✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  30 Apr 2019 07:10 AM (IST)
আজকের রাশিফল
1

শরীরে কোনও চাপের জন্য কাজের ক্ষতি হতে পারে। আজ একটু বিপদের আশঙ্কা আছে, একটু সাবধানে থাকুন। সংসারে অধিক ব্যয় হতে পারে। বাড়িতে কোনও খারাপ খবর আসতে পারে। বন্ধুদের সঙ্গে আনন্দ বৃদ্ধি। আজ কোনও কারণে বিষণ্ণতা আসতে পারে। কোনও কাজ বার বার করতে হতে পারে। ব্যবসায় অতিরিক্ত ব্যয় হতে পারে। বাড়িতে আজ অতিথি আসার যোগ আছে।

2

সংসারে বিবাদের জন্য মানসিক অবসাদ। কাজের ব্যাপারে উদ্বেগ বৃদ্ধি পাবে। গুরু জনের কথা না শোনার জন্য বিপদ হতে পারে। স্ত্রীর সঙ্গে অশান্তির জন্য বিরহ হতে পারে। ধর্মের ব্যাপারে কোনও আলোচনার সম্ভাবনা। কেউ আজ আপনার কোনও ভাল কাজ পণ্ড করতে পারে। প্রেমের দিকে খুব ভাল সময়। পেটের কোনও সমস্যা হতে পারে। স্ত্রীকে নিয়ে চিন্তা।

3

অন্যের বুদ্ধিতে আজ আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। প্রেমের সম্পর্ক ভাল চললেও বিবাদের আশঙ্কা আছে। খুব ছোটখাটো ব্যাপারে সংসারে অশান্তি। লটারি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে বা পাওনা আদায় হতে পারে। আজ আপনি কোনও মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন। পরিবারের মানুষ আজ আপনাকে ভুল বুঝতে পারে। আজ আপনি মা-বাবার দায়িত্ব নিতে সক্ষম হবেন। চলাফেরায় বাড়তি সতর্ক থাকুন। দুপুরের পরে শুভ কিছু ঘটতে পারে।

4

গোপন কোনও রোগের জন্য খরচ। উচ্চপদস্থ কারও সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন। কারও বিবাহের ব্যাপারে আলোচনা। যানবাহনে ওঠা নামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। দাম্পত্য জীবনে অশান্তি কেটে গিয়ে মিলন হতে পারে। আজ সারা দিন সুখ দুঃখ নিয়ে মিশ্র ভাবেই কাটবে। চিকিৎসার জন্য প্রচুর অর্থ অপচয় হতে পারে। জ্যোতিষ চর্চায় অগ্রগতি।।

5

স্ত্রীর জন্য মানসিক যন্ত্রণা বাড়তে পারে। অনেক দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা আজ সার্থক হতে পারে। বুদ্ধি খুব স্থির রেখে কাজ করুন। কথাবার্তায় একটু সংযমী হওয়া বিশেষ প্রয়োজন। কোনও অপ্রীতিকর ঘটনা আপনাকে চিন্তায় ফেলবে। আজ ব্যবসায় এমন কিছু ঘটবে যা আপনার মনে সংশয়ের সৃষ্টি করবে। বুদ্ধির জোরে অস্বাভাবিক পরিবেশকে স্বাভাবিক করতে সক্ষম হবেন।

6

কোনও বাজে খবর পেতে পারেন। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিরোধের আশঙ্কা। আজ নিজের বুদ্ধির জোরে শত্রুকে হারাতে পারবেন। জমি কেনাবেচার জন্য সময়টা খুব অনুকূল। আজ ভাইবোনদের সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে।

7

আজ আপনার উপর কোনও রকম অত্যাচার হতে পারে। শত্রুর জন্য কোনও ভাল কাজ আজ আটকে যাবে। প্রেমে মান বাড়তে পারে। বেড়াতে গিয়ে কষ্ট হতে পারে। বাড়তি কোনও খরচের জন্য আর্থিক চাপ। আজ একটু বদনাম থেকে সাবধান থাকুন। কর্মক্ষেত্রে খুব শুভ যোগ আছে। গুরুজনের সঙ্গে কোনও কারণে বিবাদ। ব্যবসায় একটু চাপ বাড়তে পারে। বাবার জন্য একটু চিন্তা হতে পারে।

8

সকালের দিকে প্রেম সম্পর্কে খারাপ কথা শোনায় মানসিক কষ্ট। ব্যবসায় খুব ভাল ফল পাবেন। শরীরের কোনও অংশে ক্ষত নিয়ে চিন্তা। প্রিয় জনের কোনও কথার জন্য মানসিক কষ্ট। আইনি কাজের জন্য আজ দিনটি ভাল হবে না। কাজের একটু অনিহা বাড়বে। ব্যবসায় ভাল কোনও খবর পেতে পারেন। নতুন কোনও কাজের যোগাযোগের সম্ভাবনা।

9

অতিরিক্ত কাজের চাপের জন্য মাথার যন্ত্রণা হতে পারে। আজ কর্মক্ষেত্রে খুব সাবধানে চলবেন, নিজের দুর্বলতা অন্যকে বুঝতে দেবেন না। কোনও আলোচনা থাকলে স্ত্রীর সঙ্গে সেরে ফেলুন। কারও বিশ্বাস ভঙ্গের কারণ হতে পারেন। জলপথে ভ্রমণ না করাই ভাল। হস্তশিল্পের জন্য নতুন কিছু চেষ্টা হতে পারে। কর্মচারীদের সঙ্গে ভাল ব্যবহারে সম্মান। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বাধা আসতে পারে। অসতর্ক ভাবে কথা বলার জন্য বিপদে পড়তে পারেন।

10

কোনও কাজে মিথ্যার আশ্রয় নিয়ে মানসিক যন্ত্রণা। কোনও কিছু থেকে একটু বাড়তি আয় হতে পারে। পুরনো কোনও রোগ থেকে মুক্তি পেয়ে আনন্দ। পড়াশোনার জন্য ভাল সময়। আজ কোনও ভাল বন্ধুর সঙ্গে বিবাদ থেকে সাবধান। শরীরের কোনও অংশে যন্ত্রণা হতে পারে। কোনও কাজ করে আজ মানসিক শান্তি পেতে পারেন। পেটের কোনও সমস্যার আশঙ্কা।

11

আজ সারাদিন কোনও বিশেষ কারণে মন একটু চঞ্চল থাকতে পারে। পুরনো কোনও সংস্কার আজ পিছুটান বাড়াবে। রাজনীতির লোকেদের বিপদ হতে পারে। শিল্পীদের জন্য ভাল কোনও খবর আসতে পারে আজ। স্ত্রীর ব্যাপারে কোনও সংশয়। আজ কোনও কারনে মন উদাসীন হতে পারে। বাড়িতে সন্তানের জন্য কোনও বিবাদ। ব্যবসায় লাভের পরিমাণ বাড়ায় আনন্দ।

12

বাড়িতে অনেক আত্মীয় নিয়ে কোলাহল। বাড়ি সাজানোর জন্য খরচ হতে পারে। চাকরির জায়গায় উন্নতির যোগ। প্রিয়জনের ব্যবহারে মানসিক কষ্ট। পড়াশোনা নিয়ে প্রথমে একটু চিন্তা থাকলেও পরে কেটে যাবে। ব্যবসা বা কাজে আজ বাড়তি লাভ ও সুযোগ পেতে পারেন। আপনার মিষ্টি ব্যবহারে শত্রু পক্ষের মন জয়। অন্যকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে নিজে বিপদে পড়তে পারেন। স্ত্রীর শরীরের দিকে নজর দিন। কোনও কারণে অশান্তি হতে পারে।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.