✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  30 Mar 2019 07:01 AM (IST)
আজকের রাশিফল
1

বিবাহিত জীবন সুখের মধ্যে দিয়ে কাটতে পারে। ব্যবসায় আজ একটু চাপ বাড়তে পারে। খারাপ বুদ্ধির জন্য কোনও কাজে খুঁত হতে পারে। স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনে কষ্ট। দুপুরের পরে ব্যবসায় আয় বাড়তে পারে। প্রেমের জন্য আনন্দ এবং চিন্তা দুই-ই বাড়বে। কোনও উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে। কর্মস্থানে ব্যস্ত হওয়ার জন্য শরীরে কষ্ট বৃদ্ধি।

2

চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান। বন্ধুর জন্য কোনও বিপদ হতে পারে। আগুন থেকে বিপদের আশঙ্কা। তর্ক থেকে জয় লাভ করে আনন্দ। আর্থিক ব্যাপারে কোনও চাপ হতে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম। মাথার যন্ত্রণা হতে পারে। অশান্তি থেকে সাবধান থাকুন। অর্থ চুরি হতে পারে। ব্যবসার জন্য অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি।

3

ব্যবসায় অশান্তি বাড়তে পারে। দূরের কোনও আত্মীয়ের খবর আসতে পারে। প্রেমে অশান্তি বৃদ্ধি। চাকরির স্থানে উন্নতির সুযোগ নিয়ে আলোচনা। ব্যবসায় মহাজনের সাহায্য লাভ। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা আসতে পারে। কোনও মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি। সকালের দিকে স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে। বেকারদের জন্য কাজের ভাল যোগাযোগ হতে পারে। প্রেমের ব্যাপারে মান বৃদ্ধি। ব্যবসায় কোনও ক্ষতির আশঙ্কা।

4

শরীরে কোনও কষ্টের জন্য কাজের সময় নষ্ট। স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতির সময়। ব্যবসায় কোনও বিবাদ থেকে সাবধান থাকা দরকার। সন্তানের জন্য খরচ বৃদ্ধি। নিজের মতে কিছু করবার জন্য বাড়িতে বিবাদ হতে পারে। ভাল চাকরির সুযোগ কাজে লাগান। আজ মনের মতো আয় হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। আজ কোনও দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। সাধু সেবার জন্য মনের শান্তি বাড়তে পারে।

5

বেশি উদারতা কারও প্রতি না দেখানোই ভাল। ভ্রমণের সুযোগ আছে। আজ নিজের অজান্তেই এমন কিছু কাজ করবেন যার ফলে সকলের প্রীতিলাভ করবেন। বন্ধু আজ আপনাকে ঠকাতে পারে। স্বামী, স্ত্রীর মধ্যে কোনও কারণে মতান্তর সৃষ্টি হতে পারে। মহিলা সংক্রান্ত বিপত্তি হতে পারে। আজ কর্মের জায়গায় ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। উচ্চ বিদ্যার্থী ও সরকারি কর্মচারীদের শুভ দিন। আপনার কোনও ঋণ মকুব হতে পারে। মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। আজ আপনার খুব কাছের কেউ বা প্রিয় কারও সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

6

সকালের দিকে পিঠের যন্ত্রণা বৃদ্ধি। কোনও নতুন কাজের জন্য সুনাম বাড়তে পারে। ব্যবসায় ভাল বুদ্ধির জন্য আয়। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতির সুযোগ। স্ত্রীর সঙ্গে বিবাদ নিয়ে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। শরীরে কষ্টের কারণে কাজে অনিহা আসতে পারে। সন্তানের জন্য সুখ বাড়তে পারে। পিতার শরীরের জন্য খরচ বৃদ্ধি। শারীরিক রোগের কারণে মানসিক চাপ।

7

কেউ দুর্বলতার সুযোগ নিতে পারে। সন্তানের ভাল কাজের জন্য গর্ব বোধ। ব্যবসায় সমস্যা বৃদ্ধি। বন্ধুদের থেকে কোনও খারাপ কিছু ঘটতে পারে। প্রেম প্রণয়ে বিবাদ বাড়তে পারে। বাহিরের কোনও অশান্তি বাড়িতে আসার আশঙ্কা। ব্যবসায় ঝুঁকি নিলে লাভ বাড়তে পারে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। আজ খুব ভাল যোগাযোগ হতে পারে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না।

8

রক্তপাত থেকে সাবধান থাকা দরকার। ব্যবসায় বাড়তি কোনও লাভ হতে পারে। প্রিয় জনের থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয়। সঙ্গীতে সাফল্য আসতে পারে। সংসারের জন্য অযথা ব্যয় হতে পারে। কাউকে কটূ কথা বলবার জন্য দুঃখ হতে পারে। লিভারের কোনও সমস্যা হতে পারে। প্রিয় জনের কোনও খারাপ খবর আসতে পারে। অযথা ভ্রমণ হতে পারে।

9

শত্রুর জন্য কোনও চিন্তা। চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি। বন্ধু বিবাদ হতে পারে। কর্মস্থানে সম্মান বাড়তে পারে। পিতার জন্য বিপদ থেকে উদ্ধার। প্রিয় জনের জন্য মনে কষ্ট বৃদ্ধি। দূরের কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। আজ ব্যবসা স্থান শুভ ও কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ হতে পারে। আজ সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে। আপনি কোনও কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন।

10

সামাজিক কোনও কাজের দায়িত্ব আজ না নেওয়াই ভাল হবে। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি। সংক্রামক কোনও রোগ হতে পারে। পড়াশোনার জন্য সুনাম হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভাল হবে। সন্তানের জন্য বাড়তি কোনও খরচ হতে পারে। একটু সাবধানে চলাফেরা করা দরকার আঘাতের আশঙ্কা। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে।

11

আজ কোনও কাজের শুরু খুব ভাল হবে। সমাজে ভাল সম্মান পাবেন। একাধিক পথে আয় বাড়তে পারে। দূরে কোনও স্থানে ভ্রমণের জন্য আলোচনা। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। কোনও একটি কাজ বেশ সময় নষ্ট করতে পারে। যাঁরা গান বাজনা নিয়ে কাজ করেন, তাঁদের জন্য ভাল সময়। রক্তচাপ বাড়তে পারে। আত্মীয় নিয়ে কোনও বিবাদ হতে পারে।

12

আজ কর্মস্থানে সহকর্মীরা আপনার প্রতি বিনয় প্রকাশ করতে পারে। স্ত্রীর কথায় বিশেষ ভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন। খেলাধূলায় নাম করার ভাল সুযোগ আছে। গুরুজনদের জন্য মানসিক ক্লেশ হতে পারে। পুরনো বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। কারও সমালোচনায় গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে। মাত্রাছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে। বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা। সংসারে প্রচুর শ্রীবৃদ্ধি হওয়ায় মানসিক শান্তি। সন্তানের ব্যাপারে অভিজ্ঞ কোনও ব্যক্তির সঙ্গে আলোচনা।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.