✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  24 Apr 2019 07:24 AM (IST)
আজকের রাশিফল
1

চাকরির জায়গায় উচ্চপদস্থ ব্যক্তির থেকে অপমানিত হতে পারেন। পড়াশোনার জন্য দিনটি ভাল। কর্মস্থানে নতুন কিছু শুরু হওয়ায় আনন্দ। বাজে বন্ধুদের সঙ্গে থাকার জন্য বাড়িতে অশান্তি হতে পারে। প্রেমের ব্যাপারে বিরহ যন্ত্রণা থাকবে। লটারি বা ফাটকা প্রাপ্তি হতে পারে। ব্যবসায় বাড়তি কোনও খরচ হতে পারে। কোনও কারণে গঞ্জনা ভোগ করতে হবে। ভ্রমণে কোনও বাধা আসতে পারে। কোনও পাওনা টাকা আদায় নিয়ে বিবাদ হতে পারে। পায়ে কোনও আঘাত আসতে পারে।

2

আজ সকালের দিকে কাজে সাফল্য থাকবে। তবে বাড়িতে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। সামাজিক কোনও কাজে জনপ্রিয়তা পেয়ে আনন্দ। শরীরে কোনও কষ্ট বাড়তে পারে। আজ ব্যবসায় অশুভ কিছু ঘটার সঙ্কেত রয়েছে। সংসারে কোনও বিবাদ কাজের প্রতি অনিহা আনতে পারে। বাবার সঙ্গে কোনও বিশেষ বিষয়ে আলোচনা। শত্রুর ব্যাপারে সাবধান থাকুন। প্রেমের জন্য বড়দের সঙ্গে বিবাদ বাধতে পারে। বাড়িতে কোনও বাজে খবর আসতে পারে।

3

বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি আসতে পারে। প্রেমে বাধা কেটে গিয়ে সুখের সময় আসায় আনন্দ। হঠাৎ কিছু পাওয়ার যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ভুল কোনও সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারে আর্থিক দিক একটু চাপ আসতে পারে। স্নায়বিক ভোগান্তির যোগ।

4

যাঁরা বিবাহের কথা ভাবছেন, তাঁদের জন্য খুব শুভ সময় আসছে। পদার্থবিদ্যা নিয়ে যাঁরা লেখাপড়া করছেন, তাঁরা সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি। মানসিক দিক থেকে আজ কারও কাছে অপদস্ত হতে পারেন। ভাল কাজ করেও সুনাম পাবেন না। কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

5

পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। ব্যবসায়ীদের অগ্রগতির যোগ রয়েছে। উচ্চশিক্ষায় সময়টা বিশেষ শুভ। মায়ের শারীরিক অবনতি হতে পারে। চাকরির পদোন্নতিতে আর্থিক সুবিধা পেতে পারেন। শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। শরীরে কোথাও আঘাত লাগতে পারে। ব্যবসায়ীরা কর্মচারীকে চোখে চোখে রাখুন। সন্তানের পড়াশোনার ব্যাপারে বিশেষ আলোচনা।

6

আজ সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানি হওয়ার যোগ আছে। কোনও মহৎ ব্যক্তি আপনার উপকার করতে পারেন। চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে। সংক্রমণ থেকে দুর্ভোগ হবে। আজ সারা দিন ব্যবসায় একটু চাপ থাকতে পারে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে অশান্তি বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় দুঃখ। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনা

7

আজ কর্মস্থানে চাপ বৃদ্ধির সঙ্গে উন্নতির খুব ভাল সুযোগ পাবেন। জীবনের মূল্যবান কোনও সিদ্ধান্ত নিতে হলে গুরুজনের সঙ্গে আলোচনা করুন। সংসারে সুখ শান্তি বজায় রাখতে হলে কিছু ত্যাগ করতে হবে। সন্তানদের জন্য চিন্তা বাড়তে পারে। ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারা দিন হিসেব করে চললেও খরচ ঠিক রাখতে পারবেন না। অসুস্থ হওয়ার আশঙ্কা আছে।

8

সঙ্গীত চর্চায় নতুন দিক খুঁজে পাবেন। পরিশ্রমের ভাল ফল পাবেন। প্রতিবেশীর দ্বারা কর্মস্থানে কোনও রকম উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় পা দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় অশান্তির সৃষ্টি হতে পারে। প্রেমের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, অশান্তি হতে পারে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার সঙ্কেত।

9

আজ কর্মস্থানে বিভিন্ন অশান্তির জন্য মানসিক অবস্থা খুব একটা ভাল থাকবে না। আর্থিক টানাপড়েনের জন্য ব্যবসা নিয়ে চিন্তা থাকবে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। আজ নতুন কোনও কাজর সন্ধান করতে হতে পারে। অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। ভাল কাজের জন্য সমাজে সম্মান বাড়তে পারে। আজ কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মানসিক কষ্ট।

10

সম্পত্তি কেনাবেচার শুভ সময় কাজে লাগান। আজ যানবাহন চরার সময় চোখ কান খুব ভাল ভাবে খোলা রাখুন। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে সন্তান নিয়ে বিবাদ হতে পারে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আজ ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোনও অংশে খুব ব্যথা হতে পারে। কিছু কেনা বেচার জন্য খরচ। আজ সারা দিন প্রচুর কাজ থাকবে আপনার।

11

সকালের দিকে বিভিন্ন অশান্তিতে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। বাড়িতে অতিথি আসার যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কোনও কাজের বিষয়ে চিন্তা করতে পারেন। ঋণ শোধ করার বিষয়ে আলোচনা। আজ সারাদিন ব্যবসা ভাল চললেও কিন্তু দুপুরের পরে জটিলতা আসতে পারে।

12

কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে। শরীরে কোনও সমস্যায় অনেক টাকা খরচের আশঙ্কা। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনা বাস্তব রূপ পাবে। প্রেমের জট ছেড়ে যাওয়ায় আনন্দ। ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব থাকার জন্য বিবাদ হতে পারে।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.