✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  10 May 2019 06:38 AM (IST)
আজকের রাশিফল
1

আর্থিক ব্যাপারে কোনও ভাল সুযোগ আসতে পারে। আজ সারা দিন কোনও ভয় কাজে ক্ষতি করতে পারে। স্ত্রীর জন্য বিশেষ কোনও কাজের সুযোগ পাবেন। দুঃস্থ কারও পাশে দাঁড়াতে হতে পারে। নানা ধরনের শারীরিক অসুস্থতা আসতে পারে। পুরনো কোনও রোগের হাত থেকে রেহাই পেতে পারেন। গুণী ব্যক্তির সঙ্গে ধর্ম আলোচনা। নতুন গৃহ নির্মাণে বাধা আসতে পারে। সপরিবারে ভ্রমণ হতে পারে।

2

খারাপ চিন্তা আসতে পারে, সাবধান থাকুন। চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভাল। সন্তানদের কোনও কিছু নিয়ে উদ্বিগ্নতা থাকবে। প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি করে চলতে হবে। আপনার ঋণের পরিমাণ বাড়বে। আপনার ভদ্র স্বভাব আজ আপনাকে সকলের প্রিয় করে তুলবে। কোনও সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসতে পারে। সমুদ্রের ধারে বেড়াতে যাওয়ার যোগ রয়েছে। স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে। ব্যবসায় কারও সঙ্গে বিবাদের আশঙ্কা।

3

প্রেমে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন না। গুরু জনদের পরামর্শ মেনে চলুন। আজ ধর্ম আলোচনায় আপনি সুনাম পাবেন। আজ কাজের জায়গায় জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোনও অংশে খুব ব্যথা হতে পারে। কিছু কেনাবেচার জন্য খরচ। আজ সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে। অতিরিক্ত খরচের জন্য চাপ বাড়তে পারে।

4

কোনও মহিলার জন্য বদনাম হতে পারে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। আজ নতুন কোনও কাজের সন্ধান করতে হতে পারে। অল্প আয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বাড়তে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। দরকারি কাজ তাড়াতাড়ি মেটান। দুপুরের পরে শুভ কোনও পরিবর্তন আপনার জীবনে ঘটতে পারে। আজ সারা দিন কোনও কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে।

5

সকাল থেকে প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদ বা তর্ক বাধতে পারে। গোপন কোনও রোগ হতে পারে। ব্যবসায় খরচের জন্য চাপ বাড়তে পারে। ঋণ থেকে মুক্তির সুযোগ। কাজে কোনও ভুল হওয়ার আশঙ্কা। শত্রুদের থেকে একটু সাবধান থাকুন। উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ। কোনও আশা নষ্ট হতে পারে। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। মহিলাদের থেকে সাহায্য পেতে পারেন। পেটের কোনও সমস্যা বাড়তে পারে।

6

বেকাররা নতুন কিছু করার চেষ্টা করতে পারেন। আজ কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মন খারাপ থাকবে। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। গবেষণায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল হবে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও রকম উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে।

7

আজ প্রেমের বিষয়ে খুব ভেবেচিন্তে পা বাড়ানো উচিত। আজ শেয়ার ব্যবসায় লাভ দেখা যাচ্ছে। কর্মদক্ষতায় চাকরির জায়গায় সুনাম অর্জন করতে পারবেন। বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি। আজ যে কোনও কাজের চেষ্টা করতে পারেন, ফল শুভ হবে। বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। সন্তানদের সঙ্গে ধৈর্য বজায় রেখে চলুন। রাস্তায় ছোটখাটো দুর্ঘটনার আশঙ্কা।

8

আজ আধ্যাত্মিক কোনও কিছু প্রচার করতে হতে পারে। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে। সাংসারিক সমস্যার সমাধান। অতিরিক্ত বন্ধুপ্রীতি আজ আপনাকে ভোগাতে পারে। প্রতিবেশীর চাপে আজ ব্যবসায় ক্ষতি হওয়ার আশঙ্কা। মাথা ঠান্ডা রেখে শত্রুর মোকাবিলা করুন। গুরু জনের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে। সন্তানদের জন্য কোনও কারণে মুখ উজ্জ্বল হবে।

9

অশান্তি থেকে সাবধান থাকুন। আজ সারাদিন ব্যবসা ভাল চললেও দুপুরের পরে জটিলতা আসতে পারে। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

10

অতিরিক্ত ক্রোধের জন্য আজ হাতে আসা কাজ ভেস্তে যেতে পারে। উচ্চশিক্ষা নিয়ে কোনও পরিকল্পনা সফল হবে। প্রশাসনিক দায়িত্ব থেকে আজ দূরে থাকাই ভাল হবে। চোখের সমস্যা হবে। আজ ভাল কোনও চিন্তা আপনাকে সারা দিন তাড়িয়ে বেরাবে। ভাইয়ের সঙ্গে অশান্তির যোগ দেখা যাচ্ছে। মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই ভাল। বাড়িতে আত্মীয়ের সমাবেশ।

11

আজ ব্যবসায় লাভ থাকলেও অর্থ অপচয় হওয়ার আশঙ্কা আছে। ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেরাবে। শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। আজ ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ খুব একটা উপযুক্ত হবে না। গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষায় বাধা আসতে পারে। প্রেমের দিকটা খুব ভাল।

12

সম্মান নিয়ে দুশ্চিন্তা হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে। শরীরে কোনও সমস্যায় বহু ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। শরীরে নানা রোগের উপদ্রব বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.