আজকের রাশিফল
অপরের জন্য চিকিৎসার খরচ বাড়তে পারে। বাবা-মায়ের জন্য আজ চিন্তা বাড়তে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে ক্লান্তি বৃদ্ধি। শেয়ারে বাড়তি টাকা লাগাতে পারেন। প্রেমে বাধা মনে কষ্ট বাড়াতে পারে। বন্ধুর সঙ্গে তর্ক থেকে বিবাদ। কেউ স্ত্রীর সঙ্গে আপনার ঝগড়ার সুযোগ নিতে পারে। চাকরির জন্য কোনও বন্ধুর সঙ্গে আলোচনা। রক্তচাপ নিয়ে চিন্তা থাকবে। দূরে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে।
শরীরের আলস্য কাজের অনেক ক্ষতি করতে পারে। শত্রুর জন্য কিছু নষ্ট হওয়ার আশঙ্কা। অকারণে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কর্মস্থানে কোনও বিশেষ কাজ করে সুনাম অর্জন। বাইরের কারও জন্য সংসারে অশান্তি। কাজের জন্য দূরে যেতে হতে পারে। বুদ্ধির জন্য শেয়ারে বড় বিপদ থেকে মুক্তি। মাত্রা ছাড়া ক্রোধ বিপদ আনতে পরে। স্ত্রীর সঙ্গে বাড়ি তৈরি নিয়ে আলোচনা। প্রেমের জন্য দিনটি ভাল।
শরীরের সমস্যা খুব একটা না থাকলেও মানসিক অবস্থা ভাল থাকবে না। প্রতিভার বিকাশে সঠিক দিশা পাবেন। সঙ্গীত নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁরা চেষ্টা করুন, ভাল সময় আসছে। দূর ভ্রমণের পরিকল্পনা বাতিল করাই ভাল। অনেক দিন বাদে সংসার একটু মনের মতো লাগবে। বিভিন্ন শারীরিক সমস্যায় কাজে ব্যাঘাত। লেখাপড়ায় সন্তানের আগ্রহ থাকবে। ব্যবসায় একটু চিন্তা বাড়তে পারে।
কুটুম্বিতা নিয়ে কোনও বিবাদ। কর্মস্থানে দায়িত্ব বাড়বে। অভিনয় জগতে সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ পুলিশ পর্যন্ত যেতে পারে। কর্মক্ষেত্রে ভাল কাজের প্রশংসা জুটতে পারে। স্নায়ুর সমস্যা উপেক্ষা করবেন না। সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ। খারাপ লোকের জন্য ক্ষতি। ব্যবসায় সময় মধ্যম। দুপুরের পরে ব্যবসায় চাপ আসতে পারে।
বাড়ির লোকের সঙ্গে বনাবনি না হতেও পারে। আজ সব দরকারি কাজ সেরে ফেলুন। কাউকে কোনও কাজের দায়িত্ব দেবেন না। কাজের জায়গায় বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে। গুরু জনের সঙ্গে বিবাদের জন্য মানসিক কষ্ট। সামাজিক কাজের জন্য সুনাম মিলতে পারে। স্ত্রীর সঙ্গে ভ্রমণে মানসিক শান্তি। বন্ধুর সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ।
শরীর নিয়ে একটু চাপ বাড়তে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে অশান্তি হতে পারে। অভিনয় জগতে সুনাম বৃদ্ধি পেতে পারে। আইনজীবীদের খুব ভাল সময়। স্ত্রীর কোনও আবদার পূরণ করতে হবে আজ। বন্ধুর জন্য বিপদে পড়তে পারেন। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন। টিউমার জাতীয় কোনও রোগ বাড়তে পারে। প্রেমে চাপ বাড়তে পারে। পেটের কোনও সমস্যায় ভোগান্তি।
কাজের জন্য বিদেশ ভ্রমণ হতে পারে। প্রিয় জনের রোগের জন্য মানসিক কষ্ট ও খরচ হতে পারে। শত্রুর সঙ্গে আপস করার আগে খুব ভাল ভাবে চিন্তা করুন। ব্যবসায় সুনাম বাড়তে পারে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করুন। একাধিক পথে উপার্জন বাড়তে পারে। অলসতার জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। বিবাহিত জীবনে ছোট কারণে বিবাদ হতে পারে। অর্থ ভাগ্য ভাল। বাড়তি কিছু খরচ হতে পারে।
সকালের দিকে শরীর নিয়ে সমস্যা থাকবে। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে। আবেগের জন্য বাড়িতে বিপদে পড়তে পারেন। ভাই-বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদে সম্পর্ক নষ্ট হতে পারে। পেটের যন্ত্রনায় কাজে ক্ষতি। পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি। স্ত্রীর জন্য বিপদ থেকে উদ্ধার। কোনও মহিলার জন্য অর্থ নষ্ট। ব্যবসা ভাল যাবে। বিদেশের কোনও বন্ধুর সঙ্গে কথা হতে পারে।
বুদ্ধি ও পরিকল্পনার ভুলের জন্য কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অপমানিত হতে হবে। বিচার বিভাগের সঙ্গে যুক্তদের জন্য ভাল সময়। ফাটকা ব্যবসায় লাভ। বাড়িতে অতিথির সঙ্গে বিবাদ। বাবা ও মায়ের শরীর নিয়ে চিন্তা। অংশীদারী ব্যবসায় ভাল লাভ আশা করা যায়। প্রেমে প্রতারিত হতে পারেন। কর্মস্থানে সুনাম বৃদ্ধি। ব্যবসা মনের মতো হবে না।
বক্তা হিসাবে সুনাম পাবেন। সম্পত্তি কেনাবেচার জন্য ভাল সময়। বাড়িতে সম্পত্তি নিয়ে খুব অশান্তি হতে পারে। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা বাড়তে পারে। আইনজীবীদের শুভ সময়। বুদ্ধির ভুলের জন্য কোনও কাজ হাতছাড়া হতে পারে। চাকরির জায়গায় কোনও মহিলার সঙ্গে বিবাদ হতে পারে। বন্ধুর দ্বারা বিপদ থেকে উদ্ধার। স্ত্রীর সঙ্গে অপর কোনও ব্যক্তি নিয়ে অশান্তি।
আর্থিক সমস্যার জন্য কিছু ঋণ হতে পারে। সংসার নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা। কোনও অভিজ্ঞ ব্যক্তির সাহায্যে ব্যবসায় বিপদ থেকে মুক্তি। সম্পত্তির ব্যাপারে কোনও আইনি সমস্যায় পড়তে পারেন। কিছু বন্ধুর ব্যবহারে মন খারাপ হবে। সামাজিক কাজের জন্য সুনাম লাভ করতে পারেবেন। প্রেমের জন্য প্রচণ্ড মানসিক চাপ। বাবার শরীর নিয়ে চাপ বাড়তে পারে।
সকালের দিকে পেটের সমস্যা থাকবে। ব্যবসায় ভাল খবর আসতে পারে। তবে যাঁরা বিদেশে ব্যবসা করেন, তাঁদের একটু সাবধান থাকা দরকার। বাড়িতে গুরু জনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। মাতৃস্থানিয়া কারও কোনও কথায় কষ্ট পেতে পারেন। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর খারাপ হতে পারে। বাড়তি কোনও কাজের জন্য সময় নষ্ট।