✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  17 Apr 2019 07:41 AM (IST)
1

অপরের জন্য চিকিৎসার খরচ বাড়তে পারে। পিতা-মাতার জন্য বিশেষ চিন্তা হতে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে ক্লান্তি বৃদ্ধি। শেয়ারে বাড়তি টাকা লাগাতে পারেন। প্রেমে বাধা মানসিক কষ্ট বাড়াতে পারে। বন্ধুর সঙ্গে তর্ক থেকে বিবাদ। স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ নিতে পারে কেউ। চাকরির জন্য কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা। রক্তচাপ নিয়ে চিন্তা থাকবে। দূরে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে।

2

শরীরের আলস্য কাজের অনেক ক্ষতি ডেকে আনবে। শত্রুর জন্য কোনও কিছু নষ্ট হওয়ার আশঙ্কা। অকারণে ঝামেলায় জড়িয়ে পরতে পারেন। কর্মস্থানে কোনও বিশেষ কাজ করে সুনাম অর্জন। অপর কোনও ব্যক্তির জন্য সংসারে অশান্তি। কাজের জন্য দূরে যাওয়ার জন্য খরচ বৃদ্ধি। বুদ্ধির জন্য শেয়ারে বড় বিপদ থেকে মুক্তি। মাত্রাছাড়া ক্রোধ বিপদে ফেলতে পরে। স্ত্রীর সঙ্গে গৃহনির্মাণের বিষয়ে আলোচনা। প্রেমের জন্য দিনটি ভাল।

3

শরীরের সমস্যা খুব একটা না থাকলেও আর্থিক দিক দিয়ে স্থিতি ভাল থাকবেনা। প্রতিভার বিকাশ লাভে সঠিক দিশা পাবেন। সঙ্গীত নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁরা চেষ্টা করুন, ভাল সময় আসছে। দূরে ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে। ব্যবসা অনেক দিন বাদে মনের মতো হবে। বিভিন্ন শারীরিক সমস্যায় কাজের ব্যাঘাত। লেখাপড়ায় সন্তানের আগ্রহ থাকবে। ব্যবসার জন্য একটু চিন্তা বাড়তে পারে।

4

কুটুম্বিতা নিয়ে কোনও বিবাদ হতে পারে। শরীরের জন্য কাজের ক্ষতি হতে পারে। কর্মস্থানে দায়িত্ব বৃদ্ধি পাবে। অভিনয় জগতে সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে কোনও বিবাদ পুলিশ পর্যন্ত যেতে পারে। কর্মক্ষেত্রে ভাল কাজের প্রশংসা জুটতে পারে। স্নায়ুর সমস্যা উপেক্ষা করবেন না। সংসার খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা। কোনও কূট ব্যক্তির জন্য ক্ষতি। ব্যবসা মধ্যম রকম যাবে। দুপুরের পরে ব্যবসা চাপ আসতে পারে।

5

বাড়িতে কোনও ঝামেলা আজ হতে দেবেন না। বাড়ির লোকের সঙ্গে বনিবনা না হতেও পারে আজ। সব দরকারি কাজ সেরে ফেলুন। অপরের উপর কোনও কাজের দায়িত্ব দেবেন না। কাজের স্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে। গুরু জনের সঙ্গে কোনও বিবাদের জন্য মন কষ্ট। সামাজিক কোনও কাজের জন্য সুনাম বাড়তে পারে। বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যক্তির সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ। ভ্রমণে মনের শান্তি। বন্ধুর সঙ্গে কোনও বিশেষ আলোচনা।

6

অভিজ্ঞ ব্যক্তির জন্য কোনও বড় বিপদ থেকে উদ্ধার পাবেন। শরীর নিয়ে একটু চাপ বাড়তে পারে। কোনও আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে। অভিনয় জগতে সুনাম বৃদ্ধি পাওয়ায় আনন্দ। আইনজীবীদের খুব ভাল সময়। স্ত্রীর জন্য আবদার পূরণ। বন্ধুর জন্য বিপদে পড়তে পারেন। ব্যবসার জন্য বাড়তি বিনিয়োগ করতে পারেন। প্রেমে একটু অশান্তি হতে পারে। পেটের কোনও সমস্যা বাড়তে পারে।

7

কাজের জন্য বিদেশে ভ্রমণ ও আনন্দ। প্রিয় জনের রোগের জন্য মনে কষ্ট ও খরচ হতে পারে। শত্রুর সঙ্গে আপোষ করার আগে খুব ভাল ভাবে চিন্তা করুন। ব্যবসার জন্য সুনাম বৃদ্ধি। রাস্তায় খুব সাবধানে চলাফেরা করুন। একাধিক পথে উপার্জন বাড়তে পারে। আলস্যের জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। বিবাহিত জীবনে কোনও ছোট কারণে বিবাদ হতে পারে। আর্থিক ভাগ্য ভাল।

8

সকালের দিকে শরীরের জন্য একটু অসুবিধা হতে পারে। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে। আবেগের জন্য বাড়িতে কোনও বিপদে পড়তে পারেন। ভাই-বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদে সম্পর্ক নষ্ট হতে পারে। পেটের যন্ত্রণায় কাজে ক্ষতি। পড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার। কোনও মহিলার জন্য কিছু অর্থ নষ্ট। ব্যবসা ভাল চলবে।

9

বুদ্ধি ও পরিকল্পনার ভুলের জন্য কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমান। বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাল সময়। ফাটকা থেকে লাভ হতে পারে। বাড়িতে কোনও অতিথির সঙ্গে বিবাদ। পিতা ও মাতার শরীর নিয়ে চিন্তা। অংশীদারী ব্যবসায় ভাল লাভ আশা করা যায়। প্রেমে প্রতারিত হতে পারেন। কর্মস্থানে সুনাম বৃদ্ধি। ব্যবসা খুব একটা মনের মতো হবে না।

10

বক্তা হিসাবে খুব সুনাম পাবেন। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের জন্য ভাল সময়। কিন্তু বাড়িতে সম্পত্তি নিয়ে অশান্তির সুযোগ দেবেন না আজ। সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে। আইনজীবীদের শুভ সময়। বুদ্ধির ভুলের জন্য কোনও কাজ হাতছাড়া হওয়ার জন্য মন খারাপ। চাকরির জায়গায় কোনও মহিলার সঙ্গে বিবাদ হতে পারে। বন্ধুর দ্বারা বিপদ থেকে উদ্ধার। স্ত্রীর সঙ্গে তৃতীয় ব্যক্তি নিয়ে অশান্তি।

11

আর্থিক ব্যাপারে কিছু সমস্যা ও ঋণ হতে পারে। সংসারের জন্য স্ত্রীর কিছু আলোচনা শুনতে হতে পারে। কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে ব্যবসায় বিপদ থেকে মুক্তি। সম্পত্তির ব্যাপারে কোনও আইনি জটিলতা আসতে পারে। কোনও বন্ধুর ব্যবহারে মানসিক কষ্ট বাড়তে পারে। সামাজিক কাজের জন্য সুনাম লাভ করতে পারবেন। প্রেমের জন্য প্রচণ্ড মানসিক চাপ। পিতার শরীর নিয়ে কোনও চাপ আসতে পারে।

12

সকালের দিকে পেটের সমস্যায় ভোগান্তি। ব্যবসার জন্য ভাল কিছু করার চেষ্টা। যাঁরা বিদেশে ব্যবসা করেন, তাঁদের একটু সাবধানে থাকা দরকার। বাড়িতে কোনও গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। মাতৃস্থানীয়া কারও কোনও কথায় কষ্ট পেতে পারেন। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হতে পারে। বাড়তি কোনও কাজের জন্য সময় নষ্ট।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.