আজকের রাশিফল
চাকরির স্থানে উচ্চপদস্থ ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন। পড়াশোনার জন্য দিনটি ভাল। কর্মস্থানে নতুন কিছু শুরু করতে পারেন। বাজে সঙ্গ থাকার জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে। প্রেমে বিরহ যন্ত্রণা বাড়তে পারে। লটারি বা ফাটকা প্রাপ্তি হতে পারে। ব্যবসায় বাড়তি কোনও খরচ হতে পারে। কোনও কারণে কারও কাছে গঞ্জনা ভোগ করতে হবে। ভ্রমণে কোনও বাধা আসতে পারে। কোনও পাওনা টাকা আদায় নিয়ে বিবাদ হতে পারে।
আজ সকালের দিকে কাজে সাফল্য আসতে পারে। তবে বাড়িতে স্ত্রীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে। সামাজিক কোনও কাজে জনপ্রিয়তা বাড়তে পারে। শরীরে কোনও কষ্ট বৃদ্ধি পেতে পারে। আজ ব্যবসায় অশুভ কিছু ঘটতে পারে। সংসারে কোনও বিবাদ কাজের প্রতি অনিহা আনতে পারে। পিতার সঙ্গে কোনও বিশেষ আলোচনা। শত্রুর ব্যাপারে সাবধান থাকুন। প্রেমের জন্য বড়দের সঙ্গে বিবাদ হতে পারে। বাড়িতে কোনও বাজে খবর আসতে পারে।
বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি। তৃতীয় ব্যক্তির জন্য সংসারে অশান্তি। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি আসতে পারে। প্রেমের বাধা কেটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনও দ্রব্য প্রাপ্তির যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ভুল কোনও সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারে প্রচুর ব্যয় হতে পারে। স্নায়বিক ভোগান্তির যোগ।
যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য খুব শুভ সময় আসছে। পদার্থবিদ্যা নিয়ে যাঁরা লেখাপড়া করছেন, তাঁরা সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি। সংসারে অশান্তি মিটে যাবে। মানসিক দিক থেকে আজ কারও কাছে অপদস্ত হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা।
পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। সন্তানের বায়নায় অস্থির হতে হবে। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছএ। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতি। চাকরিতে পদোন্নতির ফলে বিদেশ যাত্রার সুযোগ। শরীরে কোথাও চোট লাগতে পারে। ব্যবসায়ীরা কর্মচারীর বিষয়ে একটু সাবধান থাকুন।
আজ সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানি হওয়ার যোগ আছে। কোনও মহৎ ব্যক্তি আপনার উপকার করতে পারে। চাকরিতে বদলি হওয়ার যোগ আছে। সংক্রমণ থেকে দুর্ভোগ হতে পারে। আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। প্রতিবেশীর পাশে দাঁড়াতে না পারায় দুঃখ। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে।
আজ ব্যবসায় চাপের সঙ্গে লাভও বৃদ্ধি পাবে। জীবনের মূল্যবান কোনও সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে চিন্তা করুন। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। খুব বুঝে কথা বলুন। আজ সারা দিন হিসেব করে চললেও অর্থ খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন, অসুস্থ হওয়ার আশঙ্কা আছে। বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল।
সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল হবে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। প্রেমে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার সঙ্কেত।
কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপড়েনের জন্য ব্যবসায় অশান্তি হতে পারে। মা, বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। আজ নতুন কোনও কর্মের সন্ধান করতে হতে পারে। অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি হতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ কর্মের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্টের সৃষ্টি হতে পারে। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে।
সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চরার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। আজ ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোনও অংশে খুব ব্যথা হতে পারে। কিছু কেনার জন্য খরচ। আজ সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে।
মামলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কোনও কাজের চিন্তা ভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। আজ সারাদিন ব্যবসা ভাল চলবে কিন্তু পরে জটিলতা আসতে পারে। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না।
কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে অশান্তি। শরীরে কোনও সমস্যায় বহু অর্থ ব্যয়। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। পিতার শরীরে নানা রূপ রোগের উপদ্রব হতে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল।