✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  12 Apr 2019 06:48 AM (IST)
আজকের রাশিফল
1

রাস্তাঘাটে কোনও বিপদের আশঙ্কা। আজ আপনি সহজেই শত্রুপক্ষকে চিনে নিতে পারবেন। আজ সারাদিন বাড়ির বাইরে আনন্দে কাটবে তবে ব্যবসায় ক্ষতি হবে। বাড়ির পরিবেশ কিছুটা অনুকূল থাকবে। ভাইবোনদের সঙ্গে ঝগড়া হতে পারে। আজ কোথাও ভ্রমণের জন্য মন খুব ব্যাকুল হবে। কোনও বিষয়ে ধননাশ হতে পারে। সম্পত্তি থেকে বিতাড়িত হওয়ার যোগ দেখা যাচ্ছে। বাড়তি বিনিয়োগ না করাই ভাল হবে। অতিরিক্ত কথায় অশান্তি।

2

পূজাপাঠের জন্য মনে ভক্তি বাড়তে পারে। আপনার কুচিন্তা আপনার কর্মে বাধার সৃষ্টি করবে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা ও আলোচনা করতে পারেন। আপনি কোনও ভাল কারণে পুরস্কার পেতে পারেন। শেয়ার বা ফাটকায় প্রাপ্তি যোগ। বিপদে পড়ে আপনাকে মিথ্যা কথা বলতে হতে পারে। হঠাৎ নেওয়া কোনও সিদ্ধান্তে আপনি লাভবান হবেন। কাউকে বিশ্বাস করবেন না। উচ্চ শিক্ষার সুযোগ পাবেন।

3

আজ সকালের দিকে শরীরে কষ্ট বাড়তে পারে। পরিশ্রম সত্ত্বেও সংসারে সুনাম পাবেন না। যানবাহন চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হয়ে যাবে আজ। আজ দিনটা সব দিক থেকে আপনার অনুকূল থাকবে। সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন। সন্তানদের নিয়ে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে। আইনি কোনও সমস্যায় পড়তে পারেন।

4

ব্যবসায় একটু চাপ সকালে থাকবে। নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। মনে মনে কোনও ভয় আপনার কাজকে মন্থর করতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদ। অমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন। ভাল করে না ভেবে উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভাল। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা। ব্যবসায় মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। টাকা ফেরত পেতে পারেন, কিন্তু তার জন্য বেগ পেতে হবে।

5

সবার কাছে ভালবাসা পাবেন আজ। আজ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। বাড়তি উপায়ের সম্ভাবনা আছে। শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়তে পারে। আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন। নিজের সম্পত্তি থেকে আয় হতে পারে। আজ অপরের জন্য কোনও কাজ করে মনে আনন্দ।

6

প্রতিযোগিতায় জয়লাভ। ধর্মের কথা আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি পাবে। মাত্রা ছাড়ানো আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কেটে যাবে। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতা। স্ত্রীর জন্য কোথাও সন্মানিত হতে পারেন। মনোবল থাকলে ব্যবসায় বাধা কাটবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল।

7

কর্মস্থানে আগুন থেকে সাবধান থাকুন। আজ ব্যবসায় অতিরিক্ত পরিশ্রমেও কোনও লাভ হবে না। আপনার সঙ্গে আলোচনায় মানুষ শান্তি পাবে। খুব ভাল একটা যোগাযোগ আপনার জন্য অপেক্ষা করছে। সন্তানদের সঙ্গে মিশে যেতে হবে আজ। আজ কোনও গুজবে কান দিয়ে মাথা গরম করবেন না। অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সংসারে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। মালিকের সঙ্গে বিবাদের আশঙ্কা।

8

সকালের দিকে চোখের কোনও কষ্ট বাড়তে পারে। আজ কোনও বিশেষ কারণে সংসারে অশান্তির জন্য অন্য কারও বাড়িতে থাকতে হতে পারে। প্রিয় জনের শারীরিক উন্নতির খবর পেতে পারেন। মিষ্টি ব্যবহারে মানুষের মন জয়। ঋণ সংক্রান্ত কাজে সাফল্য। আজ রাস্তায় বাড়তি সতর্কতা প্রয়োজন, বিপদের আশঙ্কা রয়েছে। নতুন কাজের যোগাযোগ বা বাড়তি উপার্জন হওয়ার শুভ সময়। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইবোনদের সঙ্গে অশান্তি। আইনি ব্যাপারে সুব্যবস্থা।

9

পাওনা টাকা আদায় হতে পারে। একটু অশান্তির মুখে পড়তে হতে পারে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ। মাথা ঠান্ডা রাখতে হবে আজ। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। উপার্জন নিয়ে মনে প্রচুর ক্লেশ থাকবে। ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে বিবাদ। সংসারে সুখ ফিরতে দেরি।

10

উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অপমানিত হতে পারেন। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ। মাথা ঠান্ডা রাখতে হবে। আজ সকালবেলাতেই চমকে যাওয়ার মতো খবর পেতে পারেন। দুপুরের পরে বয়সে ছোট কারও কাছ থেকে অপমানিত হতে পারেন। নিজের সিদ্ধান্তে অটল থাকুন, ক্ষতি হবে না।

11

নামী লোকের সঙ্গে থাকার জন্য মানসিক আনন্দ। আজ কাজ ভালই এগোবে, কিন্তু মনে ব্যাকুলতা কাজ করবে। কারও বিশ্বাস ভঙ্গের অপবাদ আসতে পারে। সাংসারিক জটিলতা নিয়ে চিন্তা। না চাইতেই পাওনা আদায় হতে পারে। কোনও কারণে কর্মে অবসাদ আসতে পারে যা কাটিয়ে না উঠলে সমস্যা দেখা দিতে পারে। আপনার উচ্চ মানসিকতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। মনস্থির করে পারিবারিক দায়িত্ব পালন করুন। চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন।

12

আজ একটু সমস্যার ভিতর দিয়ে দিনটি কাটতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি। নিম্ন বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ। আজ বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। ভাইবোনের শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে। আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। আর্থিক ভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে প্রচুর। প্রেমে প্রচুর সাফল্য থাকবে। কুটির শিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতি।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.