আজকের রাশিফল
অংশীদারী ব্যবসায় অংশীদারের সঙ্গে বিবাদ হতে পারে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও ক্ষতির আশঙ্কা। দুষ্ট লোকের প্ররোচনায় পা দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় অশান্তি সৃষ্টি হতে পারে। প্রেমে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। সপরিবারে ভ্রমণে অযথা হায়রানি ও অর্থ ব্যয়।
শ্রম ও কর্ম খুব ভাল হওয়া সত্ত্বেও কর্মস্থানে অর্থ প্রাপ্তি খুব নগণ্য হবে। বেকারদের কোনও কর্মের সন্ধান আসতে পারে। অল্প আয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাব কর্মস্থানে সম্মান বৃদ্ধি করবে। আজ কর্মের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ার যোগ। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে।
বই ও বস্ত্র ব্যবসায়ীদের অপ্রত্যাশিত লাভের ইঙ্গিত। আজ ধর্ম আলোচনায় আপনি খুব আনন্দ পাবেন। আজ কর্ম জগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোনও অংশে খুব ব্যথার সৃষ্টি হতে পারে। কিছু দামি জিনিস কেনার জন্য খরচ হতে পারে। আজ সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে। নিজের বুদ্ধিতে কর্মস্থানে জটিলতা কাটিয়ে উচ্চপদস্থ ব্যক্তির সুনজরে পড়তে পারেন।
কোনও কারণে কর্তাব্যক্তির কাছে অপমানিত হতে পারেন। আজ সারাদিন ব্যবসা ভাল চললেও খুব ভাল অর্থ পাওয়ার যোগ নেই। কারও জিনিসের দায়িত্ব নেওয়া থেকে দূরে থাকুন। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও নিজের লোকের জন্য রাতের দিকে অশুভ।
কাজের ক্ষমতা একটু কমতে পারে। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাবের জন্য সহকর্মীর সঙ্গে বিবাদ। মামলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা হতে পারে। প্রেমে নতুন মোড় আসতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার জন্য নিজের বুদ্ধি প্রয়োগ করুন। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। মায়ের শরীরের ব্যাপারে কোনও খরচ হতে পারে।
পূজাপাঠের বিষয়ে আলোচনা। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সহকর্মীর সঙ্গে আলোচনা। শরীরে কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় সফল হওয়ায় আনন্দ। প্রেমে জট ছেড়ে যাবে। ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে।
অপ্রিয় সত্য কথার জন্য কর্মস্থানে বিড়ম্বনার মুখে পড়তে পারেন। আজ অপরের ভালবাসা পাওয়ায় আনন্দ বৃদ্ধি। সাংবাদিকদের জন্য ভাল সময়। কোনও বাহিরের বিবাদ বাড়িতে আসায় স্ত্রীর সঙ্গে বচসা। ব্যবসার ব্যাপারে কোনও চিন্তা। রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। আজ সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। পিতার কোনও সম্পত্তি লাভের বিষয়ে আইনি আলোচনা।
প্রতিকূলতার মোকাবিলা করে কর্মে উন্নতি। শরীরে কোনও কষ্ট অবহেলা করবেন না। অভিনেতাদের জন্য ভাল সময়। বিবাহিত জীবন সুখের ভিতর দিয়ে যেতে পারে। ব্যবসায় একটু বাধা নিয়ে চিন্তা। আজ কর্মস্থানে আপনার নিন্দা হতে পারে। কোনও বিবাদের জন্য ক্ষতি হতে পারে। শরীরে কোনও অংশে ব্যথা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় মানহানির আশঙ্কা। পিতার শরীরের জন্য কোনও চিন্তা বাড়তে পারে।
সকালের দিকে বন্ধুর সঙ্গে কোনও বিবাদ হতে পারে। কাউকে বিশেষ কিছু বলার হলে একটু অপেক্ষা করুন। শরীরের কোনও কষ্ট আজ বৃদ্ধি পাবে। ব্যবসায় কোনও শুভ পরিবর্তন হতে পারে। বাড়তি খরচের জন্য কোনও চিন্তা বৃদ্ধি। আজ আপনার প্রিয় কেউ আপনাকে ঘৃণা করতে পারে। অনেক দিনের কোনও আশা করা বস্তু লাভ হতে পারে। আর্থিক ব্যাপারে আজ ভাল চাপ থাকবে। প্রেমের ব্যাপারে আনন্দ বৃদ্ধি।
গড়ি ক্রয় বিক্রয়ের আজ খুব ভাল যোগাযোগ হতে পারে। আজ কোনও কাজে ঝুঁকি নিতে হতে পারে। মাথায় কোনও চোট লাগার সম্ভাবনা। প্রেমের ব্যাপারে হতাশা আসতে পারে। আইনি কোনও কাজের জন্য খরচ বৃদ্ধি। বন্ধুমহলে কোনও বিবাদ হতে পারে। আজ দুপুরের পরে খারাপ কিছু ঘটতে পারে। ধর্মের ব্যাপারে কোনও খরচ হওয়ার সম্ভাবনা। ব্যবসার দিকে ভাল কিছু আশা করতে পারেন।
সকালের দিকে একটু সাবধানে চলুন, আঘাত লাগার আশঙ্কা আছে। আজ কোনও কারণে কিছু অর্থ আসায় আনন্দ পাবেন। উচ্চপদস্থ ব্যক্তির ভাল সাহায্য পাবেন আজ। ব্যবসায় কোনও বাধার জন্য মাথা গরম হতে পারে। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। বাহিরের কোনও বিবাদ বাড়িতে আসতে পারে। পেটের যন্ত্রণা বৃদ্ধি। পিতার খারাপ ব্যবহারের জন্য বিবাদ।
সকাল থেকে মনে একটু বিরক্তি ভাব আসতে পারে। প্রতিবেশীর কাছে আজ খুব জনপ্রিয়তা পাবেন। লেখকদের জন্য দিনটি খুব ভাল। নতুন কোনও বন্ধুর সাহায্য পেতে পারেন। ব্যবসায় শুভ কিছু ঘটার সম্ভাবনা। রাজনীতির লোকেদের জন্য দিনটি খুব ভাল হবে না। আজ সাধুসঙ্গে থাকতে পারবেন। নিজেদের কোনও লোক শত্রুতা করতে পারে। বাড়িতে কোনও অতিথি আসার যোগ।