✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  25 Jun 2019 06:20 AM (IST)
1

পুজা পাঠের জন্য খরচ বৃদ্ধি। প্রিয় জনের কাছ থেকে প্রচুর ভালবাসা পাবেন। পড়াশোনার দিকে কারও সাহায্য পাবেন। রক্তচাপ ও দাঁতের যন্ত্রণা সকাল থেকে কষ্ট পেতে পারেন। ব্যবসায় কোনও শত্রুর জন্য ক্ষতি হতে পারে। প্রেমের জন্য আনন্দ। বাবার জন্য দুশ্চিন্তা বৃদ্ধি।

2

অতিরিক্ত দুর্বলতার জন্য কোনও কাজে হাতছাড়া হতে পারে। ভাল কাজ করে আজ সুনাম পেতে পারেন। নতুন কোনও বন্ধু পেতে পারেন। ব্যবসায় কাজের চাপ বাড়তে পারে। প্রেমের জন্য অশান্তি বৃদ্ধি। অসৎ লোক থেকে সাবধান। রোগ থেকে মুক্তি লাভ। অপরিচিত ব্যক্তিদের থেকে সাবধান থাকুন। ব্যবসায় সম্মান ও লাভ বাড়তে পারে। পেটের কোনও সমস্যার জন্য আজ কাজের ক্ষতি হতে পারে।

3

নিজের বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা। বাড়ির কোনও কাজের জন্য ঋণ নিতে হতে পারে। কোথাও বেড়াতে যাওয়া নিয়ে বাড়িতে আলোচনা। আজ কারও উপকার করে সুনাম পাবেন। ব্যবসার দিকে একটু বাধা আসতে পারে। দুপুরের পরে বাড়তি কোনও ব্যবসার খবর পেতে পারেন। পূজা পাঠের জন্য খরচ বাড়তে পারে। সন্তানের কোনও কাজের জন্য মনে আনন্দ বাড়তে পারে। আঘাত থেকে সাবধান থাকুন।

4

আজ রাগের মাত্রা বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ। ব্যবসায় ভাল ফল পাবেন না। চাকরির জায়গায় কাজের চাপ বাড়বে। বাবার শরীর নিয়ে চিন্তা ও খরচ। নিজের মতে চলবার জন্য বাড়িতে বিবাদ। শরীরের দিকে নজর দিন, শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। বাবার সঙ্গে ব্যবসার বিষয়ে আলোচনা। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে বিবাদ। স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে।

5

খারাপ কথার জন্য প্রিয় জনের থেকে দূরে যেতে পারেন। আজ কোনও নতুন কাজের জন্য মনে ভীতির সঞ্চার হতে পারে। ব্যবসায় সময় ভাল নয়। ভাল কাজে বাধা আসবে। পড়াশোনার জন্য সুযোগ মিলতে পারে। মাথার যন্ত্রণা বাড়বে। পাওনা অর্থ আদায়ে দেরি হতে পারে। কোনও উপহার পেতে পারেন আজ। শরীরে কোনও কষ্ট বাড়তে পারে। স্ত্রীর জন্য মানসিক চাপ বৃদ্ধি। বাড়তি কোনও খরচ হতে পারে।

6

গান বাজনায় আগ্রহ বৃদ্ধি। পড়াশোনার জন্য মনে ভয় ভাব। স্ত্রীর সঙ্গে কোনও ছোট কারণে বিবাদ। ব্যবসায় ঋণ নিতে হতে পারে। সম্পত্তি কেনাবেচার ভাল দিন আজ। আপনার দ্বারা কেউ আঘাত পেতে পারেন। ব্যবসায় বাড়তি লাভের জন্য মনে আনন্দ। চাকরির জায়গায় সুনাম বাড়তে পারে। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। কর্মস্থানে ভয় বাড়তে পারে।

7

রক্তপাত থেকে সাবধান থাকুন। আজ কোনও কারণে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। অর্থ ভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে প্রচুর। প্রেমে প্রচুর সাফল্য থাকবে। কুটির শিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতি। আজ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বৃদ্ধি। মাথার যন্ত্রণা বাড়তে পারে।

8

আজ অতিরিক্ত অশান্তির জন্য মানসিক চাপ বাড়তে পারে। রাজনীতিকদের জন্য সময়টা খুব ভাল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা-বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ। মাথা ঠান্ডা রাখতে হবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি। নিম্ন বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ। আজ বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। মায়ের বা বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে।

9

আগুন থেকে একটু দূরে থাকুন। আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন। নতুন কিছু করার ইচ্ছা মনে কাজ করবে। নিজের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে। আজ অপরের জন্য কোনও কাজ করে মনে আনন্দ। ভাল করে না ভেবে উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভাল। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা। মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন, কিন্তু তার জন্য বেগ পেতে হবে।

10

কোনও আত্মীয়ের খারাপ খবর আসতে পারে। চুরি বা ডাকাতির আশঙ্কা। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। উপার্জন নিয়ে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকবে। ভ্রাতৃ স্থানীয় কারও সঙ্গে বিবাদ। সংসারে সুখ ফিরবে। পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে। যানবাহনে চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে।

11

গুরুজনের জন্য কোনও বড় বিপদ থেকে উদ্ধার পাবেন। ধর্মকথা আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি পাবে। মাত্রা ছাড়ানো আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতার আশঙ্কা। বন্ধুর জন্য কোথাও সম্মানিত হতে পারেন। মনোবল থাকলে ব্যবসায় বাধা কাটবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল।

12

কোনও ভাল কাজের খবর পেতে পারেন। আজ দিনটা সব দিক থেকে আপনার অনুকূল থাকবে। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলবেন। সন্তানদের নিয়ে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে। আইনি কোনও সমস্যায় পড়তে পারেন। নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। কোনও ভয় আপনার বুদ্ধিনাশ ঘটাতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদ। অমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন। বাড়তি খরচের জন্য মানসিক চাপ বাড়তে পারে।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.