আজকের রাশিফল

অতিরিক্ত উদাসীনতায় ব্যবসায় ক্ষতি। ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসতে পারে। যানবাহন চলাচলে বাড়তি নজর রাখুন। আজ কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা। আজ কোনও না কোনও দিক থেকে আর্থিক সাহায্য লাভ করতে পারেন। বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করতে পারবেন। কোনও কারণে আইনি পরামর্শ নিতে হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ। ভোগ বিলাসিতার জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে।
আজ গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি। জলপথে ভ্রমণ ভাল হবে না, বিপদ আনতে পারে। শত্রুর জন্য ব্যবসায় ক্ষতি। বাড়তি কোনও আয় করতে গিয়ে পুলিশের ঝেমেলা। শিল্পীদের জন্য ভাল সময়। প্রেমের ব্যাপারে মনে চিন্তা বৃদ্ধি। ব্যবসার দিকে লাভ বাড়বে আজ। বাড়িতে কোনও শুভ কাজ হতে পারে, পড়ে থাকা কোনও কাজ করে ফেলুন। পেটের কোনও সমস্যা।
আজ সকলের কাছে নিজের মেধা দেখানোর সুযোগ পাবেন। আজ ব্যবসায় অশান্তি বাড়তে পারে। সন্তানদের বিষয়ে কোনও গভীর চিন্তা। নিজের ব্যবহারে সম্মানপ্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য। সম্পত্তি নিয়ে আজ গুরুজনদের সঙ্গে মনোমালিন্য হতে পারে।খুব নিকট কারও শারীরিক অসুস্থতার খবর আসতে পারে। বন্ধুর কাছ থেকে সাবধান।
আজ কারও অতিরিক্ত স্নেহে মানসিক শান্তি বৃদ্ধি হতে পারে। স্ত্রীর উদ্যোগে ব্যবসায়িক কোনও দিকে সফলতা পেতে পারেন। প্রসাশনিক কোনও দায়িত্বে ব্যাঘাত আসতে পারে।গুরুত্বপূর্ণ কোনও কাজ থাকলে সকালের মধ্যে মিটিয়ে ফেলুন। প্রতিবেশীর কাজের জন্য নিজের কাজে সময়ের অভাব।নতুন কিছু কেনার জন্য বাড়িতে আলোচনা হতে পারে। নাসিকায় পীড়া হতে পারে।নিজের কোনও ভুলের জন্য ব্যবসায় মন্দা দেখা দিতে পারে।
কর্মচারী নিয়ে কোনও সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের সঙ্গে কোনওরূপ তর্ক বাধতে পারে। ক্ষুদ্র ব্যবসার দিকে লাভের পরিমাণ বাড়তে পারে। বিপদে কোনও বন্ধুর সাহায্য পাবেন না। কাজের জন্য নতুন কোনও ব্যবস্থা। ভাল কোনও জিনিস উপহার আসতে পারে। ব্যবসার দিকে কোনও বাধা পড়তে পারে। চাকুরির স্থানে কোনও কাজে সাহসের পরিচয় দিতে হবে। মাথার যন্ত্রনা বাড়তে পারে। ব্যবসার দিক থেকে বাড়তি কোনও আয় আসতে পারে।
আপনার কু-মন্তব্যে অংশীদারি ব্যবসায় অশান্তির যোগ। কর্মস্থানে গভীর কোনও দায়িত্ব পালন করতে হতে পারে। আধ্যাত্মিক কাজে মনে শান্তি। সন্তানদের সঙ্গে আজ খুব ভাল ব্যবহার করুন। অতিরিক্ত উদারতা আজ আপনাকে বিপদে ফেলতে পারে। অলৌকিক কোনও কারণে মনে ভীতি আসতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। আজ কর্মস্থানে আপনাকে প্রচুর ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। নতুন গৃহনির্মাণের আলোচনা আজ বন্ধ রাখুন। আজ জলপথে ভ্রমণ এড়ানোই ভাল।
ব্যবসায় মন্দা পড়তে পারে। বিবাহ ব্যাপারে অশান্তি। বাড়ির সকলে মিলে ভ্রমণের আলোচনা। বিকালের দিকে শুভ পরিবর্তন। বাড়ির আত্মীয়মহলে আলোচনার পাত্র হতে পারেন। বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার। প্রেমের অশান্তি বিচ্ছেদ আনতে পারে। চাকুরির স্থানে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসার দিকে কোনও নতুন সুযগ আসতে পারে। বিদ্যার্থীদের আজ পড়াশোনায় অমনোযোগী ভাব দেখা দিতে পারে। ব্যাঙ্কের ঋণ মঞ্জুর হতে পারে। গুরুজনের শারীরিক উন্নতির আশা রাখতে পারেন।
আজ সারাদিন আনন্দের ভিতর দিয়ে কাটতে পারে। বাড়িতে একটা মনের মত পরিবেশ পেতে পারেন, ব্যবসার দিকে খুব ভাল সুযোগ। তবে দুপুরের পরে কোনও কারণে একটু চিন্তা বাড়তে পারে। গুরুদেব সঙ্গে থাকার জন্য মনের শান্তি। নতুন কোনও কাজের দিকে ঝোঁক বৃদ্ধি। আপনার কোনও হাতের কাজের জন্য সুনাম বাড়তে পারে। ব্যবসার দিকে চিন্তা থেকে মুক্তি। আপনি আজ মানুষের কাছে খুব গুরুত্ব পাবেন। কোনও শত্রুর জন্য মনে ভয় বাড়তে পারে।
আজ কোনও বিশেষ বন্ধুর কাছ থেকে উপকৃত হতে পারেন। মামলা মোকদ্দমার হাত থেকে রেহাই পেতে পারেন। নিজের ধৈর্যের জন্য বাহবা পাবেন আজ। আজ চাকুরিজীবীদের জন্য দিনটি খুব শুভ । শারীরিক অসুস্থতার জন্য ভ্রমণ বন্ধ হতে পারে। আজ সকালের দিকে কোনও প্রকার অর্থদণ্ড দিতে হতে পারে। ব্যবসার দিকে লোভ সংবরণ করুন।আর্থিক ব্যপারে সুবিধা পেতে পারেন।চুরি থেকে সাবধান।
প্রিয়জনের কোনও খবর না আসায় মন খারাপ। ব্যবসার দিকে উন্নতির যোগ। আজকের দিনটি ভাল খারাপ মিশিয়ে যাবে। বাড়ির কাছাকাছি ভ্রমণ হতে পারে। মানসিক কষ্ট থাকবে আজ, জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি। বাড়তি কাজের চাপ,ধর্ম বিষয়ে অর্থ সাহায্য। সম্পত্তি নিয়ে কোনও আইনের সাহায্য।শিল্পীদের সময় খুব ভাল।
আজ একটু অপেক্ষা করুন, ভাল ফল পাবেন। তবে ব্যবসার দিকে কোনও চিন্তার কারণ ঘটতে পারে। বুকের কোনও সমস্যা বাড়তে পারে।পরিবারের কারও শরীর নিয়ে চিন্তা। পড়াশুনার জন্য দূরে ভ্রমণ। যে কোনও দিক দিয়ে অর্থ আসতে পারে। প্রেমের ব্যপারে মানসিক আনন্দ। আত্মীয়ের সঙ্গে কোনও বিবাদের জন্য কাজ নিয়ে চিন্তা। বিদেশে কোনও বন্ধুর খবর আসতে পারে। কোনও ভাল কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হবে। কর্মস্থানে কাজের নিপুণতার জন্য সুনাম।
কর্মস্থানে একটু ব্যস্ত হতে হবে। পড়াশুনার দিকে একটু চাপ বাড়তে পারে। নীতির দিক দিয়ে কোনও পরিবর্তন। অংশীদারি ব্যবসার দিকে লাভ বৃদ্ধি। বন্ধুর কোনও কাজের জন্য বিরক্তি আসতে পারে। পেটের কোনও সমস্যা বাড়তে পারে।শরীরের দিকে কোনও রোগের চাপ বৃদ্ধি। সন্তানের বাজে কাজের জন্য মানসিক চাপ। শত্রুর সঙ্গে কোনও আলোচনা।পিতামাতার জন্য চিকিৎসার খরচ বাড়তে পারে।