আজকের রাশিফল
আগের দিনের থেকে ব্যয় বাড়তে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে। সংসারে শান্তি বজায় থাকবে। অপরের উপকার করতে গিয়ে বিপদ। মামলা-মোকদ্দমা হওয়ার যোগ রয়েছে। আজ কোনও কাজের জন্য সুনাম অর্জন হবে। ক্রয় বিক্রয়ের কাজে আজ লাভ নাও হতে পারে। লাগামছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য।
আজ আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে। কাউকে টাকা ধার দেবেন না। তর্ক বিতর্ক বিশেষ ভাবে এড়িয়ে চলুন। মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তরের সৃষ্টি হতে পারে। সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত রাগের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।
আজ কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে। সামাজিক দিকে সুনাম বা প্রতিপত্তি বিস্তার বাড়ার যোগ আছে। হারানো কোনও জিনিস উদ্ধার হতে পারে। নৃত্যশিল্পীদের উন্নতি। আজ আপনার খুব কাছের কোনও বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন। প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার মিষ্টি ব্যবহার সকলকে আকর্ষিত করবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। কোনও কাজে দয়ার পাত্র হতে হবে।
অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক অসুস্থতা আসতে পারে। অসৎ কোনও লোকের জন্য আপনার বদনাম হতে পারে। শত্রু আপনাকে অপদস্ত করতে সক্ষম হতে পারে। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। আজ কারও সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। কোনও দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে। সেবামূলক কাজে মনে আনন্দ। ব্যবসায় উন্নতি।
উচ্চ বিদ্যার্থীদের সামনে ভাল সুযোগ আছে। বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ। বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে একটু সাবধান থাকুন। আজ খুব বুঝে না চললে খরচ হতে পারে। হঠাৎ কোনও আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভাল। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয়। রক্তপাত থেকে একটু সাবধান থাকুন।
আজ সারা দিন ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে। ভাইবোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। স্বামী-স্ত্রীর সম্পর্কে উন্নতির যোগ। মা–বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। আজ সব কাজে খুব বিচক্ষণতার পরিচয় দিতে হবে। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। ধর্ম সংক্রান্ত আলোচনায় আজ আপনার সঙ্গতি থাকবে। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে।
ব্যবসা বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠে ব্যথায় সমস্যা। আজ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। আজ দাম্পত্য দিক সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন।
সকালের দিকে পেটের কোনও সমস্যা হতে পারে। আজ ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আজ শরীরের কোথাও আঘাত লাগার আশঙ্কা আছে। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও সেটা মিটে যাবে। আজ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকবে। ব্যবসায় কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে।
সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগের সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের ভাল বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি। যানবাহন বা জমি কোনও কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন।
কোনও কারণে সম্মান নষ্ট হতে পারে। সন্তানের ব্যবহারে মনে বিষণ্ণ ভাব। বাড়িতে কোনও ভাল খবর আসায় আনন্দ। সেবা জাতীয় কোনও কাজে মানসিক শান্তি। নতুন কাজের যোগাযোগ আসতে পারে। দীর্ঘ দিনের আশা পূরণ হতে পারে। ব্যবসায় চাপের কিছু ঘটতে পারে। বাড়িতে কোনও খরচ নিয়ে একটু অশান্তি বাড়তে পারে। সম্পত্তির ব্যাপারে ভাই-ভাই বিবাদ। সন্তানের ভাল কাজের জন্য বাড়িতে আনন্দ। বাবার সঙ্গে কোনও আলোচনার জন্য বিপদ থেকে উদ্ধার। এই সপ্তাহে একটু সাবধানে চলাফেরা করুন। ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি।
বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চোরের ভয় আছে। আজ আর্থিক সমস্যার সম্মুখিন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, সে দিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন। সন্তানদের কাজের কোনও ভাল খবর আসতে পারে। আজ সারা দিন খুব আলস্যে কাটতে পারে। বিদ্যার্থীদের কোনও ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন।
আজ আপনার কোনও ব্যবহারের জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূরে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। বাত রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে। কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভাল হবে। আজ স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারও বাড়িতে আগমন। দুপুরের পরে বাড়তি আয় আসতে পারে।