আজকের রাশিফল

আজ অযথা ব্যয় হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। উচ্চ এবং নিম্ন বিদ্যার্থীরা শুভফল লাভ করবে। আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন, ঠকতে হতে পারে। আজ সবার সঙ্গে কথা খুব বুঝে বলবেন, অপমানিত হওয়ার সম্ভাবনা আছে। কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। গুরুজনের কাছ থেকে কোনও বিষয়ে সাহায্য পেতে পারেন। ব্যবসার দিকে কোনও নতুন যোগাযোগ আসতে পারে।
মানসিক কোনও যন্ত্রণা বাড়তে পারে। বাড়িতে হঠাৎ করে প্রচুর খরচ হতে পারে। নিম্ন বিদ্যার জন্য সময়টা খুব উপযুক্ত। চাকরিজীবীদের জন্য সময়টা অনুকূল। আজ আপনার সঙ্গে ভাল কিছু হওয়ার সম্ভাবনা। আজ সারা দিন ব্যবসা নিয়ে মনে একটু ভয় কাজ করবে। সন্তানদের ভাল কিছু খবর আসতে পারে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে। হজমের গণ্ডগোল হতে পারে। রাস্তাঘাটে কোনও সমস্যা বাড়তে পারে।
প্রবাসী কেউ আসার খবরে আনন্দ। কোনও বিপদ হতে পারে, সাবধান থাকুন আজ। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময়। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে জট খুলে যেতে পারে। ব্যবসায় সাফল্য পেতে একটু দেরি। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে। নিজের পাওনা পেতে ভোগান্তি হতে পারে। সাধু সঙ্গে গিয়ে মনে শান্তি। মাথার কোনও কষ্ট বাড়তে পারে।
বন্ধুর সঙ্গে কোথাও ভ্রমণের আলোচনা। কর্মে বদলির সম্ভাবনায় মানসিক চাপ। আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল হবে। আপনার অজান্তে সন্তান কিছু করতে পারে। ব্যবসায় অশুভ সঙ্কেত থাকলেও গুরুজনদের পরামর্শে কেটে যাবে। প্রতিবেশীর উস্কানিতে সংসারে ঝঞ্ঝাট। শত্রুপক্ষকে আজ মানিয়ে চলাই শ্রেয়। বিদ্যার্থীদের উন্নতি অপেক্ষা করছে। পূজাপাঠের জন্য আলোচনা।
মাথার যন্ত্রণার জন্য কাজের ক্ষতি হতে পারে। আজ সহকর্মীর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। জমি ক্রয় বিক্রয়ের বিষয় আলোচনা। পড়াশোনার দিকে কোনও খারাপ কিছু ঘটতে পারে। কোনও কাজের জন্য বিশেষ চিন্তা। ব্যবসার দিকে কোনও মহাজনের সঙ্গে বিবাদ। আর্থিক ব্যাপারে সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনও কাজের জন্য সম্মান নষ্ট।
সকালের দিকে কোনও ক্ষতি হওয়ার জন্য চিন্তা। আজ ব্যবসায় কোনও শুভ খবর আসতে পারে। অতিরিক্ত পরিশ্রম হবে আজ। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সন্তাদের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। সমাজের জন্য কিছু করার ফলে সম্মান প্রতিপত্তি বাড়তে পারে। দুপুরের পরে ব্যবসার দিকে চাহিদা বাড়তে পারে।
অপরের মঙ্গল কামনায় নিজের ভাল হতে পারে। বাড়ির কর্তার কথা না শুনলে বিপদের সম্ভাবনা। ব্যবসায় বেশি মূলধন বিনিয়োগ না করাই শ্রেয়। শেয়ার বাজারে অধৈর্য হলে কর্মে ক্ষতি হতে পারে। সম্পত্তি ক্রয় নিয়ে প্রচুর বিচক্ষণতার প্রয়োজন। উপার্জন বাড়ানো নিয়ে গুরুজনের সঙ্গে মতবিরোধ। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা থাকতে পারে। চোখের কোনও সমস্যা বাড়তে পারে। পিতার শরীর নিয়ে ভাইয়ের সঙ্গে কোনও আলোচনা।
সকালের দিকে পেটের কোনও সমস্যা বাড়তে পারে। পরের উপকার করে সম্মান প্রাপ্তি। কর্মস্থলে চুপ করে থাকা উচিত হবে। মায়ের কাছ থেকে সম্পত্তি প্রাপ্তি যোগ। বায়ুপথে ভ্রমণে আনন্দ। বাড়িতে অতিথি সমাবেশ। আজ আপনার গুরুদেব বা ঈশ্বররে প্রতি মন থাকলেই ভাল। প্রতিবেশীর সঙ্গে বিতর্কে যাবেন না, ঝঞ্ঝাট হতে পারে। বিচক্ষণ ব্যক্তির পরামর্শ গ্রহণ করুন। প্রেম প্রণয়ে আঘাত আসতে পারে।
সকালের দিকে আজ বিপদের সম্ভাবনা আছে। কর্মস্থানে আপনি সহকর্মীর মনের মতো হতে পারবেন না। বিদ্যার্থীদের জন্য সময়টা খুব একটা ভাল নয়। চিকিৎসার জন্য অর্থ খরচ হতে পারে। ভাল কাজ করে মনে উৎফুল্লতা। আজ মায়ের কাছ থেকে বিশেষ কোনও সাহায্য পেতে পারেন। দুপুরের পরে ঘরে বাইরে দায়িত্বের চাপে মানসিক ক্লেশ। কোনও দিক থেকে শুভ যোগাযোগ আসতে পারে।
কাজের দিকে আজ সকাল থেকে একটু অনীহা আসতে পারে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশান্তি থেকে সাবধান। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানকে সাহায্য করতে পেরে মনে আনন্দ। সাধুসেবায় খরচ বাড়তে পারে। আশেপাশের পরিবেশ অনুকূল থাকবে।
সকালের দিকে মায়ের শরীরের ব্যাপারে কোনও চিন্তা থাকবে। আজ সমাজের জন্য কিছু করতে ইচ্ছা করবে। সহকর্মীরা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে। উচ্চাকাঙ্খা বৃদ্ধি পাওয়ার জন্য চিন্তা। তৃতীয় কারও জন্য প্রেমে অশান্তি। অনেক দিনের পুরনো কোনও রোগ বৃদ্ধি পেতে পারে। বেশি তর্ক বিতর্ক আজ বিপদে ফেলতে পারে। প্রতিবেশীদের কাছ থেকে কোনও সাহায্য পাবেন না।
আজ ব্যবসায় কোনও বিষয়ে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। নিজের আচরণ সংযত করে সংসারে চলবেন। সঠিক কোনও বিচার আপনাকে অনেক দূর নিয়ে যাবে। শরীর ভাল থাকবে। কর্মক্ষেত্রে আপনি নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করুন। সন্তানদের কথায় আনন্দ বৃদ্ধি। সদুপায়ে আয় বৃদ্ধির চিন্তা ভাবনা করতে পারেন। প্রশাসনিক দায়িত্ব আসতে পারে