✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

বিধানসভা ভোট ২০২৬

WEST BENGAL  (148/294)
122-141
TMC
143-165
BJP
4-7
OTH
TAMIL NADU  (118/234)
131-146
DMK+
56-72
AIADMK+
22-26
TVK
7-15
OTH
KERALAM  (71/140)
55-64
LEFT+
74-82
INC+
0-3
BJP
4-8
OTH
PUDUCHERRY  (17/33)
17-23
BJP+
06-08
INC+
03-07
OTH
ASSAM  (64/126)
87-99
BJP+
21-32
INC+
4-8
OTH
(Source:  Poll of Polls)

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  19 Aug 2019 06:52 AM (IST)
আজকের রাশিফল
1

আজ উচ্চ বিদ্যার যে কোনও কাজ সফল হবে। কোনও বন্ধুর জন্য কর্মে জটিলতা কেটে যেতে পারে। আইন সংক্রান্ত কোনও কাজে বিষয়ে জড়িয়ে পড়তে পারেন। খেলাধূলায় নাম করার সুযোগ আছে। আজ ব্যবসা বা কর্মে কোনও সমস্যা থাকবে না। যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে। বুদ্ধির ভুলে হাতে আসা কোনও কাজ ভেস্তে যেতে পারে। কাছাকাছি ভ্রমণ হতে পারে। বাড়তি কথা অশান্তি বাড়াতে পারে।

2

বিজ্ঞানীদের নতুন কিছু আবিষ্কার থেকে সুনাম আসতে পারে। আজ উপরমহল থেকে চাপ আসতে পারে। কর্মস্থানে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। সাংবাদিকতার সঙ্গে যুক্তদের জন্য দিনটি শুভ। আজ উচ্চপদস্থ কোনও ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার পেতে পারেন। পুলিশদের জন্য দিনটি খুব অনুকূল। প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারেন। সন্তানের জন্য দুশ্চিন্তা থাকবে।

3

আজ প্রতিবেশীদের হিংসার জন্য কোনও কাজে বাধা আসতে পারে। প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন। পারিবারিক বিষয়ে বেশি না থাকাই ভাল হবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। আজ খুব ভাল কোনও বন্ধু আপনাকে ভীষণ ভাবে ঠকাতে পারে। সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন। অতিরিক্ত খরচে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে। গুরু জনদের কথায় মনোযোগ দিন। বাবার শরীর নিয়ে চিন্তা।

4

আজ ঘরে বাইরে দু- জায়গাতেই পরিবেশ আপনার সঙ্গেই থাকবে। কোনও কিছু কেনার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা করতে হতে পারে। শত্রুর সঙ্গে আপস করতে হতে পারে। শারীরিক দুর্বলতা আসতে পারে। শিক্ষায় সাফল্য বৃদ্ধি পাবে। সমাজের কোনও কাজের জন্য আপনার চাপ বাড়তে পারে। উত্তেজনার কারণে বিপদ আসতে পারে। স্ত্রীর জন্য বাড়তি আয় হতে পারে। বন্ধুর পিছনে খরচ হতে পারে।

5

অফিসে সুনাম বৃদ্ধি। ভাল যুক্তির জন্য তর্কে জয় লাভ। ফাটকা থেকে আয়ের যোগ বা লটারি কাটার জন্য দিনটি শুভ। আজ সারা দিন কোনও কারণে মানসিক চিন্তা বাড়তে পারে। কারও কাছ থেকে খুব মূল্যবান কিছু পেতে পারেন। হতাশার জন্য কাজের ক্ষতি। সাধু সেবায় কাজে আসতে পেরে শান্তি। সম্পত্তি কেনার চেষ্টা করতে পারেন।

6

আজ কোনও জটিল সমস্যায় পড়তে হতে পারে। প্রেমে নতুন কোনও যোগাযোগ আসতে পারে। মনের ইচ্ছা পূরণ হওয়ার জন্য আনন্দ। আভিনেতাদের খুব ভাল সুযোগ মিলতে পারে। পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে। নতুন বাড়ি তৈরির সুযোগ এলে হাতছাড়া না করাই ভাল। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন। বয়সে ছোট কারও জন্য দুশ্চিন্তা।

7

আজ ব্যবসায় সহকর্মীর দ্বারা উপকৃত হতে পারেন। বাসস্থান কেনা-বেচার পরিকল্পনা করতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে কোনও কারণে কলহ বাধতে পারে। ছোটখাটো কোনও আঘাত লাগতে পারে। আজ ব্যবসায় প্রচুর লাভের আশা রাখতে পারেন। আজ দিনটি আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে। ভাল কাজ করেও সুনাম পাবেন না। অযথা তর্কে যাবেন না, সমস্যা হতে পারে।

8

আজ সারা দিন কোনও ঝুঁকির কাজ না করাই ভাল। নিজের বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তি যোগ রয়েছে। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তা। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ।

9

ভাল লোকের দ্বারা বিপদ থেকে উদ্ধার পাবেন। আজ আপনার সম্মানহানি হতে পারে। আপনার কথায় সকলের মন জয় করতে সক্ষম হবেন। সঙ্গীত শিল্পীদের শুভ সময়। চাকুরীতে বদলির সম্ভাবনা আছে। ব্যবসায় কোনও জট থাকলে সেটা আরও বাড়তে পারে। ক্রোধ সংযত করা অতিরিক্ত প্রয়োজন। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বাবা-মায়ের জন্য খরচ বাড়তে পারে।

10

নতুন কোনও ব্যবসার ব্যাপারে পরিকল্পনা করতে পারেন। আজ কাজের জায়গায় খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রম ঘটতে পারে। বন্ধুর সঙ্গে আজ কোনও কারণে মতান্তর ঘটতে পারে। আজ কোনও ভাবে বাড়তি উপার্জন হতে পারে। শৌখিনতার জন্য খরচ হতে পারে। শরীরে অল্প বিস্তর আঘাত লাগতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। বাবা-মায়ের সঙ্গে বিবাদ বৃদ্ধি পাবে।

11

সদগুরুর সাহায্য পেতে পারেন। আজ ব্যবসায় ফল ভাল, খারাপ মিশিয়ে থাকবে। অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধি পাওয়ায় শরীর অসুস্থ হতে পারে। সন্তানদের কোনও ভাল খবর পেতে পারেন। উকিলদের জন্য সামনে শুভ সময়। আজ খুব কাছের কোনও মানুষের জন্য আপনার ছোটখাটো কোনও ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন। দুপুরের পরে ব্যবসায় সমস্যা বাড়তে পারে।

12

সামাজিক কোনও কাজের জন্য সুনাম আসতে পারে। অতিরিক্ত উদাসিনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবনে বিবাদ আসতে পারে। শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে। কেনাবেচা করার জন্য দিনটি শুভ। খুব গুরুত্বপূর্ণ কাজ আজ না করাই ভাল। পেটের সমস্যা বাড়বে।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.