আজকের রাশিফল

আজ পাওনা অর্থ আদায় নিয়ে অশান্তি হতে পারে। নতুন কোনও কাজের জন্য চেষ্টা করতে পারেন। প্রেমের ব্যাপারে একাকিত্ব আসতে পারে। তবে বাড়িতে ভাল কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। পেটের সমস্যা বাড়তে পারে। আজ বন্ধুদের সঙ্গে একটু বুঝে কথা বলুন, না হলে বিবাদ হতে পারে। সাধু সেবার জন্য মনের আনন্দ বৃদ্ধি। ভাই-বোনে কোনও সমস্যা হতে পারে।
কোনও কাজ নিয়ে উদ্বেগ বাড়বে। ব্যবসার দিকে বাড়তি কোনও বিনিয়োগ ভাল হবে না। বাড়িতে কোনও শুভ কাজের আলোচনা। আর্থিক চাপ বৃদ্ধি পাবে, কমবে সঞ্চয়। আইনি ঝামেলা নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে। নতুন কারও সঙ্গে বন্ধুত্ব হতে পারে। ব্যবসার উন্নতিতে বাধা আসবে। বিয়ের পরিকল্পনা থাকলে খরচ বাড়তে পারে। বিবাহিত হলে চিন্তা বাড়বে সন্তানকে নিয়ে। দুপুরের পরে চাকরির জায়গায় কোনও বিবাদে জড়িয়ে পড়তে পারেন।
টাকা পয়সা নিয়ে সাবধান হোন, চুরি হতে পারে। সকালের দিকে খরচ বাড়বে। প্রিয় ব্যক্তিকে খারাপ কথা বলার জন্য অনুতপ্ত হবেন। ছেলের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। বিবাহের ব্যাপারে কোনও যোগাযোগ হওয়ার সম্ভাবনা। ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে। অধিক বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। কোনও কাজের জন্য মন চঞ্চল হয়ে পড়বে। পড়াশোনার জন্য ভাল সুবিধা আসতে পারে।
সকালের দিকে কোনও আত্মীয়র সঙ্গে বিবাদে জড়াবেন না। বিবাহিত জীবনে খুশির খবর পেতে পারেন। বাড়িতে বন্ধুদের উৎপাত বৃদ্ধি পাবে। প্রেমের জন্য ভাল সময়। ব্যবসায় খরচ বাড়তে পারে। কাজ নিয়ে ব্যস্ত থাকবেন সারা দিন। স্ত্রীকে নিয়ে দুশ্চিন্তা। মাথার যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় কোনও নতুন কাজ হাতে পাবেন। পাওনা নিয়ে বিবাদের আশঙ্কা। সন্তানের জন্য চিন্তা বাড়বে।
সকালের দিকে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন, না হলে বিপদ হতে পারে। ব্যবসায় আয় বাড়তে পারে। চাকরির জায়গায় বাধার আশঙ্কা। শত্রুর জন্য ক্ষতি হতে পারে। দূরের কোনও বন্ধুর খবর আসতে পারে। খেলাধূলায় জয় লাভ। পারিবারিক সমস্যা নিয়ে চিন্তা থাকতে পারে। সন্তানের জন্য আনন্দ বৃদ্ধি পাবে। ব্যবসায় বাড়তি কোনও চাপ আসতে পারে।
বাড়িতে এক সঙ্গে অনেক আত্মীয় আসতে পারে। চাকরির জায়গায় ভাল কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। কোনও মহিলার সঙ্গে পরিচয় হতে পারে। বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। আত্মীয়ের জন্য বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে। মানসিক চাপ একটু বেশি থাকবে। ব্যবসায় দুর্ভাবনা বাড়তে পারে, বাড়বে খরচও। বাবা-মায়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়বেন। আঘাত থেকে সাবধান থাকুন। কোমরের যন্ত্রণায় কাজের ক্ষতি হতে পারে।
প্রেমে বাধা আসতে পারে। প্রিয় জনের কাছ থেকে দুঃখ পেতে পারেন। কোনও অশান্তিতে সাহসিকতার পরিচয় দিতে হতে পারে। ব্যবসায় বাড়তি লাভের জন্য আনন্দ। বাবার সঙ্গে তর্ক। ভাল কাজ করেও বদনাম হওয়ার জন্য মন খারাপ হতে পারে। একটু অপেক্ষা করুন, ভাল সময় আসছে। অর্থ ক্ষয় হতে পারে। শারীরিক সমস্যাও ভোগাতে পারে আপনাকে।
সাধু সঙ্গে মন ভাল থাকবে। বন্ধুর মাধ্যমে কোনও ভাল সুযোগ পেতে পারেন। মনে অতিরিক্ত লোভ না রাখাই ভাল। ব্যবসার ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন। চিকিৎসা খরচ বাড়তে পারে। আর্থিক ক্ষতি হওয়ার যোগ রয়েছে। ধর্মের ব্যাপারে আগ্রহ বাড়তে পারে আপনার। ভোগাতে পারে পেটের যন্ত্রণা। ব্যবসার দিকে কোনও নতুন কিছু ভাবনা। স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে।
সকালে বন্ধুদের সঙ্গে বিবাদে জড়াতে পারেন। স্ত্রীর জন্য কোনও কারণে অশান্তি। অতিরিক্ত ভোগের ইচ্ছার জন্য খরচ বাড়তে পারে। ব্যবসার দিকে থেকে আর্থিক চাপ বৃদ্ধি। চিকিৎসাজনিত খরচ বাড়বে। দুপুরের পরে বাড়িতে কোনও সুখের খবর আসতে পারে। সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ। প্রতিবেশীর সঙ্গে অশান্তি। জলপথে বিপদের আশঙ্কা। কর্মস্থানে চাপ বাড়তে পারে।
সকালের দিকে অতিরিক্ত ব্যয় হতে পারে। কোনও কারণে সংসারের কাজে অনীহা আসবে। আজ ব্যবসায় ভাল ফল পাবেন না। প্রতিবেশীর সঙ্গে শত্রুতা নিয়ে চিন্তা। বন্ধুর থেকে সাহায্য লাভ। আজ একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত ও রক্তপাতের আশঙ্কা রয়েছে। সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। ব্যবসার দিকে শুভ পরিবর্তন। ফাটকা থেকে কোনও আয় হতে পারে।
সকালের দিকে আজ একটু সাবধানে থাকা দরকার। সম্মানহানি হতে পারে। অন্যের উপকার করতে গিয়ে বিপদ হওয়ার আশঙ্কা রয়েছে। নিকট কোনও আত্মীয় আজ শত্রুতা করতে পারে। স্ত্রীর সঙ্গে তর্কে না জড়ানোর চেষ্টা করুন। অতিরিক্ত কাজের চাপের জন্য শরীরে ক্লান্তি আসবে। রক্তচাপের সমস্যা দুশ্চিন্তা বাড়াতে পারে। গঠনমূলক কাজে সাফল্য আসবে। বন্ধুদের সঙ্গে বেরিয়ে অযথা খরচ করবেন না।
সকালে সন্তান ও স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। দূরে কোথাও ভ্রমণ নিয়ে আলোচনা হতে পারে। বাড়তি খরচের জন্য ঋণ। বাবার সঙ্গে জরুরি আলোচনা। আজ একটু ব্যয় বাড়তে পারে। ব্যবসায় চুরি থেকে সাবধান। লেখকদের জন্য দিনটি ভাল। মায়ের শরীর নিয়ে ডাক্তারের সঙ্গে আলোচনা। উচ্চপদস্থ ব্যক্তির থেকে অপমানিত হতে পারেন।