✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  23 Mar 2019 06:52 AM (IST)
আজকের রাশিফল
1

কাজের জন্য বিদেশে ভ্রমণ হতে পারে। প্রিয় জনের রোগের জন্য মনে কষ্ট ও খরচ বৃদ্ধি। শত্রুর সঙ্গে আপোষ করবার আগে খুব ভাল ভাবে চিন্তা করুন। ব্যবসার জন্য সুনাম বাড়তে পারে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করুন। একাধিক পথে উপার্জন বাড়তে পারে। অালস্যের জন্য ভাল কাজ হাতছাড়া হওয়ার সম্ভাবনা। বিবাহিত জীবনে কোনও ছোট কারণে বিবাদ হতে পারে। অর্থ ভাগ্য ভাল।

2

অর্থ নিয়ে কিছু সমস্যা থাকবে ও তার জন্য কিছু ঋণ হতে পারে। সংসারের জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা। অভিজ্ঞ ব্যক্তির সাহায্যে ব্যবসায় বিপদ থেকে মুক্তি। সম্পত্তির ব্যাপারে কোনও আইনি জটিলতা বৃদ্ধি পাবে। বন্ধুর ব্যবহারে মনের কষ্ট বাড়তে পারে। সামাজিক কোনও কাজের জন্য সুনাম লাভ করতে পারেবেন। প্রেমের জন্য প্রচণ্ড মানসিক চাপ। পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি।

3

বাড়িতে কোনও ঝামেলা নিয়ে আজ বেশি কথা না বলাই ভাল হবে। প্রতিবেশীর সঙ্গে বনিবনা না হতে পারে। সব দরকারি কাজ সেরে ফেলুন। কাউকে কোনও কাজের দায়িত্ব দেবেন না। কাজের জায়গায় বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে। গুরুজনের সঙ্গে বিবাদের জন্য মনে কষ্ট। সামাজিক কোনও কাজের জন্য সুনাম বৃদ্ধি। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ। ভ্রমণে মনের শান্তি।

4

কুটুম্বিতা নিয়ে স্ত্রীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে। কর্মস্থানে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। অভিনেতাদের কাজের পরিমাণ বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে কোনও বিবাদ পুলিশ পর্যন্ত যাওয়ার আশঙ্কা। কর্মক্ষেত্রে ভাল কাজের প্রশংসা জুটতে পারে। ছোট কোনও রোগ উপেক্ষা করবেন না । কোনও কূট ব্যক্তির জন্য ক্ষতি হতে পারে। ব্যবসায় মধ্যম সময়। দুপুরের পরে কাজের দিকে চাপ আসতে পারে।

5

অপরের জন্য চিকিৎসার খরচ বাড়তে পারে। পিতা-মাতার জন্য আজ বিশেষ চিন্তা থাকবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে ক্লান্তি বোধ। শেয়ারে বাড়তি টাকা বিনিয়োগ করতে পারেন। প্রেমে বাধা মনে কষ্ট বাড়াবে। কেউ স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ নিতে পারে। চাকরির জন্য কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা। রক্তচাপ নিয়ে চিন্তা হতে পারে। দূরে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে।

6

উচ্চপদস্থ ব্যক্তির জন্য কোনও বড় বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। শরীর নিয়ে একটু চাপ বাড়তে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা। আইনজীবীদের খুব ভাল সময়। স্ত্রীর কোনও আবদার পূরণ। ব্যবসার জন্য বাড়তি বিনিয়োগ করতে পারেন। টিউমার জাতীয় কোনও রোগ নিয়ে চিন্তা থাকবে। প্রেমের জন্য চাপ বাড়তে পারে। পেটের কোনও সমস্যার ব্যাপারে চিকিৎসকের সঙ্গে আলোচনা।

7

সকালের দিকে শরীরের জন্য কাজে একটু অসুবিধা হতে পারে। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন। আবেগের জন্য বাড়িতে কোনও খরচ বৃদ্ধি। ভাইবোনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদে সম্পর্ক নষ্ট হতে পারে। পেটের যন্ত্রণার জন্য কাজে ক্ষতি। পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। কোনও মহিলার জন্য অর্থ নষ্ট। ব্যাবসায় ফল ভাল হতে পারে।

8

বক্তা হিসাবে সুনাম পাবেন। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের জন্য ভাল সময়। বাড়িতে সম্পত্তি নিয়ে খুব অশান্তি হতে পারে। সন্তানের জন্য পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে। আইনজীবীদের শুভ সময়। বুদ্ধির ভুলের জন্য কোনও কাজ হাতছাড়া হতে পারে। চাকরির স্থানে কোনও মহিলার সঙ্গে বিবাদ হতে পারে। বন্ধুর দ্বারা বিপদ থেকে উদ্ধার। স্ত্রীর সঙ্গে তৃতীয় ব্যক্তি নিয়ে অশান্তি।

9

শরীরের সমস্যা খুব একটা না থাকলেও মানসিক দিকটা খুব ভাল থকবে না। প্রতিভা দেখানোর সঠিক দিন নয় আজ। সঙ্গীত নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁরা চেষ্টা করুন, ভাল সময় আসছে। দুরে ভ্রমণের পরিকল্পনা বাতিল করাই ভাল। সংসারটা অনেক দিন বাদে একটু মনের মতো লাগবে। বিভিন্ন শারীরিক সমস্যায় কাজের ব্যাঘাত। লেখাপড়ায় সন্তানের আগ্রহ থাকবে।

10

বুদ্ধি ও পরিকল্পনার ভুলের জন্য কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমান জুটতে পারে। বিচার বিভাগের সঙ্গে যুক্তদের ভাল সময়। ফাটকা জাতীয় কোনও ব্যবসায় লাভ হতে পারে। বাড়িতে কোনও অতিথির সঙ্গে বেশি কথা না বলাই ভাল হবে। পিতা ও মাতার শরীর নিয়ে চিন্তা। অংশীদারী ব্যবসায় ভাল লাভ আশা করা যায়। প্রেমে প্রতারিত হতে পারেন। বাড়িতে খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ। ব্যবসা খুব একটা মনের মতো হবে না।

11

শরীর নিয়ে কোনও সমস্যা হতে পারে। সকালের দিকে পেট নিয়ে সমস্যা থাকবে। ব্যবসায় ভাল খবর আসতে পারে। যাঁরা বিদেশে ব্যবসা করেন, তাঁদের একটু সাবধান থাকা দরকার। বাড়িতে কোনও গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বৃদ্ধি। মাতৃস্থানীয় কারও কোনও কথার জন্য কষ্ট পেতে পারেন। কর্মে অতিরিক্ত পরিশ্রমের জন্য অসুস্থ হতে পারেন। বাড়তি কোনও কাজের জন্য সময় নষ্ট।

12

শরীরের আলস্য কাজের অনেক ক্ষতি করতে পারে। শত্রুর জন্য কিছু নষ্ট হওয়ার সম্ভাবনা। অকারণে ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা। কর্মস্থানে কোনও বিশেষ কাজ করে সুনাম পাবেন। অপর কোনও ব্যক্তির জন্য সংসারে অশান্তি। কাজের জন্য দূরে যেতে হতে পারে। বুদ্ধির জন্য শেয়ারে বড় বিপদ থেকে মুক্তি। মাত্রাছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পরে। স্ত্রীর সঙ্গে গৃহ নির্মাণের জন্য আলোচনা। প্রেমের জন্য দিনটি ভাল হতে পারে।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.