারে। স্ত্রীর স্বাধীনচেতা স্বভাবের জন্য সংসারে অশান্তি। সন্তানদের সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করবার আগে ভাল করে নজর করুন। বন্ধু সমাগমে মনে উৎফুল্লতা বৃদ্ধি। আপনার সহ্য ক্ষমতা আপনাকে বাঁচাবে। অযথা কথা খুব কম বলবেন। কোমরের কোনও সমস্যা বাড়তে পারে।
কর্মস্থানে কাজের চাপ বাড়তে পারে। বন্ধুর দ্বারা ব্যবসায় উন্নতি। তৃতীয় ব্যক্তির জন্য সংসার থেকে দূরত্ব বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে শত্রুতা হতে পারার সম্ভাবনা। ভাল কাজের পরিপ্রেক্ষিতে হতাশা। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, তবে খুব চিন্তা করে। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা আসবে। কোনও ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন। বুদ্ধি বলে জয় হবে। পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক। কানের কোনও সমস্যা বাড়তে পারে।
ব্যবসায় দারুন অর্থ প্রাপ্তি যোগ আছে। নিজের ভুল সংশোধন করে ব্যবসায় উন্নতি। গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে। দূরে ভ্রমণ না করাই ভাল হবে। বিশেষ উচ্চ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। চিকিৎসাজনক কাজে সারাদিন অস্থিরতা থাকবে। সন্তানের বায়না পূর্ণ করতে পারবেন। আজ কোনও ভাল খবর পেতে পারেন।
অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। গুরুজনদের সদুপদেশে কর্মে উন্নতি। সন্ধ্যার দিকে কর্মক্ষেত্রে নিজের দোষে খারাপ পরিস্থিতির শিকার হবেন। পরোপকারে সংসারে শান্তি ভঙ্গ। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চপদস্ত চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ কাজের জন্য অর্থ খরচ। পায়ের নীচে কোনও আঘাত থেকে সাবধান।
আজ কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভাল হবে। ভ্রমণে কোনও সমস্যা বাড়তে পারে, একটু সাবধান। ভাইবোনদের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা। শত্রুর সঙ্গে চুক্তিতে কাজের সমাধান। প্রেমে নতুন মোড় আসার সম্ভাবনা। আজ যে কোনও নতুন ব্যবসার জন্য প্রচেষ্টা করতে পারেন। আজ সারা দিন বেশ উত্ফুল্লতায় কাটবে। বাড়ির লোক আপনাকে বুঝবে না আজ।
আজ সকাল থেকে একটু আর্থিক টানাটানি আসতে পারে। নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি। বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি। পুরনো ঋণ শোধ হতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপযশ হতে পরে। বাড়তি কোনও ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে।
উটকো অশান্তি বাড়িতে আসার সম্ভাবনা। কোনও কারণে আপনার মানহানি হতে পারে। আজ আপনার বক্তব্যে সকলের মন জয় করতে সক্ষম হবেন। সঙ্গীতশিল্পীদের শুভ সময়। চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় কোনও জট থাকলে সেটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ক্রোধ সংযত করা অতিরিক্ত প্রয়োজন। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে।
সকাল থেকে কাজের জন্য প্রচুর চিন্তা থাকবে। আজ ব্যবসায় জায়গায় খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রম ঘটতে পারে। বন্ধুর সঙ্গে আজ কোনও কারণে বিবাদ। ধর্ম আলোচনায় আজ আপনি খুব সুনাম অর্জন করবেন। আজ কোনও কারণে বাড়তি উপার্জন হতে পারে। শৌখিনতার জন্য খরচ হতে পারে। শরীরে কোনও সমস্যা থাকতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে।
শত্রুর জন্য ভয় কাটাতে পারবেন। আজ ব্যবসায় ফল নিয়ে কোনওরূপ চিন্তা থাকবে। অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধি হওয়ায় ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে। সন্তানদের চাকরির খবর নিয়ে আনন্দ। উকিলদের জন্য সামনে শুভ সময়। আজ খুব কাছের কোনও মানুষের জন্য আপনার ছোটখাটো কোনও ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে।
প্রিয়জনের সঙ্গে কোনও বিবাদ নিয়ে চিন্তা। আজ যতটা সম্ভব ঈশ্বরের জন্য কিছু করার চেষ্টা করুন। অতিরিক্ত উদাসিনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবনে শান্তি নিয়ে একটু চিন্তা। কেনাবেচা করার জন্য দিনটি শুভ। খুব দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন। বন্ধুদের কথা মেনে চললে বিপদের মুখে পড়তে পারেন।
সকালের দিকে স্ত্রীর কারণে মন চঞ্চল হতে পারে। আজ সারা দিন কোনও ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পরে। নিজের বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তি যোগ। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি। পড়ে গিয়ে দুর্ঘটনা হতে পারে।
আজ সকল কাজে খুব সুনাম পেতে পারেন। ব্যবসায় সহকর্মীর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা। বাসস্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখুন। স্বামী, স্ত্রীর মধ্যে কোনও কারণে কলহ বাধতে পারে। ছোটখাটো কোনও আঘাত লাগতে পারে। আজ দিনটি আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে। অযথা তর্কে যাবেন না, সমস্যা হতে পারে।