✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  19 Apr 2019 06:51 AM (IST)
আজকের রাশিফল
1

কোনও মহিলার কাছ থেকে আজ খুব বড় আঘাত পেতে পারেন। আজ ব্যবসায় সহকর্মীর দ্বারা উপকৃত হতে পারেন। বাসস্থান কেনাবেচার পরিকল্পনা করতে পারেন। স্বামী, স্ত্রীর মধ্যে কোনও কারণে অশান্তি বাধতে পারে। ছোটখাটো কোনও আঘাত লাগতে পারে। আজ ব্যবসায় প্রচুর লাভের আশা রাখতে পারেন। আজ আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে। কোনও ভাল কাজে সুনাম প্রাপ্তি হতে পারে। অযথা তর্কে যাবেন না, সমস্যা হতে পারে।

2

অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে নিজের দোষে খারাপ পরিস্থিতির স্বীকার হবেন। পরোপকার করতে গিয়ে সংসারে শান্তি ভঙ্গ। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে। উচ্চপদস্থ চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ বা মাঙ্গলিক কাজের জন্য খরচ। রাস্তাঘাটে কোনও বিবাদ অনেক দূর যেতে পারে। স্ত্রীর জন্য উন্নতি হতে পারে।

3

বিদেশে যাঁরা কাজ করেন তাঁদের একটু সাবধানে থাকা দরকার। আজ যতটা সম্ভব ঈশ্বরের জন্য কিছু করার চেষ্টা করুন। অতিরিক্ত উদাসিনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবনে শান্তি থাকবে। শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে। কেনাবেচা করার জন্য দিনটি শুভ। গুরুজনদের কথা মেনে না চললে বিপদে পড়তে পারেন।

4

চাকরির জায়গায় একটু অশান্তির যোগ আছে। আজ ব্যবসায় ফল ভাল, খারাপ মিশিয়ে থাকবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীর অসুস্থ হতে পারে। সন্তানদের চাকরির খবর পেতে পারেন। উকিলদের জন্য শুভ সময় আসছে। আজ খুব কাছের কোনও মানুষের জন্য আপনার ছোটখাটো কোনও ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন। বাড়তি কিছু খরচ হতে পারে।

5

ব্যবসায় কিছু ভুল হতে পারে। নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি। বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ। পুরনো ঋণ শোধ হতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে। বাড়তি কোনও ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ হতে পারে। জ্বর জ্বালায় কষ্ট। সন্তানের দিকে একটু নজর দিতে হবে।

6

সকালের দিকে কিছু হারিয়ে যেতে পারে। আজ সারা দিন কোনও ঝুঁকি প্রবণ কাজ না করাই ভাল হবে। নিজের বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তি যোগ। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। পড়ে গিয়ে দুর্ঘটনা হতে পারে। সন্তানের চাঞ্চল্য নিয়ে চিন্তা। দামি কিছু কেনার জন্য খরচ হতে পারে। মাথার যন্ত্রণা বাড়তে পারে।

7

ভাল সময়ের জন্য অপেক্ষা করুন। আজ সহকর্মীরা নিজেদের ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ থাকবে। প্রেমে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে। স্ত্রীর স্বাধীনচেতা স্বভাবের জন্য সংসারে অশান্তি। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানদের কাজের জন্য সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না। বন্ধু সমাগমে আনন্দ বৃদ্ধি। আপনার সহ্য ক্ষমতা আপনাকে বাঁচাবে। অযথা কথা বলবেন না।

8

বন্ধুদের সঙ্গে বিবাদ বাড়তে পারে। ব্যবসায় দারুন অর্থ প্রাপ্তি যোগ আছে। নিজের ভুল সংশোধন করার ফলে সংসারে শান্তি। গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। বিশেষ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। লটারিতে হঠাৎ প্রাপ্তি যোগ। চিকিৎসার কাজে সারা দিন ব্যস্ত থাকতে হবে। শরীর ভাল থাকবে না, পেটের সমস্যায় কাজের ক্ষতি হতে পারে। বাড়তি কিছু খরচের জন্য চাপ বাড়তে পারে।

9

অশান্তির জন্য কোনও কাজের ইচ্ছা চলে যেতে পারে। আজ কাজের জায়গায় খুব সতর্ক থাকুন, বুদ্ধির ভুলে বড় সমস্যা হতে পারে। বন্ধুর সঙ্গে আজ কোনও কারণে মতান্তর ঘটতে পারে। ধর্ম আলোচনায় আজ আপনি অনেক দূর পর্যন্ত যাবেন। আজ কোনও কারণে বাড়তি উপার্জন হতে পারে। শৌখিনতার জন্য টাকা খরচ হতে পারে। শরীরে অল্প বিস্তর সমস্যা থাকতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। দাঁতের সমস্যা বাড়তে পারে।

10

ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে। স্ত্রীর জন্য ব্যবসায় শুভ কিছু হতে পারে। তৃতীয় ব্যক্তির জন্য সংসার থেকে দূরত্ব বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে শত্রুতার আশঙ্কা। ভাল কাজের করেও হতাশা আসবে। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, উন্নতির যোগ রয়েছে। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা থাকবে। কোনও ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন। বুদ্ধি বলে জয় হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বেশি ভাব ভালবাসা অশান্তির কারণ হতে পারে। আর্থিক ক্ষতি হতে পারে, সাবধান থাকা দরকার।

11

আপনার ভাল কাজের জন্য অনেকে আপনাকে হিংসা করতে পারে। বেড়াতে গিয়ে কোনও কিছু হারানো নিয়ে সমস্যা হবে। ভাইবোনদের সঙ্গে বিবাদ বা বিচ্ছেদও হতে পারে। শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ সমাধান। প্রেমে নতুন মোড় দেখতে পাবেন। আজ যে কোনও নতুন ব্যবসার জন্য চেষ্টা করতে পারেন। আজ সারা দিন বেশ আনন্দে কাটবে। সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নয়। বাড়ির লোক আপনাকে বুঝবে না।

12

শেয়ারে কিছু ক্ষতি হতে পারে। কোনও কারণে আজ আপনার সম্মানহানি হতে পারে। আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবেন। ভাইবোনের সম্পর্কে ফাটল ধরতে পারে। সঙ্গীত শিল্পীদের শুভ সময়। চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় কোনও জট থাকলে সেটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। রাগ নিয়ন্ত্রণ করা অতিরিক্ত প্রয়োজন। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পড়াশোনার জন্য ভাল সময়।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.