আজকের রাশিফল

প্রিয় জনের চিকিৎসায় খরচ। আজ পরিবারে আর্থিক অনটন দেখা দিতে পারে। উচ্চ বিদ্যার্থীদের সামনে বিশেষ সুযোগ আসতে চলেছে। আজ অকারণে মনে ভয় সৃষ্টি হতে পারে। পথে চলার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য বাড়বে। আজ সারা দিন কোনও খরচ বার বার হতে পারে।
প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও রকম উপকার পেতে পারেন। পরিবারে অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। প্রেমের বিষয়ে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরু জনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা। বিজ্ঞান চর্চায় অগ্রগতির যোগ দেখা যাচ্ছে।
আজ নতুন কোনও কাজের সন্ধান পেতে পারেন। অল্প আয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বাড়তে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মানসিক কষ্ট হতে পারে। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল হলেও অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক কষ্ট বাড়তে পারে।
আজ কর্ম জগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোনও অংশে যন্ত্রণা হতে পারে। কিছু কেনার জন্য খরচ। আজ সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে। আজ বাড়িতে বা কর্মস্থানে মাথা খুব ঠান্ডা রেখে চলতে হবে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে বিবাদ। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। জলপথে বিপদ আছে।
আজ সারা দিন ব্যবসা ভাল চললেও দুপুরের পরে জটিলতা আসতে পারে। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ উপার্জনের ভাগ্য ভাল। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। নতুন কোনও ব্যবসা করার কথা ভাবতে পারেন।
আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল, মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কোনও কাজের চিন্তা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। বাড়িতে পোষ্য কেনার বিষয়ে আলোচনা হতে পারে।
কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে। শরীরে কোনও সমস্যায় বহু ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। শরীরে নানা রোগের উপদ্রব হতে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। ভাইবোনদের সঙ্গে হঠাৎ ঝামেলার সৃষ্টি হতে পারে।
সকালের দিকে আজ সঞ্চয় ও ব্যয় দুটোই সমান থাকবে। বিশেষ কারও দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে। সন্তানদের পরীক্ষার ফল ভাল হবে। শরীরে একটু দুর্বলতা আসতে পারে। আজ কোনও ভাবে নিজের বীরত্ব দেখানোর সুযোগ পাবেন। দূরের কোনও আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন। কর্মস্থানে উদাসিন ভাব আপনার ক্ষতি করবে। শরীরে যন্ত্রণা বাড়বে। দীর্ঘ মেয়াদি কোনও রোগের তাড়াতাড়ি চিকিৎসা করুন।
ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ আছে। কাউকে উপকারের বিনিময়ে অপমানিত হতে হবে। নতুন বড়ি তৈরির শুভ সময় আসছে। দাম্পত্য সুখ বজায় থাকবে। আজ বন্ধুর ওপর নির্ভর করে কিছু উপার্জন হতে পারে। বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন। দামি কিছু হারিয়ে যেতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার যোগ। প্রতিবাদী মানসিকতা মন থেকে ঝেরে ফেলুন, না হলে বিপদ হতে পারে।
সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না। স্ত্রীর সাহায্য পাবেন আজ। পুরনো দিনের কোনও ঝামেলা মিটে যেতে পারে। আজ সারা দিন কাজে একটু আলস্য থাকলেও সঞ্চয় ভাল হবে। দীর্ঘমেয়াদি কোনও কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন। দর্শনশাস্ত্রে স্বীকৃতি বা উন্নতির যোগ দেখা যাচ্ছে। সেবামূলক কাজে মনে শান্তি। আজ আপনি কারও অপবাদের শিকার হতে পারেন।
মিথুন- আজ অতিরিক্ত লোভ আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে। বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনও কাজের দিকে পা বাড়ানোই শ্রেয়। চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে। নতুন কোনও কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে। আজ কিছু দান করে আনন্দ। তৃতীয় কারও জন্য সংসারে অশান্তি হতে পারে। শিক্ষকদের জন্য সময়টা শুভ। উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে আহত হওয়ার আশঙ্কা।
অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। যে কোনও প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন। কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। স্বামী-স্ত্রীর মধ্যে রুক্ষতা বাড়বে। বিশেষ কোনও আলোচনা থাকলে সেরে ফেলুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তি। বিদ্যার্থীদের সামনে ভাল কিছু করে দেখানোর সুযোগ আসতে চলেছে।
প্রিয় জনের চিকিৎসায় খরচ। আজ পরিবারে আর্থিক অনটন দেখা দিতে পারে। উচ্চ বিদ্যার্থীদের সামনে বিশেষ সুযোগ আসতে চলেছে। আজ অকারণে মনে ভয় সৃষ্টি হতে পারে। পথে চলার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য বাড়বে। আজ সারা দিন কোনও খরচ বার বার হতে পারে।