✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  03 Mar 2019 06:37 AM (IST)
1

সপ্তাহের প্রথম দিকে আপনার কোনও ভাল কর্মের জন্য নিকট আত্মীয়ের গৌরব বৃদ্ধি পেতে পারে। শত্রুর মোকাবিলা করতে অক্ষম হবেন। নতুন কোনও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। বাতজ সমস্যা হতে পারে। শরীরের ব্যাপারে কোনও চাপের জন্য কাজের স্থানে ক্ষতি হতে পারে। মহাজনের সঙ্গে আর্থিক ব্যাপারে কোনও অশান্তি হতে পারে। প্রিয়জনের কাছে আঘাত থেকে মনে কষ্ট বাড়তে পারে। পিতামাতার সঙ্গে কোনও ব্যবহার নিয়ে মানসিক চাপ। স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতির পথে। সন্তানের পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে। বাড়তি কোনও খরচের ব্যাপারে চিন্তা। শরীরের কোনও ক্ষতের ব্যাপারে ডাক্তারের খরচ বৃদ্ধি।

2

সপ্তাহের প্রথম দিকে আত্মীয়দের সঙ্গে খুব বুঝে কথা বলবেন। আত্মসংযমী না হতে পারলে সমস্যা হতে পারে। সিনেমার সঙ্গে যুক্তদের ভাল সময়। স্ত্রীকে সাহায্য করতে হতে পারে। সপ্তাহের প্রথম ভাগে ব্যবসার দিকে কোনও চাপ নিয়ে চিন্তা বাড়তে পারে। শরীরের কোনও অংশে আঘাত লাগার সম্ভাবনা। বাড়তি কোনও কথা বাড়িতে বিবাদ আনতে পারে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে। ব্যবসায় ভাল কাজের সুযোগ আসতে পারে। আর্থিক ব্যাপারে বাড়িতে কোনও চিন্তা হতে পারে। দাঁতের কোনও সমস্যা বৃদ্ধি।

3

ব্যবসায় অন্যকে বিশ্বাস করে ঠকতে হতে পারে। শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন। সংসারে ঝামেলা থাকলেও পরিবেশ আয়ত্তে থাকবে। নতুন কোনও কর্মের যোগাযোগ আসতে পারে। কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। সৃষ্টিশীল কোনও কাজের জন্য উন্নতির যোগ আসতে পারে। প্রেম প্রণয়ে জটিলতা নিয়ে বাড়িতে কোনও বিবাদ বাধতে পারে। লটারি বা ফাটকা প্রাপ্তি হতে পারে। শত্রুর ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাল ভাবে চিন্তা করুন। প্রিয় জনের শরীর খারাপ থাকার জন্য মনে কষ্ট। পিতামাতার সঙ্গে কোনও তীর্থ ভ্রমণের আলোচনা।

4

সামাজিক কোনও কাজ করার উদ্যোগ নিতে পারেন। খেলাধূলায় সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি। অংশীদারী ব্যবসায় পা না বাড়ানোই ভাল। সন্তানদের জন্য অর্থ ব্যয় হতে পারে। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। অনেক দিনের কোনও আশা পূর্ণ হতে পারে। পেটের কোনও সমস্যার জন্য শরীরে ক্লান্তি বৃদ্ধি। গবেষণায় সাফল্য লাভ। প্রেমের ব্যাপারে জটিলতা বাড়তে পারে। শরীরে সমস্যার কারণে ভ্রমণ বানচাল হতে পারে। বাড়িতে কাজের লোকের সঙ্গে কোনও প্রকার বিবাদ হতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয়ে বাধা। স্ত্রীর সঙ্গে কোনও ছোট কারণে বিবাদ।

5

অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীরা আজ আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত আসতে পারে। শরীর নিয়ে চাপের জন্য কাজের ক্ষতি হতে পারে। পড়াশোনার জন্য ভাল সুযোগ আসতে পারে। সপ্তাহের প্রথম দিকে কোনও শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি। প্রিয়জনের বাজে ব্যবহারের জন্য মন খারাপ। বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ হতে পারে। সপ্তাহের মধ্য ভাগে কোনও ব্যবসায়ীর সঙ্গে অর্থ নিয়ে তর্ক। বাড়িতে কোনও অতিথির ব্যাপারে খরচ বৃদ্ধি। জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা।

6

পাওনা টাকা ফেরত পাওয়ার যোগ দেখা যাচ্ছে। অপরকে আজ বিশ্বাস করতে পারেন। সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। চেষ্টা না করলে ব্যবসায় কোনও রূপ সাফল্য পাবেন না। স্ত্রীর সঙ্গে কোনও অশান্তি দিয়ে সপ্তাহটি শুরু হতে পারে। বাড়তি কাজের চাপের জন্য শরীরে ক্লান্তি ভাব। গুরুজনের জন্য শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। পরিবারের কোনও কাজের ব্যাপারে মা, বাবার বিবাদ। বাড়তি টাকা খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি। আত্মীয়ের সঙ্গে কোনও দূরে ভ্রমণের আলোচনা। গবেষণাতে উন্নতির সুযোগ আসতে পারে।

7

কর্মে প্রচুর অনিচ্ছা থাকায় ব্যবসায় অবনতি। দর্শনের আলোচনায় আজ আপনি অনেক এগিয়ে থাকবেন। শুভ কোনও খবর আজ আপনার জন্য অপেক্ষা করছে। সপ্তাহের প্রথম দিকে কোনও বাহিরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণের আনন্দ বাড়তে পারে। পূজা পাঠের জন্য খরচ বৃদ্ধি। ব্যবসা খুব ভাল যাবে না। তাই আর্থিক ব্যাপারে একটু চাপ বাড়তে পারে। গুরুজনের সঙ্গে কোনও ছোট কারণে অশান্তির জন্য মনে কষ্ট। বাড়িতে ভাই বা বোনের শরীর খারাপ হওয়ার জন্য খরচ বাড়তে পারে।

8

নিজের দায়বদ্ধতা এড়ানোর ফলে সংসারে অশান্তি। নতুন উপার্জনের চেষ্টা না করাই ভাল। আকাশ পথ এড়িয়ে চলাই শ্রেয়। ব্যক্তিগত কোনও ঝামেলা বন্ধুর দ্বারা সমাধান হবে। কাজের দিকে খুব ভাল সময়। বাড়িতে কোনও অতিথির জন্য খরচ বাড়তে পারে। ঠাকুরের কোনও কাজের জন্য মনের আনন্দ। লোকের সঙ্গে বুঝে কথা বলুন, কোনও বিবাদ এই সপ্তাহে একটু চিন্তার কারণ হতে পারে। পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা। প্রেমের ব্যাপারে নিঃসঙ্গতা আসতে পারে। ঋণ শোধ নিয়ে চিন্তা। স্ত্রীর সঙ্গে কোনও আলচনায় সমস্যার সমাধান হতে পারে।

9

কর্মক্ষেত্রে আজ আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সময়টা খুব উপযুক্ত। মহিলাদের জন্য চাকরির শুভ সময়। ব্যবসার দিকে কোনও নতুন কিছু হতে চলেছে। আর্থিক ব্যাপারে চাপের কারণে সংসারে অশান্তি। গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার। পাশের বাড়ির কোনও লোকের জন্য সামাজিক বদনাম আসতে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি হতে পারে। সন্তানের কোনও আবদার পূরণে খরচ বৃদ্ধি। সকলে মিলে দূরে ভ্রমণের আলোচনা ভেস্তে যেতে পারে। রক্তচাপ বাড়তে পারে।

10

পারিবারিক শান্তি বজায় থাকবে। পড়ে থাকা প্রেমের জট খুলে যেতে পারে। রহস্য বিদ্যার জন্য ভাবনা চিন্তা করতে পারেন। বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা। সপ্তাহের প্রথমে কোনও নতুন ব্যবসার দিকে আগ্রহ বাড়তে পারে। শরীরের জন্য খরচ বৃদ্ধি হওয়ার যোগ। বাড়িতে কোনও গুরুজনের শরীর নিয়ে চিন্তা। সম্পত্তির ব্যাপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ। দীর্ঘ দিনের কোনও আশা পূর্ণ হতে পারে। সপ্তাহের মধ্য ভাগে আগুন থেকে একটু সাবধান থাকুন। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে। অর্থ আদান প্রদান নিয়ে বন্ধুর সঙ্গে বিবাদ। চাকরির স্থানে সুনাম বাড়তে পারে।

11

কোনও কারণে শরীরে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। সমাজে কোনও কারণে প্রতিষ্ঠিত হতে পারেন। সরকারি কর্মচারীদের জন্য সময়টা একটু খারাপ। মায়ের শরীর নিয়ে ব্যস্ত হতে পারেন। বাড়িতে কোনও আত্মিয়ের শত্রুতার জন্য স্বামী, স্ত্রী বিবাদ অনেক দূর যেতে পারে। ব্যবসার দিকে ফল ভাল হবে না। তবে সপ্তাহের শেষের দিকে একটু সুবিধা হওয়ার যোগ রয়েছে। বাড়তি কথা বন্ধু মহলে অশান্তি ডেকে আনতে পারে। সন্তানের জন্য ডাক্তারের খরচ বাড়তে চলছে। পুলিশের কাজে উন্নতি। চাকরির জন্য কোনও নতুন সুযোগ আসতে পারে।

12

সপ্তাহের প্রথম দিকে প্রেমের ব্যাপারে একটু দূরত্ব বজায় রাখুন, বিবাদের যোগ আছে। ভ্রমণে গিয়ে অপদস্ত হতে হবে। উচ্চপদস্থ ব্যক্তির জন্য পড়ে থাকা কার্য সিদ্ধি। সন্তানদের বায়নায় নাজেহাল হতে হবে। কোনও পাওনাদার নিয়ে বিবাদ হতে পারে। ব্যবসায় খুব ভাল খবর আসতে চলেছে। তবে আর্থিক ব্যাপারে একটু চাপ থাকতে পারে। ঋণ নিয়ে কিছু আলোচনা হতে পারে। বাড়িতে কোনও দূরের অতিথি আসার যোগ। পিতার শরীর নিয়ে একটু চিন্তা। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ। বাড়তি টাকা আয় করতে গিয়ে কোনও পুলিশের সমস্যা বাড়তে পারে। পেটের কোনও কষ্ট বৃদ্ধি পেতে পারে।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.