✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  22 May 2019 06:51 AM (IST)
আজকের রাশিফল
1

সকালের দিকে মাথার যন্ত্রণা বাড়তে পারে। আজ সহকর্মীরা নিজের ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ। প্রেমে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে। স্ত্রীর স্বাধীনচেতা স্বভাবের জন্য সংসারে অশান্তি। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানদের কর্মের জন্য সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করা ঠিক হবে না। বন্ধু সমাগমে মনে উৎফুল্লতা বৃদ্ধি। আপনার সহ্য ক্ষমতা আপনাকে বাঁচাবে। অযথা কথা খুব কম বলবেন।

2

স্ত্রীর দ্বারা ব্যবসায় শুভ কিছু হতে পারে । তৃতীয় ব্যক্তির জন্য সংসারের থেকে দূরত্ব বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে শত্রুতার সম্ভবনা । ভাল কাজের পরিপ্রেক্ষিতে হতাশা। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন উন্নতির যোগ। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক আসুস্থতা আসবে। কোনও ব্যাপারে মামলায় জড়িয়ে পরতে পারেন। বুদ্ধিবলে জয়। পিতার শরীরের কোনও চিন্তা ও খরচ বাড়তে পারে।

3

বাইরে কোনও ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ আছে। নিজের ভুল সংশোধন করার ফলে সংসারে শান্তি। গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে। জলপথে ভ্রমণ না করাই ভাল। বিশেষ উচ্চ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। লটারিতে হঠাৎ প্রাপ্তিযোগ। চিকিৎসার কাজে সারাদিন অস্থিরতা থাকবে। ব্যবসার দিকে কোনও নতুন চিন্তাভাবনা আসতে পারে। পিতার সঙ্গে কোনও ছোট বিবাদ বাড়তে পারে । স্ত্রীর সঙ্গে দূরে ভ্রমণের আলোচনা।

4

আজ সকাল থেকে খরচ বৃদ্ধি পাবে। গুরুজনদের সু উপদেশে উন্নতির সুযোগ । কর্মক্ষেত্রে নিজের দোষে প্রতিকূল পরিস্থিতির শিকার হবেন । পরোপকারে সংসারে শান্তি ভঙ্গ । সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চপদে চাকুরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ কাজের জন্য অর্থ খরচ। সম্পত্তির ব্যপারে আইনের সাহায্য নিতে হতে পারে।

5

ভ্রমণে কোনও কিছু হারানো নিয়ে সমস্যায় পড়তে পারেন। ভাই বোনদের সঙ্গে বিবাদ বা বিচ্ছেদও হতে পারে। শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ সমাধান। প্রেমে নতুন মোড় আসতে পারে। আজ যে কোনও নতুন ব্যবসার জন্য প্রচেষ্টা করতে পারেন। আজ সারা দিন বেশ উৎফুল্লতায় কাটবে। বাড়ির লোক আপনাকে বুঝবে না ও মানসিক চাপ বৃদ্ধি । কাছে কোনও ভ্রমণ হতে পারে।

6

নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদন্নোতি। বাসস্থান পরিবর্তন মনের মত না হওয়াতে স্ত্রীর সঙ্গে মতবিরোধ। পুরনো ঋণ শোধ হতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। নিজের ভুলের জন্য নানা দিক থেকে অপব্যয় হতে পারে। বাড়তি কোনও ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে। জ্বর জ্বালায় কষ্ট। ভাই ভাই বিবাদ বৃদ্ধি।

7

সকাল থেকে মানসিক দিকটা খুব একটা ভাল থাকবে না। গুরুদেবের প্রতি ভক্তি বৃদ্ধি। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ব্যবসার উন্নতির জন্য কোনও চেষ্টা। আর্থিক ভাগ্য মধ্যম। প্রেমের ব্যপারে অবসাদ আসতে পারে, সতর্ক থাকুন। আজ মনে একটু বিষণ্ণ ভাব বাড়তে পারে। নিজের মতে চলার জন্য অশান্তি বৃদ্ধি। শুভ কাজে বাধা বাড়তে পারে। বাঁকা পথে আয়। কাজে বাধা, চাকুরির স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা।

8

কোনও উঁচু স্থান থেকে পড়ে যাবার সম্ভাবনা। প্রিয়জনের কাছ থেকে কোনও আঘাত। বাড়িতে আনন্দের কোনও ঘটনা ঘটতে পারে। ব্যবসার জন্য লাভ বৃদ্ধি। আজ পরিশ্রমের উপযুক্ত ফল পাবেন না। শিল্পীদের জন্য খুব ভাল সময়। আজ সারা দিন খুব বুঝে চলুন মামলা মোকদ্দমার যোগ আছে । গান বাজনার সঙ্গে যুক্তদের দিনটি ভাল । কোনও আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা । মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন।

9

ভ্রমণের কোনও পরিকল্পনা সফল হওয়ার জন্য মনে আনন্দ। বাড়িতে কোনও বাজে খবর আসতে পারে। দাম্পত্য কলহ অনেক দূর যাবে। আইনি কোনও পদক্ষেপ থেকে সাবধান থাকুন। ব্যবসার কোনও কাজের জন্য দূরে যেতে হতে পারে। নিজের আত্মীয় শত্রুতা করতে পারে। কর্মস্থানে অনেক দিন বাদে নিজের প্রতিভার প্রকাশ করতে পারবেন। ব্যবসার দিকে কোনও বিষয় নিয়ে ঝামেলা। পেটের কোনও রোগ।

10

উচ্চাশার কারণে মানসিক যন্ত্রণা বৃদ্ধি। ব্যবসায় জটিলতা কাটিয়ে সঞ্চয়ের ভাবনা করাই শ্রেয়। ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। সম্পত্তির অধিকার চেয়ে ঝামেলার সন্মুখীন হতে পারেন। জলপথে বিপদ। অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। শরীরে পুরনো রোগের উৎপাত। বাড়তি কোনও খরচ চিন্তা বৃদ্ধি করবে। ব্যবসার দিকে মন্দা।

11

সম্পত্তির ব্যপারে কোনও চাপ আসতে পারে। কর্মে অন্য দিনের তুলনায় আজ পরিশ্রম একটু বেশি হতে পারে। ভুল বোঝাবুঝির জন্য পারিবারিক বিবাদ। বাড়িতে নতুন কোনও অতিথি আসায় আনন্দ। মাত্রাছাড়া জেদ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। অতিরিক্ত অর্থলাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা। আজ শত্রুর সঙ্গে কোনও চুক্তিতে আপনি জিততে পারেন। ছোটখাটো শারীরিক ভোগান্তি।

12

আজ আপনি নতুন কোনও গঠনমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ সব কাজ খুব বুদ্ধিমত্তার সঙ্গে করতে হবে। পারিবারিক দিকে সুখ শান্তি বজায় থাকবে। কারও প্ররোচনায় পা দেবেন না। আজ আপনার কোনও উদ্দেশ্য সিদ্ধ হতে পারে। সকালের দিকটা ভাল চললেও বিকেলটা খুব একটা ভাল নয়। সন্তানদের দিকে বিশেষ নজর প্রয়োজন। ছোটখাটো বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.