✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  31 Jul 2019 07:14 AM (IST)
1

আজ কোনও কারণে মানসিক অবসাদ আসতে পারে, প্রতিবেশীর কাছে আজ জনপ্রিয় হতে পারবেন। লেখকদের জন্য দিনটি খুব ভাল। নতুন কোনও বন্ধুর সাহায়্য পেতে পারেন, ব্যবসার দিকে শুভ কিছু ঘটতে পারে। রাজনীতির লোকেদের জন্য দিনটি খুব ভাল হবে না। আজ সাধুসঙ্গে থাকতে পারবেন। নিজেদের কোনও লোক শত্রুতা করতে পারে। বাড়িতে কোনও অতিথি আগমনের যোগ।বাড়ির সকলে মিলে ভ্রমণের আলোচনা।

2

সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ নষ্ট হবার সম্ভাবনা।বিদ্যার্থীদের সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন। নিজের সুবুদ্ধি দিয়ে কর্মস্থলে উন্নতি। যানবাহন বা জমি কোনও কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন।

3

নতুন কোনও কাজের আরম্ভ। আজ কোনও নতুন কাজে বিপদের ঝুঁকি আছে। প্রেমের ব্যপারে হতাশা। আইনি কোনও কাজের জন্য খরচ বৃদ্ধি। বন্ধুমহলে কোনও বিবাদ আজ সকাল দিকে অপ্রীতিকর দিকে মোড় নিতে পারে। ধর্মীয় কাজে খরচ হতে পারে। ব্যবসার দিকে ভাল কিছু আশা করতে পারেন। স্ত্রীকে নিয়ে চিন্তা। ভাই ভাই বিবাদ বাড়তে পারে। ব্যবসার দিকে কোনও চাপ বাড়তে পারে।

4

একটু অপেক্ষা করুন ভাল সমায় আসছে। কোনও শারীরিক কষ্ট আজ পেতে পারেন। ব্যবসার দিকে কিছু শুভ পরিবর্তন। বাড়তি খরচের জন্য কোনও চিন্তা বৃদ্ধি। অনেক দিনের কোনও আশা করা বস্তু লাভ হতে পারে। আর্থিক ব্যাপারে আজ চাপ থাকবে। প্রেমের ব্যপারে আনন্দ বৃদ্ধি।

5

আজ শরীরে কোথাও আঘাত লাগার সম্ভাবনা আছে। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও সেটা মিটে যাবে। সারা দিন নির্ঝঞ্ঝাটে কাটবে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।সন্তানদের নিয়ে চিন্তা। বাড়তি কোনও ব্যবসার দিকে একটু চিন্তা বাড়তে পারে।

6

সকাল দিকে কোনও কারণে কিছু অর্থ হাতে আসতে পারে। উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন আজ।ব্যবসার দিকে কোনও বাধার জন্য মাথাগরম। পিতার সঙ্গে বিশেষ আলোচনা। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। উপর থেকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। বাইরের কোনও বিবাদ বাড়িতে আসতে পারে। পেটের যন্ত্রণা বাড়তে পারে। পিতার সঙ্গে কোনও বিবাদ বাড়তে পারে।

7

আজ স্ত্রীর কাছ থেকে আঘাত পেতে পারেন। ছোট খাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। আত্মীয় কারও বাড়িতে আগমন । বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন চোরের ভয় আছে। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন।

8

সন্তানদের কর্মের কোনও শুভ খবর আসতে পারে। আজ সারা দিনটা খুব চিন্তায় কাটতে পারে।বিদ্যার্থীদের কোনও ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নির চিন্তা করতে পারেন। সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে। পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটা চলা খুব সাবধানে করা উচিত।

9

শরীরে কোনও কষ্ট না দেখা করবেন না। অভিনেতাদের জন্য ভাল সময়। বিবাহিত জীবন সুখের ভিতর দিয়ে যেতে পারে। ব্যবসার দিকে একটু বাধা। নতুন কোনও কাজের যোগাযোগ। আজ কর্মস্থলে আপনার নিন্দা হতে পারে। কোনও বিবাদের জন্য ক্ষতি হতে পারে। শরীরে কোনও অংশে ব্যথা বৃদ্ধি। ব্যবসার দিকে ভাল ফলের আশা করতে পারেন। ভ্রমণে খরচ বাড়তে পারে।

10

সকাল দিকে কর্মরত মহিলাদের প্রচুর চাপ থাকবে। শত্রুরা ক্ষতি করতে পারবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনাসফল হতে পারে । বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। পেটের রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনাআছে।

11

আজ সকালের দিকে ব্যবসায় বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। মাথা গরম করার ফলে হাতে আসা কাজও ভেস্তে যাবে। পিঠে ব্যাথার সমস্যা। আজ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। আজ দাম্পত্য জীবন সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন।

12

আজ অপরের ভালবাসা পেতে পারেন। সাংবাদিকদের জন্য ভাল সময়। কোনও বাইরের বিবাদ বাড়িতে আসতে পারে। ব্যবসার ব্যপারে কোনও চিন্তা। রক্তচাপ বৃদ্ধি। আজ সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। পিতার কোনও সম্পত্তি লাভ হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চিন্তা। অপরের কোনও শরীর খারাপ নিয়ে খরচ বাড়তে পারে।বন্ধুর সঙ্গে বিবাদ বাড়তে পারে।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.