আজকের রাশিফল

ভাল লোকের সঙ্গে থাকার জন্য মানসিক আনন্দ বৃদ্ধি। প্রেমে বাধা কেটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনও দ্রব্য প্রাপ্তির সম্ভাবনা। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ভুল সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারে প্রচুর ব্যয় হতে পারে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা। স্নায়বিক ভোগান্তির যোগ দেখা যাচ্ছে। ভাইয়ের সঙ্গে সম্পত্তির ব্যাপারে বিবাদের আশঙ্কা।
অতিরিক্ত খরচের জন্য ঋণ হতে পারে। আজ সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে অশান্তি হওয়ার যোগ আছে। কোনও মহৎ ব্যক্তি আপনাকে উপদেশ দিতে পারেন। চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে। আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে অশান্তি হতে পারে। বন্ধুর সঙ্গে অশান্তি হওয়ার জন্য দুঃখ। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় বিবাদের আশঙ্কা।
আজ দামি খাবারের প্রতি ইচ্ছা বৃদ্ধি পাওয়ার জন্য খরচ বাড়তে পারে। আজ সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। চাকরির শুভ যোগাযোগ আসায় আনন্দ। বাবার সঙ্গে তর্ক হওয়ার জন্য মন খারাপ। আজ ভ্রমণে কোনও বাধা আসতে পারে। সারা দিন কোনও প্রিয় জনের সঙ্গে থাকার জন্য মনে আনন্দ। খেলাধূলায় শুভ পরিবর্তন। পেটের সমস্যা হবে। ব্যবসা মধ্যম প্রকার যাবে।
দুপুরের পরে কিছু পাওনা আসতে পারে। সম্পত্তি নিয়ে চাপ বাড়বে। অপরের কোনও উপকারের জন্য খরচ বৃদ্ধি। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। সংসারে একটু শান্তি দেখতে পাবেন। অফিসে জটিলতা বাড়তে পারে। বেশি কথা বলবার জন্য বিবাদ বাড়বে। বাবার সঙ্গে একটু আজ বুঝে কথা বলুন।
গান বাজনা নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের জন্য সুখবর আসতে পারে। স্ত্রীর কোনও কাজের জন্য শান্তি মিলতে পারে। আর্থিক চাপ থাকবে। কোনও মহিলার জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। নেশা থেকে একটু দূরে থাকুন। ব্যবসায় ভাল কিছু ঘটতে পারে। অফিসে উন্নতির যোগাযোগ। প্রতিবেশীর সঙ্গে বিবাদ বৃদ্ধি।
বুদ্ধির ভুলের জন্য চাপ আসতে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে আলোচনা। বাড়িতে অনেক বন্ধু আসতে পারে। শরীর নিয়ে সমস্যা বাড়বে। বুদ্ধির জোরে শত্রু জয়। ভাই-বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ। সম্মান নিয়ে টানাটানি হতে পারে। প্রেমের সম্পর্কে উন্নতির সম্ভাবনা। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। দুপুরের পরে আর্থিক চাপ বাড়তে পারে।
কাজের ব্যাপারে স্থান পরিবর্তন করতে হতে পারে। আজ কারও কাছে অপদস্থ হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে আনন্দ। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি আসতে পারে। প্রেমে অশান্তি বাড়তে পারে।
অতিরিক্ত খরচ নিয়ে স্বামী-স্ত্রী আলোচনা। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা আজ বন্ধ রাখুন। আজ বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবস্থার অবনতি হতে পারে। ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে।
আজ অযথা ব্যয় হতে পারে। কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। শরীরের কোনও কষ্ট অবহেলা করবেন না। আইনি কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। বাড়িতে বিবাদের জন্য মানসিক কষ্ট। আজ ব্যবসায় শান্তি পেতে পারেন। বিবাহের ব্যাপারে কোনও যোগাযোগ আসতে পারে। বাড়তি কিছু খরচ হওয়ার আশঙ্কা।
চাকরির পদোন্নতিতে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। শরীরের কোথাও চোট লাগতে পারে। ব্যবসায়ীরা কর্মচারীকে চোখে চোখে রাখুন। যাঁরা বিবাহের কথা ভাবছেন, তাঁদের জন্য খুব শুভ সময় আসছে। পদার্থবিদ্যা নিয়ে যাঁরা লেখাপড়া করছেন, তাঁরা সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি। সংসারে অশান্তি মিটে যাবে।
আজ ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে লাভ ভাল থাকবে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারা দিন হিসেব করে চললেও খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন। বাবার অসুস্থ হওয়ার আশঙ্কা আছে।
আজ একটু সাবধানে থাকুন, বিপদ হতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। বিবাহিত জীবনে সুখের খবর আসতে পারে। আর্থিক ব্যাপারে সুবিধা পেতে পারেন। আজ সকালের দিকে খরচ বাড়তে পারে। শিক্ষকদের জন্য শুভ পরিবর্তনের ইঙ্গিত। প্রেমের ব্যাপারে কোনও চাপ আসতে পারে। দূরে ভ্রমণ হতে পারে।