✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  16 Feb 2019 06:35 AM (IST)
আজকের রাশিফল
1

শরীরে কোনও চাপের জন্য কাজের ব্যাপারে চিন্তা। আজ একটু বিপদের সম্ভাবনা আছে, সাবধানে থাকুন। সংসারের কারণে অধিক ব্যয় হতে পারে। বাড়িতে কোনও খারাপ খবর আসতে পারে। বন্ধুদের সঙ্গে আনন্দ বৃদ্ধি। আজ কোনও কারণে মনে বিষণ্ণতা আসতে পারে। ব্যবসার দিকে অধিক ব্যয় বাড়তে পারে। বাড়িতে আজ অতিথি আসার যোগ আছে।

2

সংসারে কারও ব্যবহার খারাপ হওয়ার কারণে মানসিক অবসাদ আসতে পারে। কাজের ব্যাপারে উদ্বেগ বৃদ্ধি। গুরুজনের কথা না শোনার জন্য সঙ্কটজনক মুহূর্ত আসতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য বিরহ আসতে পারে। ধর্মের ব্যাপারে কোনও আলোচনা। অপর কোনও ব্যক্তির দ্বারা আপনার ভাল কাজ পণ্ড হতে পারে।

3

অন্যের বুদ্ধিতে আজ আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। প্রেম প্রণয় ভাল চললেও বিবাদের আশঙ্কা রয়েছে। খুব ছোটখাটো ব্যাপারে সংসারে অশান্তি। লটারির যোগ দেখা যাচ্ছে বা পাওনা আদায় হতে পারে। আজ আপনার কোনও মিথ্যা অপবাদ হতে পারে। আজ আপনি মা বাবার দায়িত্ব নিতে সক্ষম হবেন। চলাফেরায় বাড়তি সতর্ক থাকুন। দুপুরের পরে শুভ কিছু ঘটতে পারে।

4

গোপন কোনও রোগের জন্য অর্থ নষ্ট। নামী কোনও ব্যক্তি সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন। কারও বিবাহ সংবাদে মনে আনন্দের উদয় হবে। যানবাহনে ওঠা নামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। দাম্পত্য জীবনে কলহ মিটে গিয়ে মিলন হতে পারে। আজ সারা দিন সুখ দুঃখ নিয়ে মিশ্র ভাবে কাটবে। চিকিৎসার জন্য প্রচুর অর্থ অপচয় হতে পারে। জ্যোতিষ চর্চায় অগ্রগতি।

5

স্ত্রীর কারণে মানসিক যন্ত্রণা বৃদ্ধি। অনেক দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা আজ সার্থক হতে পারে। বুদ্ধি খুব স্থির রেখে কাজ করুন। একটু সংযমী হওয়ার দরকার। কোনও অপ্রীতিকর ঘটনা আপনাকে চিন্তায় ফেলবে। আজ ব্যবসায় এমন কিছু ঘটবে যা আপনার মনে সংশয় সৃষ্টি হবে। বুদ্ধির জোরে অস্বাভাবিক পরিবেশকে স্বাভাবিক করতে সক্ষম হবেন। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা এই মুহূর্তে না করাই ভাল।

6

রাজনীতিবিদদের জন্য সময়টা খুব প্রতিকূল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা, বাবার সঙ্গে কোনও কারনে বিরোধ বাধার সম্ভাবনা আছে। আজ নিজের বুদ্ধির জোরে শত্রুপক্ষকে হারাতে সক্ষম হবেন। জমি কেনাবেচার জন্য সময়টা খুব অনুকূল। আজ ভাইবোনদের সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে। গরিবকে কিছু দান করবার জন্য আনন্দ।

7

শত্রুর জন্য কোনও ভাল কাজ আজ আটকে যাওয়ার সম্ভাবনা। প্রেমে মান বাড়তে পারে। ভ্রমণে কষ্ট বাড়তে পারে। বাড়তি কোনও খরচের জন্য আর্থিক চাপ। আজ কোনও রকম বদনাম থেকে সাবধান থাকুন। তবে কাজের দিকে খুব শুভ যোগ আছে। গুরুজনের সঙ্গে কোনও কারণে বিবাদ। ব্যবসার দিকে একটু চাপ বাড়তে পারে। পিতার জন্য একটু চিন্তা বাড়তে পারে।

8

সকালের দিকে প্রেমে খারাপ কথা শোনার জন্য মানসিক কষ্ট। ব্যবসার দিকে খুব ভাল ফল পাবেন। শরীরের কোনও অংশে ক্ষত বাড়তে পারে। প্রিয়জনের কোনও কথার জন্য মনে কষ্ট বাড়তে পারে। আইনি কোনও কাজের জন্য আজ দিনটি ভাল হবে না। কাজের দিকে আজ একটু অনিহা আসতে পারে। সংসারে কোনও কাজের জন্য বিরক্তি। ব্যবসার দিকে ভাল কোনও সংবাদ পেতে ‌পারেন।

9

অতিরিক্ত কাজের চাপের জন্য মাথার যন্ত্রণা বাড়তে পারে। আজ কর্মক্ষেত্রে খুব সাবধানে চলবেন। নিজের দুর্বলতা অন্যকে না বলাই ভাল হবে। কোনও বিষয়ে আলোচনা থাকলে স্ত্রীর সঙ্গে করুন। কারও বিশ্বাসভঙ্গের কারণ হতে পারেন। জলপথে ভ্রমণ হতে পারে। হস্তশিল্পের জন্য নতুন কোনও প্রচেষ্টা। কর্মচারীদের সঙ্গে ভাল ব্যবহারে সম্মান প্রাপ্তি। উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধা আসতে পারে। অসতর্ক ভাবে কথা বলার জন্য বিপদে পড়তে পারেন।

10

মিথ্যা কোনও কাজ করবার জন্য মানসিক যন্ত্রণা বাড়তে পারে। আজ আপনার উপর কোনও অন্যায় আচরণ হওয়ার আশঙ্কা। কোনও কিছু থেকে একটু বাড়তি আয় হতে পারে। পুরনো কোনও রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা। পড়াশোনার জন্য ভাল সময়। আজ কোনও ভাল বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে। শরীরের কোনও অংশের যন্ত্রণা বৃদ্ধি। কোনও কাজ করে আজ মানসিক শান্তি পেতে পারেন।

11

আজ সারাদিন কোনও বিশেষ কারণে মন একটু চঞ্চল থাকবে। অতীত কোনও সংস্কার আজ পিছুটান বাড়াতে পারে। রাজনীতির লোকেদের একটু বিপদ আসার সম্ভাবনা। শিল্পীদের জন্য ভাল খবরে আনন্দ। স্ত্রীর ব্যাপারে সংশয় থাকবে। আজ মন কোনও কারণে উদাসিন হতে পারে। কোনও কাজ ভাল লাগবে না। বাড়িতে সন্তানের জন্য বিবাদ। ব্যবসার দিকে উপার্জন বাড়তে পারে।

12

বাড়িতে অনেক আত্মীয় নিয়ে আনন্দ। বাড়ি সাজানোর জন্য কোনও ব্যয় হতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগ। প্রিয়জনের ব্যবহারে মনে কষ্ট বৃদ্ধি। পড়াশোনা নিয়ে প্রথমে একটু চিন্তা থাকলেও পড়ে কেটে যাবে। ব্যবসায় বা কর্মে আজ বাড়তি লাভ ও সুযোগ পেতে পারেন। আপনার মিষ্টি ব্যবহারে শত্রুপক্ষের মন জয়। অন্যকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে নিজে বিপদে পড়তে পারেন। স্ত্রীর শরীরের দিকে নজর দিন।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.