✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  07 May 2019 06:40 AM (IST)
আজকের রাশিফল
1

বাড়ির কর্তার কথা না শুনলে বিপদ হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির আশঙ্কা। ব্যবসায় বেশি বিনিয়োগ না করাই ভাল। কাজে কোনও ক্ষতি হতে পারে। সম্পত্তি কেনা নিয়ে প্রচুর চাপ থকবে। আয় বাড়ানো নিয়ে গুরু জনের সঙ্গে মতবিরোধ। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা থাকতে পারে। পথেঘাটে কোনও আঘাতের আশঙ্কা রয়েছে। বাড়তি কোনও কথা অশান্তি ডেকে আনতে পারে। স্ত্রীর সঙ্গে কোনও তর্ক না করাই ভাল।

2

পেটের সমস্যার জন্য আজ আপনার কাজে ক্ষতি হওয়ার আশঙ্কা। সমাজসেবায় কিছু দান করতে ইচ্ছে করবে। সহকর্মী আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। উচ্চাকাঙ্খা বাড়তে পারে। অনেক দিনের পুরনো কোনও রোগের হাত থেকে মুক্তি পেয়ে আনন্দ। বেশি তর্ক আজ বিপদে ফেলতে পারে। প্রতিবেশীদের কাছ থেকে কোনও সাহায্য পাবেন না আজ।

3

বিমা জাতীয় কাজে যুক্ত হতে পারলে উন্নতির যোগ রয়েছে। দাম্পত্য কলহ বেড়ে গিয়ে পত্নিবিয়োগ পর্যন্ত হতে পারে। অতিরিক্ত পরিশ্রমে দুর্বলতা বৃদ্ধি। হজমের সমস্যায় ভোগান্তি। ব্যবসায় অমনোযোগে ক্ষতির আশঙ্কা। চাকরির জন্য বিদেশযাত্রা হতে পারে। অতিরিক্ত চিন্তায় শারীরিক ক্ষতি। বুদ্ধিবলে সহকর্মীর মন জয় করার চেষ্টা করুন। প্রেমের জন্য বাড়িতে অশান্তি বাধার আশঙ্কা। সম্পত্তির ব্যাপারে কোনও বাড়তি খরচ হতে পারে। দুপুরের পরে নতুন কোনও ব্যবসার যোগাযোগ আসতে পারে।

4

স্ত্রীর সঙ্গে কোনও কারণে বিবাদ বাধতে পারে। সঙ্গীতচর্চায় অগ্রগতির সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জটিলতা কাটিয়ে ওঠা মুশকিল। বেড়াতে গিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। খেলাধূলায় সাফল্যে সম্মান বৃদ্ধি। কোনও কঠিন রাজনৈতিক ব্যক্তিত্বের মোকাবিলা করতে হতে পারে। আত্মীয়ের সাহায্যে কোনও কাজের যোগাযোগ আসতে পারে। গুরুজনদের নিয়ে দুশ্চিন্তা বাড়বে। চাকরির জায়গায় চাপ বৃদ্ধি। পেটের কোনও সমস্যা চিকিৎসার খরচ বাড়াতে পারে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে।

5

ধর্মের কাজে মনোযোগে সমাজে সম্মান প্রাপ্তি। অর্থ উপার্জনের নতুন পথ পাওয়ায় মনে শান্তি। সন্তানের জন্য মুখ উজ্জ্বল হবে। পরিশ্রমের ফল না পাওয়ায় মানসিক কষ্ট। অনেক দিনের ঋণ থেকে মুক্তি পাওয়ার আশা। সমাজসেবা ও দানের কাজে শান্তি পেতে পারেন। যকৃতের সমস্যায় ভোগান্তি। বন্ধুর সঙ্গে কোনও ছোট কারণে তর্ক বাধতে পারে।

6

সকাল থেকে কোনও ছোট ব্যাপারে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। গান-বাজনা নিয়ে যাঁরা থাকেন, তাঁদের জন্য ভাল সময় আসছে। ব্যবসায় মালিকের সঙ্গে বিরোধ বাধতে পারে। আটকে থাকা প্রেমে গতি আসতে পারে। সন্তানের ব্যবহারে মনোকষ্ট বাড়বে। বাড়িতে মাঙ্গলিক কাজে অতিথি সমাগম। প্রতিযোগিতামূলক কাজে বিশেষ স্থান পাওয়ার যোগ আছে। কুচক্রান্তে ক্ষতি হতে পারে। বায়ুপথে ভ্রমণ হলেও হতে পারে। অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবে।

7

এমন কোনও কাজ হাতে আসবে যা নিয়ে গভীর ভাবে চিন্তা করতে হতে পারে। কারও উপকার করে সম্মান পাবেন। কর্মস্থলে চুপ করে থেকে নিজের কাজ হাসিল করাই ভাল হবে। মায়ের কাছ থেকে সম্পত্তি প্রাপ্তি যোগ। বায়ুপথে ভ্রমণে বাধা আসতে পারে। বাড়িতে অনেক অতিথি আসতে পারেন আজ। গুরুদেব বা ঈশ্বররে প্রতি মন থাকলেই ভাল হবে। প্রতিবেশীর সঙ্গে বিতর্কে যাবেন না। বিচক্ষণ ব্যক্তির পরামর্শ নিন। প্রেমে আঘাত আসতে পারে। বাড়িতে অনেক অতিথি আসায় চিন্তা বাড়বে।

8

অতিরিক্ত লোভের জন্য আজ খুব বড় বিপদ হতে পারে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও ছোট সন্তানের জন্য অশান্তি হতে পারে। আজ কর্মে আলস্য থাকায় সংসারে অশান্তি হতে পারে। ব্যবসায় সন্তানকে সাহায্য করতে পেরে মানসিক আনন্দ। সাধুসেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার ইচ্ছা করবে। পরিবেশ আপনার অনুকূল থাকবে।

9

অতিরিক্ত গর্বের জন্য কারও সঙ্গে বিবাদ বাধতে পারে। প্রতিকূল অবস্থা থাকা সত্ত্বেও ব্যবসায় লাভ দেখা যাবে। নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। পুরনো প্রেম সামান্য কারণে ভেঙে যেতে পারে। রক্তাল্পতায় ভোগান্তি। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার আশঙ্কা। আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে। পুরনো কোনও সমস্যার সমাধান হতে পারে। বন্ধুর দুঃসময়ে পাশে দাঁড়াতে হতে পারে। লেখকদের সুনাম বাড়তে পারে। বাড়িতে অনেক খরচ হওয়ার জন্য সঞ্চয় কম হতে পারে।

10

আজ সকালের দিকে সব কাজে বাধা আসতে পারে। কর্মস্থানে আপনি সহকর্মীর হিংসার জন্য বিপদে পড়তে পারেন। বিদ্যার্থীদের জন্য সময়টা খুব একটা ভাল নয়। চিকিৎসার জন্য খরচ হতে পারে। ভাল কাজ করে মনে আনন্দ। আজ মায়ের কাছ থেকে বিশেষ কোনও সাহায্য পেতে পারেন । ঘরে বাইরে দায়িত্বের চাপে মানসিক কষ্ট। যে কোনও দিক থেকে শুভ যোগাযোগ আসতে পারে। গুরুসেবা করুন, ভাল ফল পাবেন। দিনের শেষে মাথার যন্ত্রণা বাড়তে পারে।

11

কারও কোনও ভাল কাজে আজ আপনার হিংসা হতে পারে। আজ ব্যবসায় কোনও একটা বিষয়ে চিন্তা বাড়বে। নিজের ব্যবহার পরিবর্তন করে সংসারে চলুন। সঠিক কোনও বিচার আপনাকে অনেক দূর নিয়ে যাবে। শরীর ভাল থাকবে। আজ কর্মস্থানে আপনি নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করুন। সন্তানদের কথায় গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। সদুপায়ে আয় বাড়ানোর বিষয়ে ভাবনাচিন্তা করতে পারেন। প্রশাসনিক দায়িত্ব আসতে পারে।

12

আজ চার চাকার যানবাহন না চালানোই ভাল। প্রেমে জটিলতা বাড়ার আশঙ্কা। পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কুটুম্বিতা করতে গিয়ে সংসারে ভুল বোঝাবুঝি। কর্মচারীর জন্য ব্যবসায় লোকসান হতে পারে। কোনও মহিলার দ্বারা উপকৃত হওয়ার সঙ্কেত। অপ্রিয় সত্যি কথা বলতে গিয়ে শত্রু বৃদ্ধি। বাতজ বেদনা বাড়তে পারে। বাবা-মায়ের শরীরের জন্য চিকিৎসকের সঙ্গে আলোচনা।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.