✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  14 Mar 2019 08:18 AM (IST)
1

আজ ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আজ শরীরে কোথাও আঘাত লাগার সম্ভাবনা আছে। সংসারে আর্থিক সমস্যা থাকলেও সেটা মিটে যাবে। সারা দিন নির্ঝঞ্ঝাটে কাটবে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে।

2

পায়ের কোনও সমস্যা বাড়তে পারে। কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভাল হবে। আজ স্ত্রীর কাছ থেকে কোনও খারাপ ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। ব্যবসায় নতুন কিছু আজ না করাই ভাল হবে। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চোরের ভয় আছে। আর্থিক সমস্যার সম্মুখিন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, সে দিকে যাবেন না।

3

নিজের কোনও ভুল বুদ্ধির জন্য শেয়ারে ক্ষতি হতে পারে। আজ সকল কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় আনন্দ পাবেন। কর্মরত মহিলাদের কর্মে উন্নতির সুযোগ। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। বাতে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। বাড়তি কোনও ব্যবসায় লাভ।

4

সকালের দিকে ব্যবসার ব্যাপারে খুব ভাল যোগাযোগ আসতে পারে। সন্তানদের কর্মের কোনও শুভ খবর পেতে পারেন। আজ সারা দিন খুব আলস্যে কাটতে পারে। বিদ্যার্থীদের কোনও ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে মুখ উজ্জ্বল হতে পারে। পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটাচলা খুব সাবধানে করা উচিত।

5

ভাল কোনও কাজের জন্য প্রতিবেশীর কাছে সম্মান বৃদ্ধি। আজ ব্যবসা ভাল চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভাল নয়। বিদ্যার্থীদের জন্য খুব ভাল খবর অপেক্ষা করছে। অনিচ্ছাকৃত ভাবে কোনও কাজ ফেলে রাখবেন না। আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে। শত্রুপক্ষের সঙ্গে আপোস করে নিজের কাজ উদ্ধার। প্রয়োজনীয় বিষয়ে তাড়াতাড়ি এগিয়ে যান।

6

কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল করে চিন্তা করুন। প্রতিবেশীর সঙ্গে কোনও কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক ক্লান্তি। ইচ্ছাপূরণ হতে পারে। আজ কোনও কারণে মনে খুব ভয় কাজ করবে। কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। আজ সব কাজে একটু ধৈর্য ধরতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। বাড়তি কিছু খরচ হতে পারে।

7

কন্যা- পিতা মাতার সঙ্গে ছোট কারণে বিবাদ হতে পারে। স্ত্রীর উৎসাহে ব্যবসায় নতুন কোনও উন্নতির আশা রাখতে পারেন। উপকারের পরিবর্তে অপদস্ত হওয়ার সম্ভাবনা। প্রেমে কোনও জটিলতা নিয়ে চিন্তা। আজ নিজের কারও জন্য মানসিক পীড়া হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট হতে পারে। বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে। বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে।

8

শরীরে কোনও যন্ত্রণার জন্য কাজের সমস্যা। পথে কোনও বাধার সামনে পড়তে হতে পারে। স্বামী, স্ত্রী বিবাদের জন্য মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসার ব্যাপারে সচেতনতা বাড়তে পারে। গঠনমূলক কাজের চিন্তা ও নতুন পরিকল্পনা সফল হতে পারে। আজ স্ত্রী এমন কিছু কাজ করবে, যা দেখে আপনাকে হতভম্ব হতে হবে। নিজের কাজের জন্য নিজেরই গর্ববোধ হবে। জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা আছে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা।

9

গান বাজনার সঙ্গে যুক্তদের অনেক দূরে এগোনোর সময়। সুখ স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে আসতে পারে। বিপদে আত্মরক্ষা নিজেকেই করতে হবে। প্রেমের ব্যাপারে ক্ষোভ বাড়তে পারে। পিতার সঙ্গে তর্ক হতে পারে। বুঝে খরচ করুন, আজ ব্যয় বহুল দিন। সংসারে কোনও দায়িত্ব থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন। আজ নিয়মিত কাজে বাধা থাকবে। সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা থাকবে।

10

চাকরির স্থানে উন্নতির সুযগ আসতে চলছে। পুরনো কোনও শত্রু নতুন করে আপনার ক্ষতি করতে পারে। সংসারে একটু অভাব থাকতে পারে। জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে। বাড়িতে নতুন অতিথি নিয়ে আলোচনা। আজ সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে বিবাদ হতে পারে। উচ্চপদস্থ কোনও চাকরির খোঁজ আসতে পারে। পেটের সমস্যায় ভোগান্তি।

11

সম্পত্তি রক্ষার ব্যাপারে কোনও খরচ বাড়তে পারে। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। ভিটামিনের অভাবে হাড়ের অনেক সমস্যা সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ মিলতে পারে। বিদ্যার্থীদের সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের ভাল বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি। যানবাহন বা জমি, কোনও কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন।

12

সকালের দিকে স্ত্রী বিবাদ থেকে সাবধান থাকুন। আজ উচ্চবিদ্যা হোক বা নিম্নবিদ্যা, কোনও জায়গাতেই ভাল ফল পাবেন না। ব্যবসায় বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ করতে পারেন। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠে ব্যথার সমস্যা। আজ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। আজ দুপুরের পরে দাম্পত্য দিক সুখে কাটবে।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.