✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  18 Feb 2019 07:12 AM (IST)
আজকের রাশিফল
1

সকাল থেকে মনে একটু বিষণ্ণতা আসতে পারে। আজ কর্মক্ষেত্রে আপনি ভাল ফল পাবেন। নতুন ভাবে প্রেমের ইচ্ছা মনে কাজ করবে। নিজের সম্পত্তি থেকে কিছু অংশ নষ্ট হতে পারে। আজ অপরের জন্য কোনও কাজ করে বদনাম হতে পারে। আজ কোনও কাজ অপরের বিপদ ডেকে আনতে পারে। ব্যবসায় বাড়তি উপায়ের সম্ভাবনা আছে। শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য অশান্তি বৃদ্ধি।

2

আজ সকালের দিকে ব্যবসা একটু ভাল একটু খারাপ ভাবে চলতে পারে। চাকরির বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনও দ্রব্য প্রাপ্তি যোগ হাতছাড়া হতে পারে। বিদেশ ভ্রমণের সুযোগ আসার সম্ভাবনা। ভুল কোনও সিদ্ধান্ত আপনার ভাল দিনটি নষ্ট করবে। সংসারে অর্থনৈতিক দিক থেকে প্রচুর ব্যয় হতে পারে। আর্থিক ব্যাপারে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে।

3

কাজের খুব ভাল সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা। নিম্ন বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ। আজ বন্ধু বিচ্ছেদ থেকে সাবধান। মায়ের বা বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে। আজ কোনও কারণে রাগ বাড়তে পারে। অর্থ ভাগ্য ভাল হলেও কষ্ট বাড়বে প্রচুর। প্রেমের দিকে প্রচুর সাফল্য থাকবে। কুটির শিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতি।

4

আপনার ব্যবহার একটু সংযত করার চেষ্টা করুন। আজ ব্যবসায় চাপ বৃদ্ধি পেতে পারে। জীবনের মূল্যবান কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভাল করে চিন্তা করুন। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। মেয়েদের বিবাহের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন। আজ সারা দিন হিসেবি ভাবে থাকলেও লাভ খুব ভাল হবে না।

5

বাড়িতে ডাক্তারের ব্যাপারে খরচ হতে পারে, একটু সাবধান থাকুন। পদোন্নতিতে আনন্দ বৃদ্ধি। শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। শরীরে কোথাও চোট লাগতে পারে। ব্যবসায়ীরা কর্মচারীদের ব্যাপারে একটু সাবধান থাকুন। যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য খুব শুভ সময় আসছে। লিভারের সমস্যায় ভোগান্তি। সংসারে অশান্তি আগের থেকে একটু বাড়তে পারে।

6

আর্থিক ব্যাপারে কোনও ক্ষতি হতে পারে। সামনে পিছনে না ভেবে বাড়তি উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভাল। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা। মাত্রাছাড়া রাগ আপনার ব্যবসায় ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন কিন্তু তার জন্য বেগ পেতে হবে। রাজনীতিকদের জন্য সময়টা খুব অনুকূল। পিতার জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়।

7

কারও সঙ্গে কথাবার্তায় আজ খুব সুনাম পাবেন। চুরি বা ডাকাতির জন্য অর্থ অপচয় হতে পারে। বায়ুপথে ভ্রমণ না করাই ভাল হবে। জীবিকা নিয়ে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকবে। ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে বিবাদ। সংসারে সুখ ফিরতে দেরি। পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান।

8

সকালে ভাইয়ের সঙ্গে একটু বিবাদ হতে পারে। আজ দিনটা সব দিক থেকে আপনার অনুকূল থাকবে। সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন। বৃদ্ধ মাকে নিয়ে সংসারে কলহ সৃষ্টি হওয়ার সম্ভাবনা। আইনি কোনও সমস্যায় পড়তে পারেন। নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। কোনও ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে।

9

সহকর্মীদের ব্যাপারে একটু সাবধান থাকা দরকার। আজ সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানি হওয়ার যোগ আছে। কোনও মহৎ ব্যক্তি আপনাকে যেচে উপদেশ দিতে পারে। চাকরিতে বদলি হওয়ার ব্যাপারে চিন্তা। আজ সারা দিন ব্যবসায় চাপ থাকবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। আত্মীয়ের পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে।

10

প্রেমের ব্যাপারে কোনও খারাপ খবর আসতে পারে। ধর্মের কথা আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি পাবে। মাত্রাছাড়া রাগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটানোর চেষ্টা। কোনও বন্ধুর কাছে সাহায্য পেতে পারেন। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে পেটের সমস্যা বৃদ্ধি। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে।

11

আজ একটু সতর্ক থাকুন, কিছু চুরির যোগ দেখা যাচ্ছে। মানসিক দিক থেকে আজ কারও কাছে অপদস্থ হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা কেটে যাওয়ার সম্ভাবনা। আজ বন্ধুর কাছ থেকে খুব ভাল সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি। হঠাৎ বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ।

12

সকাল থেকে শরীরে একটু আলস্য ভাব থাকতে পারে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা একটু চিন্তা বাড়াতে পারে। পরিশ্রম করেও তার ফল স্বরূপ ভাল কিছু হবে না। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাঁধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতি।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.