✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আপনার আজকের দিন

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  15 Mar 2019 06:55 AM (IST)
আপনার আজকের দিন
1

আজ সকালের দিকটা একটু ভাল একটু খারাপ ভাবে চলতে পারে। প্রেমে বাধা কেটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনও দ্রব্য প্রাপ্তির যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ভুল কোনও সিদ্ধান্ত আপনাকে চিন্তায় ফেলবে। সংসারে প্রচুর ব্যয় হতে পারে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা। স্নায়বিক ভোগান্তির যোগ রয়েছে।

2

আজ একটু সাবধানে থাকুন, বদনাম হওয়ার সম্ভাবনা আছে। মানসিক দিক থেকে আজ কারও কাছে অপদস্ত হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা কেটে যাওয়ার সম্ভাবনা। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি। বন্ধুর জন্য চারিত্রিক অবনতি। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ। অপ্রিয় সত্যি কথা যত কম বলা যায় ততই মঙ্গল।

3

চিকিৎসার ব্যাপারে খরচ বাড়তে পারে। পদোন্নতিতে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। শ্বশুরবাড়ি থেকে কোনও অশান্তি জুটতে পারে। শরীরের কোথাও চোট লাগার সম্ভাবনা। যারা বিবাহের কথা ভাবছেন, তাদের জন্য খুব ভাল সময় আসছে। বিজ্ঞান নিয়ে যাঁরা লেখাপড়া করছেন, তাঁরা সাফল্য পাবেন। আর্থিক সমস্যায় ভোগান্তি। সংসারে অশান্তি মিটে যাবে।

4

সকাল থেকে শরীরে কোনও কষ্ট বৃদ্ধি পেতে পারে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। বাড়ির কোনও অশান্তির ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। সন্তানের দুরন্তপনায় রাগ বাড়তে পারে। আজ কোনও বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে। ব্যবসায়ীদের অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতির জন্য মন খারাপ।

5

বন্ধুর ব্যাপারে একটু সতর্ক থাকা দরকার। কর্মক্ষেত্রে সম্মানহানি হওয়ার যোগ আছে। কোনও ভাল ব্যক্তি আপনাকে যেচে উপকার করতে পারে। চাকরিতে বদলি হওয়ার জন্য চিন্তা। পেটের সমস্যায় দুর্ভোগ। আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা দেবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় দুঃখ। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে।

6

আপনার ব্যবহার একটু খারাপ হতে পারে। আজ ব্যবসায় চাপ বৃদ্ধির সম্ভাবনা। জীবনের মূল্যবান কোনও সিদ্ধান্ত আজ নিতে হতে পারে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি হতে পারে। ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারা দিন হিসেব করে চললেও খরচ হতে পারে। শরীরের দিকে নজর দিন, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে।

7

পড়াশোনায় খুব ভাল সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি। নিম্ন বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ। আজ বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। অর্থ ভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে প্রচুর। প্রেমের দিকে প্রচুর সাফল্য থাকবে। কুটির শিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতি।

8

শেয়ার বাজারে কোনও ক্ষতি হতে পারে। ভাল করে না ভেবে উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভাল। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসতে পারে। মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত না দিতে পেরে অপমানিত হতে পারেন। শিক্ষকদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা, বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ। মাথা ঠান্ডা রাখতে হবে।

9

সকাল থেকে মন অশান্ত থাকবে। আজ কর্মক্ষেত্রে আপনি ভাল ফল পাবেন। নতুন কিছু করার ইচ্ছা মনে কাজ করবে। সম্পত্তি রক্ষার ব্যাপারে একটু খরচ বৃদ্ধি। আজ অপরের জন্য কোনও কাজ করে মনে শান্তি পাবেন। আজ আপনার আনন্দ অপরের সমস্যার কারণ হতে পারে। বাড়তি উপায়ের সম্ভাবনা আছে। শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বৃদ্ধি।

10

সকাল থেকে অর্শ নিয়ে কষ্ট পেতে পারেন। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। উপার্জন নিয়ে মনে প্রচুর অশান্তি থাকবে। ভ্রাতৃ স্থানীয় কারও সঙ্গে বিবাদ হতে পারে। সংসারে সুখ ফিরতে বিলম্ব। পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে। যানবাহন চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান।

11

প্রেমে কোনও খারাপ খবরের জন্য চিন্তা। ধর্মের কথা আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি পাবে। মাত্রা ছাড়ানো কথা আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটাতে নিজের বুদ্ধি প্রয়োগ করুন। পুরনো কোনও প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। খাদ্যের তালিকা আজ ঠিক রাখুন, শরীর খারাপ হতে পারে। বন্ধুর জন্য কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল।

12

সকাল থেকে ভাইয়ের সঙ্গে বিবাদ হতে পারে। আজ দিনটা সব দিক থেকে আপনার অনুকূল থাকবে। তবে সকলের সঙ্গে খুব বুঝে কথা বলবেন। সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। আইনি কোনও সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। নিজের প্রতিভা ফুটিয়ে তোলার জন্য সুনাম বৃদ্ধি। মনে মনে কোনও ভয় আপনার কাজের ক্ষতি করতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদ। অমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন।

  • হোম
  • Photos
  • খবর
  • আপনার আজকের দিন
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.