✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  06 Mar 2019 07:59 AM (IST)
1

শরীরের কোনও অংশে যন্ত্রণা বৃদ্ধি পাবে আজ। মহাজনের জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মায়ের সঙ্গে কোনও কারণে বিরোধ বাধতে পারে। কর্মচারীর সঙ্গে আজ খুব বুঝে কথা বলুন। আজ অর্থ আগমন খুব ভালই হবে। সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। পূজা পাঠের জন্য অর্থ দান।

2

ভ্রমণে কোনও বিবাদ হওয়ার সম্ভাবনা, তাই ভ্রমণ থেকে বিরত থাকুন। আজ বেহিসেবি খরচের জন্য সংসারে টান পড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা নিয়ে বাড়িতে আলোচনা। কর্মক্ষেত্রে কোনও কারণে অস্থিরতা বৃদ্ধি পাবে। ছোটখাটো চোট থেকে সাবধান থাকুন। কর্মস্থানে বিশেষ কোনও পরিবর্তন হবে না। বেশি উঁচু স্থানে উঠবেন না। পড়াশোনার জন্য একটু চাপ বাড়তে পারে।

3

আজ পড়ে থাকা কোনও কাজ করে ফেলুন, দিনটি আপনার জন্য খুব ভাল। আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে। অন্যের সম্পত্তির ব্যাপারে বদনাম আসতে পারে। খুব কাছের কারও খুশির খবর পেতে পারেন। আজ মাথার কোনও সমস্যা বা ব্যথার পুনরাবৃত্তি হতে পারে। প্রেমে বাড়ির লোকের জন্য জটিলতা আসতে পারে। সন্তানদের নিয়ে আনন্দ।

4

আজ সকাল থেকে একটু সাবধানে থাকুন, বুকের কোনও সমস্যা বাড়তে পারে বা কোনও প্রকার আঘাত লাগতে পারে। কর্মক্ষেত্রে কোনও কারণে অর্থ প্রাপ্তি হতে পারে। শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে সক্ষম হবেন। বিদ্যার্থীদের জন্য দিনটা খুব শুভ। আজ সকলকে কাছে পেয়ে নিজেকে ধন্য মনে হতে পারে। বেকারদের জন্য সুখবর আসতে পারে। আজ দূরে থাকা কেউ ঘরে ফিরে আসতে পারে।

5

অতিরিক্ত সংসার খরচের জন্য স্বামী, স্ত্রী আলোচনা। আজ অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অস্থিরতা দেখা দেবে। বিষয় সম্পত্তি নিয়ে চিন্তা থাকবে। যেচে প্রেমের দিকে এগোতে যাবেন না। আজ কোনও কারণে আপনি হাসির পাত্র হতে পারেন। আজ গুরুজনদের সুপরামর্শে কোনও বিপদ থেকে মুক্তি পেতে পারেন। উচ্চাকাঙ্খী কোনও মহিলার ফাঁদে পড়তে পারেন।

6

আজ সারা দিন নিজের কাজ ছেড়ে অপরের কাজ করতে হতে পারে। অপ্রিয় সত্যি কথা বলে বন্ধুর সঙ্গে অশান্তি। প্রতিবেশীর থেকে কোনও রূপ সাহায্য পাবেন না। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। আজ কারও সঙ্গে জমি ক্রয় নিয়ে আলোচনা হতে পারে। দীর্ঘ দিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার জন্য আনন্দ। কুটুমদের সঙ্গে অশান্তি বাধতে পারে। বাকপটুতার জন্য সুনাম অর্জন করতে পারেন।

7

আজ ঠাকুরের চিন্তা মনে খুব আনন্দ দেবে। প্রিয় জনের চিকিৎসা বিভ্রাটে কাজ কর্মে বাধা। তৃতীয় কাউকে ঘিরে প্রেমে বিপত্তি। কর্ণ পীড়ায় ভোগান্তি। লটারি কাটার জন্য দিনটি শুভ। আপনার সন্তানের পড়াশোনায় নজর দেওয়া প্রয়োজন। আজ মানসিক শান্তি থাকলেও শারীরিক কষ্ট থাকবে। হঠাৎ কারও সঙ্গে বন্ধুত্ব হতে পারে। চাকরির সুখবর পেতে পারেন। দীর্ঘ দিন ধরে চলা কোনও মামলা থেকে নিষ্কৃতি পেতে পারেন। সন্তানদের নিয়ে মনে শান্তি। অতিরিক্ত খরচের জন্য বাড়িতে বিবাদ হতে পারে।

8

আজ স্ত্রীর উপর কোনও কারণে ক্ষোভ বৃদ্ধি পেতে পারে। আজ একা কোথাও ভ্রমণে যাওয়ার ইচ্ছে হওয়ার সম্ভাবনা। সংসারে প্রচুর দায়িত্ব আসতে পারে আজ। ভাইবোনরা আজ আপনার সঙ্গে ছলনা করতে পারে। হোঁচট লাগার জন্য চোট লাগতে পারে। রাজনৈতিক কোনও বিপাকে পড়ার আশঙ্কা রয়েছে, সমঝে চলুন। সন্তানদের কাছ থেকে প্রতারণায় মনে কষ্ট। কর্মসূত্রে বিদেশযাত্রা হতে পারে। হঠাৎ কিছু সুস্বাদু আহার পাওয়ার সম্ভাবনা। পড়াশোনার জন্য আজ একটু চাপ বাড়তে পারে।

9

অতিরিক্ত কাজের চাপের ফলে কাজের উপর ক্ষোভ সৃষ্টি হতে পারে। আজ আপনার খুব কাছের কেউ আপনাকে কটূ কথা বলতে পারে। আজ আপনার উদারতা আপনাকে বিপদে ফেলতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ন্যায্য পাওনা পাবেন না। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ নিয়ে আলোচনা। আজ কোনও গোপন খবর আপনাকে বিচলিত করতে পারে। কোনও গুণী ব্যক্তির সান্নিধ্যে মনে শান্তি লাভ।

10

আজ কাজে অতিরিক্ত কষ্ট বাড়বে কিন্তু আর্থিক সমস্যা থাকবে। আজ নিজের অজান্তেই এমন কিছু ভুল করবেন যা আপনার সারা দিন নষ্ট করতে পারে। বন্ধুর দ্বারা অপমানিত হতে পারেন। স্বামী, স্ত্রীর মধ্যে কোনও কারণে মতান্তর সৃষ্টি হতে পারে। কোনও সামাজিক কাজের জায়গায় ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। সরকারি কর্মচারীদের শুভ দিন। আপনার কোনও ঋণ মকুব হতে পারে।

11

আজ সকাল থেকে সকল কাজে কোনও বাধা আসতে পারে। পুরনো দাঁতের ব্যথায় কষ্ট পেতে পারেন।কারও সমালোচনায় মানসিক চাপ বাড়তে পারে। মাত্রাছাড়া রাগ সংসারে অশান্তি কারণ হতে পারে।বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা। সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় মানসিক শান্তি। বেশি উদারতা কারও প্রতি না দেখানোই ভাল। ভ্রমণের সুযোগ আছে। সহকর্মীর সঙ্গে কোনও ছোট বিষয় নিয়ে তর্ক হতে পারে।

12

অতিরিক্ত লোভ আজ বিপদ ডেকে আনতে পারে। আজ চাকরির দিক শুভ ও ব্যবসা ক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে। আজ সংসারে মাত্রাছাড়া ব্যয় হওয়ার জন্য চিন্তা। আপনি কোনও কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন। আজ কর্মস্থানে সহকর্মীরা আপনার প্রতি ভাল ব্যবহার করবে না। খেলাধূলায় নাম করার ভাল সুযোগ আছে। গুরুজনদের সঙ্গে মানসিক ক্লেশ মাথার যন্ত্রণা বাড়াতে পারে।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.