আজকের রাশিফল

ধর্ম সংক্রান্ত কোনও আলোচনা থেকে মানসিক শান্তি। আজ অযথা ব্যয় হতে পারে। শরীর মোটামুটি ভালই থাকবে। আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন, ঠকতে হতে পারে। আজ সবার সঙ্গে কথা খুব বুঝে বলবেন, অপমানিত হওয়ার আশঙ্কা আছে। কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। বয়সে ছোট কারও কাছ থেকে কোনও বিষয়ে সাহায্য পেতে পারেন।
আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। জমি কেনাবেচায় বাধা। পড়াশোনার দিকে খারাপ কিছু ঘটতে পারে। কোনও কাজের জন্য নিচু হতে হবে। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ। আর্থিক ব্যাপারে কোনও সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনও কাজের জন্য সম্মান নষ্ট। গঠনমূলক কাজে উন্নতির যোগ দেখা যাচ্ছে।
কর্মস্থানে একটু সাবধানে কাজ করুন, কোনও রকম আঘাত লাগতে পারে। বিবাহ সংক্রান্ত বিষয়ে কিছু দান করতে হতে পারে। শিল্পীদের জন্য সামনের সময়টা খুব উপযুক্ত। ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। স্বাস্থ্য ভাল যাবে না। আজ কোনও কিছু পাওয়ার জন্য মনে জেদ সৃষ্টি হতে পারে। আজ কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে। দীর্ঘ দিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য।
সকাল থেকে বুকের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। অপরের কোনও কথার জন্য অশান্তি বাড়তে পারে। আজ পুরনো দিনের কোনও আশা ভঙ্গ হতে পারে। আজ সন্তানের কোনও ভাল জিনিস আপনাকে অবাক করবে। আজ ব্যবসায় বিনিয়োগ করুন, ফল ভাল পাওয়া যাবে। খরচ কম হবে আজ। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত রাগের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরু জনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।
পড়াশোনার জন্য দিনটি খুব ভাল। চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষ অনুকূল। কাউকে নিজের দুর্বলতা দেখালে ফাঁসতে হতে পারে। মানসিক কোনও উদ্বেগ থাকলে সেটা কেটে যেতে পারে। দাম্পত্য কলহের সৃষ্টি হতে পারে। আজ সারা দিন কাজ বা ব্যবসা নিয়ে কোনও সমস্যা থাকবে না। বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন।
আজ সারা দিন নানা দিক থেকে কাজের সুযোগ আসতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দও থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। আজ সহকর্মীর ভাল ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না। বাড়ি তৈরির শুভ সময় দেখা যাচ্ছে। পেটের সমস্যা থাকবে। পরিবারে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন।
রোগের জন্য কষ্ট বাড়তে পারে। বাড়িতে হঠাৎ প্রচুর অতিথি সমাগম হতে পারে। নিম্ন বিদ্যার জন্য সময়টা খুব উপযুক্ত। চাকরিজীবীদের জন্য সময়টা অনুকূল। আজ আপনার সঙ্গে ভাল কিছু হতে পারে। আজ সারা দিন ব্যবসা নিয়ে মনে ভয় কাজ করবে। সন্তানদের ভাল কিছু খবর আসতে পারে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে। হজমের গণ্ডগোল হতে পারে। মায়ের শরীরের জন্য খরচ বাড়বে।
অসৎ সঙ্গ থেকে অর্থ নষ্ট হওয়ার যোগ। কর্মে বদলির সম্ভাবনায় মানসিক চাপ। আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল। আপনার অজান্তে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় অশুভ সঙ্কেত থাকলেও গুরু জনদের পরামর্শে সমস্যা কেটে যাবে। প্রতিবেশীর উস্কানিতে সংসারে অশান্তি। শত্রুপক্ষকে আজ মানিয়ে চলাই শ্রেয়। বিদ্যার্থীদের উন্নতি অপেক্ষা করছে।
মামলার ব্যাপারে খরচ বাড়তে পারে। রাস্তায় যানবাহন চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি। পুরনো পাওনা আদায় হতে পারে। আজ সারা দিন কোনও কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান কিছু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা। সাধু সেবায় মনে শান্তি।
প্রবাসী কেউ আসার খবর পেতে পারেন। আজ কোনও বিপদ এলে বুদ্ধি স্থির রাখুন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময়। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে বিবাদ থেকে মুক্তি। ব্যবসায় সাফল্য পেতে বেগ পেতে হতে পারে। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে। নিজের পাওনা পেতে ভোগান্তি হতে পারে। সাধু সঙ্গে গিয়ে মনে শান্তি। আত্মীয় নিয়ে চিন্তা থাকবে।
সকালের দিকে রক্তপাতের আশঙ্কা আছে। আজ ব্যবসায় কোনও শুভ খবর আসতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীরে ক্লান্তি বৃদ্ধি। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সন্তানদের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমে আঘাত পাওয়ার আশঙ্কা আছে। সমাজের জন্য কিছু করার ফলে সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। বাইরের কোনও লোকের জন্য খরচ বাড়তে পারে।
উচ্চপদস্থ ব্যক্তির থেকে উপকার পাবেন। কারও বিবাহ সংবাদে মনে আনন্দের উদয় হবে। যানবাহনে ওঠা নামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়িতে কিছু চুরি যেতে পারে। উচ্চাশা থাকলে আজ সেটা সফল হতে পারে। মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভাল। সাংসারিক শান্তি বজায় থাকবে। পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন।