✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  25 Mar 2019 06:56 AM (IST)
আজকের রাশিফল
1

বাড়তি কিছু খরচ আজ হতে পারে। কুটিল মনোভাবের জন্য গ্রাহকের সঙ্গে অশান্তি বৃদ্ধি। ব্যবসায় ভাল সুযোগ আসায় আনন্দ। আর্থিক ব্যাপারে সাহায্য মেলার সম্ভাবনা। পাওনা আদায়ে দেরি হতে পারে। বুকের সমস্যা থেকে সাবধান। ব্যবসার জন্য খরচ বৃদ্ধি। চালাকির দ্বারা বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। প্রেমের জন্য মনে আনন্দ বাড়তে পারে। চিকিৎসার খরচ বাড়তে পারে।

2

অতিরিক্ত আশা করার জন্য মানসিক চাপ বাড়তে পারে। প্রতিবেশীর জন্য কোনও অশান্তি নিয়ে চিন্তা। অনেক দিনের কোনও আশা নষ্ট হতে পারে। প্রেমে বাইরের কোনও লোকের জন্য বিবাদ হতে পারে। রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে ভ্রমণে আনন্দ। কাজের ভাল সুযোগ আসতে পারে। বাজে কোনও চিন্তার জন্য মনে কষ্ট। লটারি থেকে কিছু আয় হতে পারে।

3

অমাশয়ে কষ্ট পেতে পারেন। কোনও মহিলার জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। নেশা থেকে সাবধান থাকুন। ব্যবসায় ভাল কিছু ঘটতে পারে। চাকরির স্থানে কোনও উন্নতির সুযোগ হতে পারে। আজ অযথা ব্যয় বৃদ্ধি পেতে পারে। কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। শরীরে কোনও কষ্ট অবহেলা করবেন না। আইনি কোনও কাজের জন্য ভাল সুযোগ থাকবে। বাইরের কোনও বিবাদ বাড়িতে আসতে পারে।

4

বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। বাড়িতে কোনও বিবাদের জন্য মানসিক কষ্ট। আজ ব্যবসার দিকে মনে শান্তি পেতে পারেন। বিবাহের ব্যাপারে কোনও যোগাযোগ হতে পারে। আজ একটু সাবধানে কথা বলা দরকার। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। তবে বিবাহিত জীবনে সুখের খবর আসতে চলেছে। আর্থিক ব্যাপারে কোনও সুবিধা পেতে পারেন। পায়ের কোনও যন্ত্রণা বাড়তে পারে।

5

কর্মস্থানে কোনও বন্ধু বিরোধিতা করতে পারে। বুদ্ধির ভুলের জন্য বাড়িতে কোন চাপ আসতে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদে যাবেন না আজ। বাড়িতে অনেক বন্ধু আসতে পারে। শরীর নিয়ে কোনও কষ্ট হতে পারে। বুদ্ধির জোরে শত্রু জয়। ভাইবোনে সম্পত্তির ব্যাপারে কোনও বিবাদ হতে পারে। সম্মান নিয়ে টানাটানি হতে পারে। প্রেমের কোনও সম্পর্কে উন্নতি হতে পারে। বাড়িতে কোনও অতিথির ব্যাপারে চিন্তা। আজ কোনও ক্ষতির সম্ভাবনা।

6

অহেতুক আপনার বিষয় আলোচনা হতে দেবেন না। আজ সকালের দিকে কোনও খরচ বার বার হওয়ার সম্ভাবনা। শিক্ষকদের জন্য একটু চিন্তার সময়। প্রেমের ব্যাপারে কোনও চাপ আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদে যাবেন না। গান বাজনা নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের জন্য কোনও সুযোগ আসতে পারে। নতুন কোনও বন্ধুর জন্য মনে আনন্দ। স্ত্রীর কোনও কাজের জন্য মনে শান্তি মিলতে পারে।

7

প্রেমের ব্যাপারে আবেগ বাড়তে দেবেন না। শরীরে ক্ষয় বৃদ্ধি পেতে পারে। সন্তানের জন্য ব্যয় নিয়ে চিন্তা। কাজের জন্য সুনাম আসতে পারে। বিদেশে থাকা কোনও বন্ধুর জন্য মন খারাপ। ব্যবসায় খরচ বাড়তে পারে। একাধিক পথে উপায় করতে গিয়ে পুলিশের ঝামেলা হতে পারে। কাজের ব্যাপারে উদ্বেগ থাকবে। খেলাধূলার জন্য উপহার পেতে পারেন। অহেতুক ক্রোধ বৃদ্ধি। পেটের পুরনো রোগ বাড়তে পারে।

8

সকালের দিকে পেটের কোনও সমস্যার জন্য শরীরে দুর্বল ভাব। আজ অশুভ কিছু ঘটতে পারে। শরীরের কোনও অংশে ব্যথা ফেলে রাখবেন না। কর্মস্থানে সমস্যা বাড়তে পারে। অকারণে তর্কে জড়াতে পারেন। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ। আত্মীয়ের সঙ্গে বিশেষ আলোচনা। কর্মস্থানে কোনও বিবাদ নিয়ে চিন্তা। সামাজিক সুনাম আসতে পারে। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ। বাড়তি খরচের জন্য চিন্তা। চাকরির স্থানে চাপ বাড়তে পারে।

9

অতিরিক্ত কাজের চাপের জন্য ক্লান্তি বৃদ্ধি। আজ সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সারা দিন কোনও একটি কাজে ব্যস্ত থাকতে হবে। চাকরির কোনও শুভ যোগাযোগ আসতে পারে। পিতার সঙ্গে কোনও তর্ক হওয়ার জন্য মন খারাপ। আজ ভ্রমণে কোনও বাধা আসতে পারে। খেলাধূলায় শুভ পরিবর্তন হতে পারে। চোখের কোনও সমস্যা হতে পারে। পরিবারে অর্থ খরচ হতে পারে।

10

আজ ভ্রমণে শরীর খারাপ হতে পারে। প্রেমের প্রতি বিরক্তি আসতে পারে। শরীরের কোনও ক্ষত থেকে সংক্রামক কিছু হতে পারে। যাঁরা বিদেশে থাকেন, তাঁদের জন্য ভাল সুযোগ আসতে চলেছে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি। লজ্জার কোনও কাজ থেকে দূরে থাকুন। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনে কষ্ট বাড়তে পারে। পড়াশোনায় শুভ পরিবর্তন।

11

আজ ব্যবসায় লাভ নিয়ে চিন্তা থাকবে। গোপন কোনও রোগ থাকে সাবধান। দুপুরের পরে নিজের জন্য খরচ বৃদ্ধি। ঋণ থেকে মুক্তির সুযোগ পেতে পারেন। কাজে কোনও ভুল হওয়ার সম্ভাবনা। শত্রু থেকে একটু সাবধান থাকুন। উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ। কোনও আশা নষ্ট হতে পারে। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। পেটের কোনও সমস্যা বাড়তে পারে। স্ত্রীর আবদার পূরণ করতে হতে পারে। পিতার জন্য ভাল কোনও ব্যবস্থা।

12

ধর্মের ব্যাপারে কোনও তর্ক না করাই ভাল হবে। ব্যবসায় কোনও বাড়তি যোগাযোগ হতে পারে। দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে। সম্পত্তির ব্যাপারে কোনও চাপ বৃদ্ধি। অপরের কোনও উপকারের জন্য খরচ বৃদ্ধি। অংশীদারী ব্যাবসায় কিছু উন্নতি হতে পারে। সংসারের একটু শান্তি দেখতে পাবেন। চাকরির স্থানে জটিলতা কেটে যাবে। ভ্রমণের জন্য বাড়তি খরচ হতে পারে।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.