✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  27 Jun 2019 06:51 AM (IST)
আজকের রাশিফল
1

অপরের মঙ্গল কামনায় নিজের ভাল হতে পারে। বাড়ির কর্তার কথা না শুনলে বিপদ হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির আশঙ্কা। ব্যবসায় বেশি মূলধন বিনিয়োগ না করাই শ্রেয়। অধৈর্য হলে কাজে ক্ষতি হতে পারে। সম্পত্তি ক্রয় নিয়ে বিচক্ষণ সিদ্ধান্তের প্রয়োজন। উপার্জন বাড়ানো নিয়ে গুরু জনের সঙ্গে মতবিরোধ। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা থাকতে পারে। চোখের কোনও সমস্যা হতে পারে। বাবার শরীরের জন্য ভাইয়ের সঙ্গে আলোচনা।

2

সকালের দিকে মায়ের জন্য চিকিৎসার খরচ বাড়তে পারে। আজ সমাজ সেবায় কিছু দান করতে হতে পারে। সহকর্মী আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। আজ আপনার উচ্চাকাঙ্খা বৃদ্ধি পেতে পারে। তৃতীয় কারও জন্য সংসারে অশান্তি। অনেক দিনের পুরনো কোনও রোগের হাত থেকে মুক্তি পেতে পারেন। বেশি তর্ক বিতর্ক আজ বিপদে ফেলতে পারে। প্রতিবেশীদের কাছ থেকে কোনও সাহায্য পাবেন না।

3

আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনায় খারাপ কিছু ঘটতে পারে। কোনও কাজের জন্য নিচু হতে হবে। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ। আর্থিক ব্যাপারে কোনও সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনও কাজের জন্য সম্মান নষ্ট। গঠনমূলক কাজের জন্য উন্নতির যোগ দেখা যাচ্ছে।

4

অসৎ সঙ্গ ত্যাগ না করলে সংসারে অশান্তি দেখা দিতে পারে। কর্মে বদলির সম্ভাবনায় মানসিক চাপ বোধ। আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল হবে। আপনার অজান্তে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় অশুভ সঙ্কেত থাকলেও গুরু জনদের পরামর্শে কেটে যাবে। প্রতিবেশীর উস্কানিতে সংসারে অশান্তি। শত্রুপক্ষকে আজ মানিয়ে চলাই শ্রেয়। বিদ্যার্থীদের উন্নতি অপেক্ষা করছে। পূজা পাঠের জন্য খরচ বাড়তে পারে।

5

বেকারদের জন্য সময়টা ভাল নয়। আজ অযথা ব্যয় হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে। উচ্চ এবং নিম্ন বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবেন। আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন, ঠকতে হতে পারে। আজ সবার সঙ্গে কথা খুব বুঝে বলবেন, অপমানিত হওয়ার আশঙ্কা আছে। কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। বয়সে ছোট কারও কাছ থেকে কোনও বিষয়ে সাহায্য পেতে পারেন। ব্যবসায় কোনও নতুন যোগাযোগ আসতে পারে।

6

আজ ব্যবসায় কোনও শুভ খবর আসতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীরে ক্লান্তি। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে। সন্তানদের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমে আঘাত পাওয়ার আশঙ্কা। সমাজের জন্য কিছু করার ফলে সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। দুপুরের পরে ব্যবসায় চাহিদা বাড়তে পারে।

7

পরের উপকার করে সম্মান প্রাপ্তি। কর্মস্থলে চুপ করে থেকে নিজের কাজ হাসিল করাই শ্রেয়। মায়ের কাছ থেকে সম্পত্তি প্রাপ্তি যোগ। বায়ু পথে ভ্রমণে বাধা আসতে পারে। বাড়িতে অতিথি সমাবেশ। আজ আপনার গুরুদেব বা ঈশ্বররে প্রতি মন থাকলেই ভাল। প্রতিবেশীর সঙ্গে বিতর্কে যাবেন না, ঝঞ্ঝাট হতে পারে। বিচক্ষণ ব্যক্তির পরামর্শ গ্রহন করুন। প্রেমে আঘাত আসতে পারে। ভাইয়ের সঙ্গে বিবাদের জন্য মানসিক কষ্ট হতে পারে।

8

আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও সন্তান নিয়ে বিবাদ থাকতে পারে। অযথা কোনও ঝামেলা থেকে দূরে থাকুন। কর্মচারীদের নিয়ে চিন্তা থাকবে। আজ কর্মে আলস্য থাকায় সংসারে অশান্তি হতে পারে। কাউকে সাহায্য করতে পেরে মনে আনন্দ। সাধু সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার ইচ্ছা থাকবে। আশেপাশের পরিবেশ আপনার অনুকূল থাকবে।

9

প্রবাসী কারও আসার খবর পেতে পারেন। কোনও বিপদ এলে বুদ্ধি স্থির রাখুন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময়। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে জট খুলে যেতে পারে। ব্যবসায় সাফল্য পেতে একটু বেগ পেতে হতে পারে। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে। নিজের পাওনা পেতে ভোগান্তি হতে পারে। সাধু সঙ্গে মনে শান্তি। মাথার কোনও কষ্ট বাড়তে পারে।

10

কর্মস্থানে আপনি সহকর্মীর হিংসার জন্য বিপদে পড়তে পারেন। বিদ্যার্থীদের জন্য সময়টা খুব একটা ভাল নয়। চিকিৎসার জন্য খরচ হতে পারে। ভাল কাজ করে মনে উৎফুল্লতা। আজ মায়ের কাছ থেকে বিশেষ কোনও সাহায্য পেতে পারেন। ঘরে বাইরে দায়িত্বের চাপে মানসিক ক্লেশ। কোনও দিক থেকে শুভ যোগাযোগ আসতে পারে। গুরু সেবা করুন, ভাল ফল পাবেন। পায়ের যন্ত্রণা বাড়তে পারে।

11

আজ ব্যবসায় একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আচরণ সংযত করে ব্যবসা চালাবেন। সঠিক কোনও বিচার আপনাকে অনেক দূর নিয়ে যাবে। শরীর ভাল থাকবে। কর্মক্ষেত্রে আপনি নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করুন। সন্তানদের কথায় বিশেষ মাথা গরম করবেন না। সদুপায়ে আয় বৃদ্ধির চিন্তা ভাবনা করতে পারেন। প্রশাসনিক দায়িত্ব আসতে পারে।

12

বাড়িতে হঠাৎ প্রচুর অতিথি সমাগম হতে পারে। নিম্নবিদ্যার জন্য সময়টা খুব উপযুক্ত। চাকরিজীবীদের জন্য সময়টা অনুকূল। আজ আপনার সঙ্গে ভাল কিছু হতে পারে। আজ সারা দিন ব্যবসা নিয়ে মনে একটু ভয় কাজ করবে। সন্তানদের ভাল কিছু খবর আসতে পারে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে। হজমের গণ্ডগোল হতে পারে। রাস্তাঘাটে কোনও সমস্যা হতে পারে।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.