✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  30 Jul 2019 07:03 AM (IST)
আজকের রাশিফল
1

জল পথে একটু সাবধানে চলাফেরা করুন। আজ বাড়ির গুরু জনদের শারীরিক অবস্থা নিয়ে একটু ব্যস্ত থাকতে হতে পারে। একাধিক উপায়ের আলোচনায় সাফল্য। সমাজে কোনও কাজে কিছু দান করতে হতে পারে। পায়ের যন্ত্রণায় ভোগান্তি। আজ চাকরির জায়গায় মানহানি হতে পারে। সন্তানদের থেকে কিছু উপকার পেতে পারেন। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতার সৃষ্টি হতে পারে। সাধু সেবায় মনে শান্তির উদয়।

2

কাজের জায়গায় কোনও বিবাদ বাড়তে দেবেন না। আজ সকালে ব্যবসার দিকটা ভীষণ ভাল থাকবে। বিলাসিতার জন্য প্রচুর ব্যয় হতে পারে। নতুন গৃহ নির্মাণের জন্য উদ্যোগী হতে পারেন। স্বাস্থ্যকর পরিবেশে ভ্রমণের পরিকল্পনা। চাকরি বা ব্যবসা কোনটাতেই দুপুরের পর শুভ কোনও যোগ দেখা যাচ্ছে না। দীর্ঘ দিন পরে থাকা কোনও কাজ উদ্ধার হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য মিটে যেতে পারে। প্রতিবেশীদের উপকার করতে হতে পারে।

3

বৃথা আজ কারও সঙ্গে অশান্তি হতে পারে। ভাই-বোনের সম্পর্কে চিড় ধরতে পারে। দূরে কোথাও ভ্রমণে আনন্দ। প্রেমে সাফল্য পাওয়ার বা জট ছাড়ার সম্ভাবনা আছে। খুব পুরনো কোনও দামি জিনিস আপনার হাতে আসতে পারে। সংসারে চাপ বৃদ্ধি পাওয়ায় চিন্তা বৃদ্ধি। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে। কোনও পশুর দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা। খরচ বেশি হওয়া থেকে সাবধান।

4

সকালের দিকে আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা। ব্যবসায় সাফল্য থাকলেও ব্যয়ও আছে প্রচুর। উচ্চ বিদ্যায় অনেক দূর এগোতে পারবেন। যে কোনও পরিস্থিতি সামলাতে নিজের বুদ্ধি প্রয়োগ করুন। দুঃস্থ কারও পাশে দাঁড়াতে হতে পারে। আজ কোনও অজানা ভয় আপনাকে তাড়িয়ে বেরাবে। তৃতীয় ব্যক্তির জন্য সাংসারিক অশান্তি। মধুর ব্যবহারে সকলের মন জয়। গুপ্ত কোনও রোগ থাকলে ফেলে না রাখাই শ্রেয়।

5

মহাজনের সঙ্গে কোনও বিশেষ আলোচনা করার জন্য দিনটি খুব ভাল। বিদ্যার্থীদের জন্য শুভ সময় চলছে। ব্যবসায় আকস্মিক লাভ আপনাকে হতবাক করবে। কর্ম যোগে বন্ধুর সাহায্য পেতে পারেন। চোখের সমস্যায় ভোগান্তি। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা। আজ শত্রুর সঙ্গে কোনও চুক্তিতে আপনি জিততে পারেন। ছোটখাটো শারীরিক ভোগান্তি হতে পারে।

6

পাওনা আদায়ের জন্য দিনটি খুব ভাল। আজ ব্যবসা ক্ষেত্রে কর্মচারীর ওপর কড়া নজর রাখতে হবে। কাজে অন্যমনস্কতা বাড়তে পারে। বিচক্ষণতার জন্য সকলের মন জয়। গুরু জনদের বাধ্য হয়ে থাকার চেষ্টা করুন। আজ গান বাজনার প্রতি একটু বেশি আকৃষ্ট হবেন। নিজের ভুল বুঝতে পারায় সংসারে শান্তি ফিরে পাবেন। বিলম্ব হলেও আপনার সুনাম করবে সকলে। সন্তানদের কথায় গুরুত্ব দিন। দুপুরের পরে আর্থিক ব্যাপারে সুবিধা পেতে পারেন।

7

কর্মের জন্য আপনাকে প্রবাসী হয়ে যেতে হতে পারে। মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। যে কোনও কাজ স্থির সিদ্ধান্তে করুন। নিজের বুদ্ধিতে শত্রুর সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবেন। শ্বশুর বাড়ির কাছ থেকে দামি কোনও উপহার পেতে পারেন। অন্যের ভুল ভাঙাতে গিয়ে নিজের সংসারে অশান্তি। দূর সম্পর্কের কেউ বাড়িতে আসতে পারে। চাকরির পরীক্ষায় শুভ ফল পাবেন। প্রতিবেশীর সঙ্গে বিবাদ থেকে দূরে থাকুন।

8

অনেক পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার সুযোগ আসবে। সন্তানকে ঘিরে সংসারে অশান্তি হতে পারে। রাস্তায় খুব সাবধানে চলাফেরা করুন। উপার্জনের ক্ষেত্রে কোনও নতুন দিক খুলতে পারে। গুরু জনদের থেকে কিছু পরামর্শ নিতে হতে পারে। অপ্রত্যাশিত কিছু লাভ হতে পারে। ভুল সিদ্ধান্তে সংসারে অশান্তির যোগ। হাতে পায়ে যন্ত্রণা বৃদ্ধি।

9

আজ কোনও বিষয়ে আপনাকে ছোটদের করুণার পাত্র হতে হবে। ঘরে বাইরে সমান দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল হতে হবে। সন্তানদের শুভ কোনও যোগাযোগ আসতে পারে। ভাইয়ের সঙ্গে অশান্তি। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতি।

10

কর্কট- একান্নবর্তী পরিবারে একটু অশান্তির সৃষ্টি হতে পারে। খেলাধূলায় বহু দূর এগোনোর সুযোগ আসতে চলেছে। বিচার বিভাগের সঙ্গে যুক্তদের শুভ সময় আসতে চলেছে। অকারণ ব্যয় থেকে সাবধান। সমাজ সেবায় আজ সারা দিন কাটাতে হতে পারে। বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা। কর্ম পরিবর্তনের সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয়। কুটুমদের সঙ্গে মনোমালিন্য। বাড়তি কোনও খরচের আশঙ্কা।

11

আজ সারা দিন ব্যবসায় মনোযোগ থাকলেও খরচ বেশি হবে। নতুন কোনও কাজের ব্যবস্থা হতে পারে। স্ত্রীর সঙ্গে ভাল কোনও বিষয়ে আলোচনা হতে পারে। ধর্ম আলোচনায় শান্তি পাবেন। চাকরিজীবীদের জন্য সময়টা খুব অনুকূল। অতিরিক্ত ক্রোধের জন্য নিজের কোনও ক্ষতি হয়ে যেতে পারে। সন্তানদের জন্য খরচ হতে পারে। সঙ্গীত চর্চায় বাধা আসতে পারে।

12

স্ত্রীর কারণে আশা ভঙ্গ হওয়ার যোগ। আজ এমন কিছু সমস্যা দেখা দেবে, যেটা সমাধান করতে গিয়ে নাজেহাল হতে হবে। শত্রুর সঙ্গে আপস করা যেতে পারে। বিচক্ষন ব্যক্তির জন্য কর্মে উন্নতি। লটারি কাটবেন না। পরোপকারে আজ মনে খুব শান্তি পাবেন। প্রেমের প্রস্তাবে আজ রাজি না হওয়াই ভাল হবে। পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হতে পারে।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.