আজকের রাশিফল

আজ কোনও না কোনও দিক থেকে গুরুর কৃপা লাভ করতে পারেন। বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। কোনও কারণে আইনি পরামর্শ নিতে হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ। অতিরিক্ত ভোগ বিলাসিতার জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। আপনার কু-মন্তব্যে সংসারে অশান্তির সম্ভাবনা। কর্মস্থানে গুরুত্বপূর্ণ কোনও দায়িত্ব পালন করতে হতে পারে। আধ্যাত্মিক কাজে মনে শান্তি। ব্যবসায় কর্মচারীর চক্রান্তে অর্থ ক্ষতি। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা বাড়তে পারে।
আজ চাকরিজীবীদের জন্য দিনটি খুব শুভ। অন্যের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হতে পারে। শারীরিক অসুস্থতার জন্য ভ্রমণ বাতিল হতে পারে। আজ নিজেকে খুব নিঃসঙ্গ মনে হতে পারে। ব্যবসায় হিসাবের গন্ডগোল হতে পারে আজ। নিজের ব্যবহারে সন্মানপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য। কর্মক্ষেত্রে আজ সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে। দাম্পত্য কলহ বাধার সম্ভাবনা।
বিবাহ সংক্রান্ত কাজে কিছু দান করতে হতে পারে। শিল্পীদের জন্য সামনের সময়টা খুব উপযুক্ত। ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। স্বাস্থ্য ভাল যাবে না। আজ কোনও কিছু পাওয়ার জন্য মনে জেদ তৈরি হতে পারে। কর্মস্থানে প্রচুর সুনাম বৃদ্ধি। দীর্ঘ দিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য। জটিল কোনও সমস্যা আজ আপনাকে ভোগাতে পারে। যুক্তিপূর্ণ কথাবার্তায় সকলের কাছে সুনাম।
আজ পুরনো দিনের কোনও আশাভঙ্গ হতে পারে। আজ সন্তানের কোনও ভাল জিনিস আপনাকে অবাক করবে। আজ বিনিয়োগী কোনও ব্যবসার ফল ভাল পাওয়া যাবে। ব্যয় কম হবে। সঙ্গীতচর্চায় হাল ছাড়লে মুশকিল। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন। আজ আপনার বিশেষ কোনও কর্মের সুযোগ আসতে পারে। বাড়ির দায়িত্ব পালনে জন্য সুনাম বাড়তে পারে।
চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষ অনুকূল। কাউকে নিজের দুর্বলতা দেখালে ফাঁসতে হতে পারে। মানসিক কোনও উদ্বেগ থাকলে সেটা কেটে যেতে পারে। দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। আজ সারা দিন কাজকর্ম বা ব্যবসা নিয়ে কোনও সমস্যা থাকবে না। বাড়ির পরিবেশ আপনার অনুকূলে থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন। উচ্চশিক্ষার জন্য বিশেষ কোনও সুযোগ আসতে পারে।
আজ সারা দিন নানা দিক থেকে কর্মের সুযোগ আসতে পারে। বাবার শরীর নিয়ে হতে পারে একটু ভাবনা। প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। আজ সহকর্মীর ভাল ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না। গৃহ নির্মাণের শুভ সময় দেখা যাচ্ছে। পেটের সমস্যা একটু থাকবে। পরিবারে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন।
বিদ্যার্থীদের আজ পড়াশোনায় অমনোযোগ ভাব দেখা দিতে পারে। ব্যাঙ্কের কোনও ঋণ মঞ্জুর হতে পারে। গুরুজনের শারীরিক উন্নতি হতে পারে। অতিরিক্ত উদাসীনতায় ব্যবসায় ক্ষতি। সদুপায়ে আয় বৃদ্ধির আলোচনা হতে পারে বাড়িতে। ভূ-সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসতে পারে। রাস্তায় বাড়তি সতর্কতা নিয়ে চলুন। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা। নিজের কলাকুশলীতে ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে।
সম্পত্তি নিয়ে আজ গুরুজনদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। সন্তানদের কারণে মনে ব্যস্ততা বাড়বে। খুব নিকট কারও শারীরিক অসুস্থতার খবর আসতে পারে। বন্ধুর কাছ থেকে সাবধান। আজ কারও অতিরিক্ত স্নেহে মানসিক শান্তি বাড়তে পারে। স্ত্রীর উদ্যোগে ব্যবসায়িক কোনও দিকে সাফল্য পেতে পারেন। প্রসাশনিক কোনও দায়িত্বে ব্যাঘাত আসতে পারে। আজ অতিরিক্ত ব্যয় আপনাকে চিন্তায় ফেলতে পারে। আজ পুরনো কোনও ব্যথা বাড়তে পারে।
আজ বন্ধুদের কথায় আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে। রাস্তায় যানবাহন চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি। পুরনো পাওনা আদায় হতে পারে। আজ সারা দিন কোনও কারণে চিত্তচাঞ্চল্য থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। সাধুসেবায় মনে শান্তি। আজ গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি আসতে পারে। দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি।
সন্তানদের সঙ্গে আজ খুব ধৈর্য নিয়ে ব্যবহার করুন। অতিরিক্ত উদারতা আজ আপনাকে বিপদে ফেলতে পারে। অলৌকিক কোনও কারণে মনে ভীতি আসতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। আজ কর্মস্থানে আপনাকে প্রচুর ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। নতুন গৃহ নির্মাণের আলোচনা হতে পারে। আজ জলপথে ভ্রমণ এড়ানোই ভাল হবে। আজ সকলের কাছে নিজের মেধা দেখানোর সুযোগ পাবেন। সমাজের কাজে বেশি না যাওয়াই শ্রেয়, মানহানির আশঙ্কা আছে।
গুরুত্বপূর্ণ কোনও কাজ থাকলে সকালের মধ্যে মিটিয়ে ফেলুন। প্রতিবেশীর কাজের জন্য নিজের কাজে ব্যাঘাত আসতে পারে। বাড়িতে নতুন কিছু কেনার জন্য আলোচনা হতে পারে। পীড়া হতে পারে নাসিকায়। কর্মচারীর ভুলের জন্য ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। কোনও বিশেষ বন্ধুর কাছ থেকে উপকৃত হতে পারেন। মামলা মকদ্দমার হাত থেকে রেহাই পেতে পারেন। নিজের ধৈর্যের জন্য বাহবা পেতে পারেন। সংসারে বা ব্যবসায় আজ আপনি বিশেষ কোনও পরিবর্তন দেখতে পাবেন।
কারও বিবাহ সংবাদে মনে আনন্দের উদয়। যানবাহনে ওঠা নামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়িতে কিছু চুরি যেতে পারে। মনে উচ্চ আশা থাকলে আজ সেটা সফল হতে পারে। মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভাল। সাংসারিক শান্তি বজায় থাকবে। পুরনো কোনও শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন।