আজকের রাশিফল

আজ উচ্চবিদ্যা হোক বা নিম্নবিদ্যা, কোনও জায়গাতেই ফল ভাল নয়। ব্যবসায় বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠে ব্যথার সমস্যা। আজ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। আজ দাম্পত্য দিক সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন।
আপনার ভাল কোনও কাজের জন্য কর্মস্থানে শত্রু বাড়তে পারে। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, অশান্তির যোগ আছে। আর্থিক সমস্যার সম্মুখিন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, তা করা ঠিক হবে না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন। সন্তানদের কর্মের কোনও শুভ খবর আসতে পারে। আজ সারা দিন খুব আলস্যে কাটতে পারে। বিদ্যার্থীদের কোনও ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন।
উচ্চ বিদ্যার্থীদের সামনে ভাল যোগ আছে, কাজে লাগান। বাড়ির সকলকে নিয়ে বিশেষ আলোচনা। যন্ত্র সংক্রান্ত জিনিস থেকে একটু সাবধান থাকুন। আজ খুব বুঝে না চললে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। হঠাৎ কোনও অশান্তিতে ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভাল। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয়। রক্তপাত থেকে একটু সাবধান থাকুন।
কোনও ভুল কাজের জন্য মাসুল গুনতে হতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক অসুস্থতার আশঙ্কা। অসৎ কোনও লোকের জন্য আপনার বদনাম হতে পারে। শত্রুর কাছে অপদস্ত হয়ে মন খারাপ। আজ কারও সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। কোনও দামি জিনিস সামলানোর দায়িত্ব এড়িয়ে যান। সেবামূলক কাজে মনে আনন্দ। ব্যবসায় উন্নতি।
অর্থ ব্যয় আগের দিনের তুলনায় অনেক বাড়বে। সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে। সংসারে শান্তি বজায় থাকবে। অপরের উপকার করতে গিয়ে বদনাম হতে পারে। আজ কোনও কাজের জন্য পরিবারের কাছে সুনাম অর্জন হবে। ক্রয় বিক্রয়ের কাজে আজ লাভ নাও হতে পারে। লাগামছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য।
সকালের থেকে আজ ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। আজ সারা দিন ব্যবসা মোটামুটি চলবে। ভাই-বোনদের কাছ থেকে একটা ভাল সাহায্য পেতে পারেন। স্বামী-স্ত্রীর সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। মা–বাবার সম্পত্তির ব্যাপারে আইনি আলোচনা। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, সামান্য ভুল বড়ো ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আজ আপনার সঙ্গতি থাকবে। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে।
সকালের দিকে পেটের কোনও সমস্যা নিয়ে চিন্তা। আজ ব্যবসায় খুব ভাল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আজ শরীরে কোথাও আঘাত লাগার আশঙ্কা আছে। সংসারে আর্থিক টানাপড়েনের সমাধান হয়ে যাবে। সারা দিন নির্ঝঞ্ঝাটে কাটবে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।
আজ সকলের কাছ থেকে ভালবাসা পাবেন। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বাড়াতে পারে। সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে। পেটের সমস্যায় ভোগান্তি। আজ সকল কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় আনন্দ হবে। কর্মরত মহিলাদের কাজে একটু ক্ষতির আশঙ্কা। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। বাড়তি কিছু খরচ হতে পারে।
আজ কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে। সামাজিক দিকে সুনাম বা প্রতিপত্তি বাড়ার যোগ আছে। হারানো কোনও জিনিস ফিরে পেয়ে আনন্দ। নৃত্যশিল্পীদের উন্নতির যোগ রয়েছে। আজ আপনার খুব কাছের কোনও বন্ধুর দ্বারা বিশেষ উপকার পেতে পারেন। প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার মিষ্টি ব্যবহার সকলকে আকর্ষণ করবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন।
আজ বন্ধু বিরোধ থেকে সাবধান থাকুন। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগের সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেয়ে আনন্দ। বিদ্যার্থীদের সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের ভাল বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি। যানবাহন বা জমি কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন।
আজ আপনার কোনও খারাপ ব্যবহারের জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। বাত রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে। কর্মস্থলে নিজের বুদ্ধির জোরে নতুন কাজে সাফল্য। আজ স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না।
সংসারে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। আজ আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে চলেছে। কাউকে টাকা ধার দেবেন না। তর্ক বিশেষ ভাবে এড়িয়ে চলুন। মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর সৃষ্টি হতে পারে। সঙ্গীত চর্চায় আনন্দ। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরু জনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।