আজকের রাশিফল

আজ সকালের দিকে মনে একটু অবসাদ আসতে পারে। আজ কর্মক্ষেত্রে আপনি খুব ভাল ফল পাবেন না। নতুন কিছু করার চেষ্টা করতে পারেন। নিজের সম্পত্তির কিছু অংশ নিয়ে আইনি আলোচনা। আজ অপরের জন্য কোনও কাজ করে মনে আনন্দ। শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বৃদ্ধি। অপ্রিয় সত্য কথা বলবার জন্য আত্মীয় মহলে দুর্নাম।
আজ সকাল থেকে দিনটা একটু ভাল একটু খারাপ মিশিয়ে চলবে। প্রেমে বাধা কেটে গিয়ে সুখের সময় আসছে। হঠাৎ কিছু প্রাপ্তির যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ পেয়ে আনন্দ। ভুল কোনও সিদ্ধান্ত আপনার জীবনে কিছু ক্ষতি করতে পারে। সংসারে প্রচুর ব্যয় হতে পারে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা। স্নায়বিক ভোগান্তির যোগ রয়েছে।
পড়াশোনায় খুব ভাল সুযোগ পাবেন আজ। ব্যবসার চাপ বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি। নিম্ন বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ। আজ যে কোনও সম্পর্কে বিচ্ছেদ ঘটতে পারে। মায়ের বা বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে। আজ কোনও কারণে মনে ভীষণ ভয় কাজ করবে। আর্থিক ভাগ্য ভাল হলেও পরিশ্রম করতে হবে প্রচুর। প্রেমে সাফল্য থাকবে। কুটির শিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতি।
আজ আপনার কোনও ব্যবহার একটু খারাপ হতে পারে। ব্যবসায় চাপ বৃদ্ধির জন্য চিন্তা বৃদ্ধি পাবে। জীবনের মূল্যবান কোনও সিদ্ধান্ত আজ নিতে হতে পারে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য কিছু করবার চিন্তা। ব্যবসায় বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারা দিন হিসেব করে থাকলেও ব্যবসায় খরচের হিসাব ঠিক থাকবে না।
চিকিৎসার ব্যাপারে একটু সাবধান থাকুন, কোনও ভুল হতে পারে। চাকরির পদোন্নতিতে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। বন্ধুর কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। শরীরে কোথাও চোট লাগার আশঙ্কা। ব্যবসায়ীরা কর্মচারীকে চোখে চোখে রাখুন। যাঁরা বিবাহের কথা ভাবছেন, তাঁদের জন্য খুব শুভ সময় আসছে। পদার্থবিদ্যা নিয়ে যাঁরা লেখাপড়া করছেন, তাঁরা সাফল্য পাবেন।
আর্থিক ক্ষতি হচ্ছে বুঝতে পারলেও কিছু করতে পারবেন না। ভাল করে না ভেবে শেয়ার বাজারে পা না দেওয়াই ভাল হবে। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা। মাত্রাছাড়া আবেগ আপনার ক্ষতি করতে পারে। ঋণ ফেরত পাবেন কিন্তু তার জন্য বেগ পেতে হবে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ হতে পারে। মাথা ঠান্ডা রাখতে হবে।
সকাল থেকে অর্শ নিয়ে কষ্ট পেতে পারেন। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। চাকরির ব্যাপারে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকবে। ভ্রাতৃ স্থানীয় কারও সঙ্গে বিবাদ। সংসারে সুখ ফিরবে কিন্তু পরিশ্রম সত্ত্বেও আর্থিক অভাব থাকবে। যানবাহনে চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান।
সকাল থেকে ভাইয়ের সঙ্গে অশান্তি হতে পারে। আজ দিনটা সব দিক থেকে আপনার অনুকূল থাকবে। সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন। সন্তানদের নিয়ে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে। আইনি কোনও সমস্যায় পড়তে পারেন। নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। মনে মনে কোনও ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে সেটা ভাল হবে না। অমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন।
আজ বন্ধুর ব্যাপারে একটু সাবধান থাকা দরকার। আজ সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানির যোগ আছে। কোনও ভাল লোক আপনার উপকার করতে পারে। চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে। আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে অশান্তি হতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে।
প্রেমের ব্যাপারে কোনও চিন্তার খবর আসতে পারে। ধর্মকথা আলোচনায় আজ সুনাম বৃদ্ধি। মাত্রা ছাড়ানো আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কেটে যাবে। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বন্ধুর জন্য কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল।
আজ একটু সাবধানে থাকুন, সুনাম নষ্ট হওয়ার যোগ আছে। মানসিক দিক থেকে আজ কারও কাছ থেকে কষ্ট পেতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা কেটে যাবে আজ। আজ বন্ধুর কাছ থেকে কিছু আর্থিক সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি। কারও জন্য কাজের ক্ষতি। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি আসতে পারে।
সকাল থেকে শরীরে একটু কষ্ট থাকবে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা আপাতত বন্ধ রাখুন। পরিশ্রম করেও তার ফল স্বরূপ তেমন কিছু পাবেন না। সন্তানের দুরন্তপনায় অস্থির হতে হবে আজ। আজ কোনও বিষয়ে আলোচনা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতি।