✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  19 Mar 2019 06:38 AM (IST)
আজকের রাশিফল
1

আজ ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে লাভও ভাল হবে। জীবনের মূল্যবান কোনও সিদ্ধান্ত নিতে হলে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারা দিন হিসেব করে থাকলেও সঞ্চয় ভাল হবে না। শারীরিক শক্তি অনুযায়ী কাজ করুন, অসুস্থ হওয়ার আশঙ্কা আছে।

2

মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা হতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কোনও কাজের জন্য চিন্তা ভাবনা করতে হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। আজ সারাদিন ব্যবসা ভাল চলবে কিন্তু পরে জটিলতা আসতে পারে। কারও জিনিসের দায়িত্ব নিতে হবে আজ।

3

পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। সন্তানের দুরন্তপনা নিয়ে চিন্তা। আজ কোনও কটূ কথা নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। ব্যবসায়ীদের অগ্রগতি থমকে যেতে পারে। উচ্চশিক্ষায় সময়টা বিশেষ ভাল। মায়ের শারীরিক অবনতি। চাকরিতে পদোন্নতির যোগ দেখা যাচ্ছে। শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু চাপ আসতে পারে। শরীরে কোথাও চোট লাগতে পারে।

4

যাঁরা নতুন কোনও ব্যবসার কথা ভাবছেন, তাঁদের জন্য খুব শুভ সময় আসছে। পদার্থবিদ্যা নিয়ে যাঁরা লেখাপড়া করছেন, তাঁরা সাফল্য পাবেন। কানের সমস্যায় ভোগান্তি। সংসারে অশান্তি মিটে যাবে। মানসিক দিক থেকে আজ কারও কাছএ ছোট হতে হবে। ভাল কাজের পরিবর্তে সুনাম পাবেন না। কর্মস্থলে ঝামেলা মিটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা।

5

ব্যবসায় অভিজ্ঞ ব্যক্তির থেকে উপকার পাবেন। পড়াশোনার জন্য দিনটি ভাল। কর্মস্থানে নতুন কিছু শুরু হওয়ায় আনন্দ। বাজে কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য বাড়িতে অশান্তি হতে পারে। প্রেমের ব্যাপারে বিরহ যন্ত্রণা বাড়তে পারে। লটারি বা ফাটকা প্রাপ্তির যোগ। ব্যবসায় বাড়তি কোনও খরচ হতে পারে। ভ্রমণে কোনও বাধা আসতে পারে। কোনও পাওনা টাকা আদায় নিয়ে বিবাদ হতে পারে। পায়ে কোনও আঘাত পেতে পারেন আজ।

6

আজ সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানি হতে পারে। কোনও মহৎ ব্যক্তি আপনাকে কাজে সাহায্য করতে পারে। চাকরিতে বদলি হওয়ার জন্য দুশ্চিন্তা। আজ সারা দিন ব্যবসায় চাঞ্চল্য দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বৃদ্ধি। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখ। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনা।

7

সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল হবে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় পা দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় অশান্তির সৃষ্টি হতে পারে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পেতে দেরি হবে। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে ক্ষতি হওয়ার সঙ্কেত।

8

সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চরার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকতে পারে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। আজ ধর্ম আলোচনায় আপনার আগ্রহ বৃদ্ধি পাবে। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোনও অংশে খুব ব্যথা হতে পারে। কিছু কেনার জন্য খরচ হতে পারে। আজ সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে।

9

বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি। তৃতীয় কারও জন্য চারিত্রিক অবনতি। বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ। অপ্রিয় সত্যি কথা বিবাদ ডেকে আনতে পারে। প্রেমে বাধা কেটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনও দ্রব্য প্রাপ্তির যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ভুল কোনও সিদ্ধান্তে আপনার ব্যবসার ক্ষতি হতে পারে। সংসারে প্রচুর ব্যয় হতে পারে। হাড়ের সমস্যায় ভোগান্তির যোগ।

10

আর্থিক অভাবের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা, বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। আজ নতুন কোনও কর্মের সন্ধান ভাল হবে। অল্প সঞ্চয় নিয়ে ব্যবসায় সমস্যা। প্রতিবাদী মনোভাবের জন্য বিবাদ হতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না। আজ কর্মের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্ট।

11

কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে। শরীরে কোনও সমস্যায় বহু অর্থ ব্যয়। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। বাড়িতে বন্ধুর উপদ্রব বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে।

12

আজ সকালের দিকে কাজে সাফল্য পাবেন। বাড়িতে স্ত্রীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে। রাজনীতি সংক্রান্ত কোনও কাজে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরে কোনও কষ্ট বৃদ্ধি পাবে। আজ ব্যবসা নিয়ে চিন্তার কিছু ঘটতে পারে। সংসারে কোনও বিবাদ কাজের প্রতি বিরক্তি আনবে। পিতার সঙ্গে কোনও বিশেষ আলোচনা হতে পারে। শত্রুর ব্যাপারে সাবধান থাকুন। প্রেমের জন্য গুরুজনদের সঙ্গে বিবাদ হতে পারে।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.