✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  26 Aug 2019 07:30 AM (IST)
আজকের রাশিফল
1

ব্যবসায় লাভের আশা রাখলে মন স্থির রাখুন। আজ সারা দিন অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। যুক্তিপূর্ণ আলোচনায় সম্মান প্রাপ্তি। কর্মস্থানে আজ কারও কথায় কান দেবেন না। আজ কোনও আত্মীয়ের কাছ থেকে আপনি ভাল সাহায্য পাবেন। বেশি অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা।

2

আজ বাড়িতে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। আজ কঠিন কোনও কাজকে অতিরিক্ত সরল ভাবে করতে সক্ষম হবেন। বাক সংযমী হতে পারলে সংসারে শান্তি থাকবে। সন্তানের চঞ্চলতা বৃদ্ধি পাবে। একাধিক আয়ের পথ দেখা যাচ্ছে।

3

প্রেমে বিবাদ বাড়তে পারে। বাইরের কোনও অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি থেকে লাভ বাড়তে পারে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। সঙ্গীতে সাফল্য আসতে পারে। সংসারের জন্য অযথা ব্যয় বাড়তে পারে। কাউকে কটূ কথা বলবার জন্য দুঃখ। লিভারের কোনও সমস্যা বাড়তে পারে। ব্যবসায় কোনও উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা।

4

প্রিয়জনের কোনও খারাপ খবর বাড়িতে আসতে পারে। অযথা ভ্রমণ হতে পারে। সমাজের কোনও কাজের দায়িত্ব বাড়তে পারে। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি। অর্শ জাতীয় কোনও রোগ বাড়তে পারে। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভাল হবে। সন্তানের জন্য বাড়তি কোনও খরচ হতে পারে। ব্যবসার জন্য অর্থ নষ্ট হওয়া থেকে সাবধান।

5

আজ কোনও কাজের শুরু খুব ভাল হবে। সমাজে সম্মান পাবেন। একাধিক পথে আয় বাড়তে পারে। দূরে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। কোনও একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে। যাঁরা গান বাজনা নিয়ে কাজ করেন, তাঁদের জন্য ভাল সময়। রক্তচাপ বাড়তে পারে।

6

একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে কোনও খরচ হতে পারে। কেউ আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। সন্তানের ভাল কাজের জন্য গর্ব বোধ। ব্যবসায় সমস্যা বাড়তে পারে। বন্ধুদের থেকে খারাপ কিছু ঘটতে পারে। বাবাকে নিয়ে চিন্তা বাড়তে পারে।

7

আজ পরিবারে কারও ব্যবহারে আপনার রাগ হতে পারে। আজ সারা দিন ব্যয়ের পরিমাণ বেশি থাকবে। শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা। আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে।

8

আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই ভাল। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত। নিজের ক্ষমতায় ব্যবসায় অগ্রগতির আভাস। পুরনো পাওনা পেতে বেগ পেতে হবে। কাজের জায়গায় হিসাব নিয়ে গণ্ডগোল।

9

আত্মীয় নিয়ে অশান্তি হতে পারে। প্রেমের ব্যাপারে মান বাড়তে পারে। অফিসে উন্নতির সুযোগ কাজে লাগান। বন্ধুর জন্য বিপদ বাড়তে পারে। আগুন থেকে বিপদের আশঙ্কা। তর্ক থেকে জয় লাভ করবার জন্য আনন্দ। আর্থিক ব্যাপারে কোনও চাপ আসতে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম। মাথার যন্ত্রণা বাড়বে।

10

আপনার কোনও প্রতিভার জন্য জনপ্রিয়তা লাভ করতে পারেন। বন্ধুকে অতি বিশ্বাস করার খেসারত দিতে হতে পারে। কোনও ছোট্ট অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন। আজ আপনাকে কোনও দুর্ঘটনার সাক্ষী দিতে হতে পারে। প্রভাবশালী কারও কাছ থেকে উপকার পেতে পারেন। অতিরিক্ত ক্রোধ মর্যাদাহানির কারণ হতে পারে। ভাইয়ের সঙ্গে অশান্তি।

11

কর্মস্থানে কোনও মহিলার জন্য অশান্তি বৃদ্ধি। আজ উপার্জনের ভাগ্য ভাল থাকবে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে ব্যস্ত থাকতে হবে। কর্মস্থানে নিজেকে খুব অসহায় মনে হতে পারে। পরিবারে কারও কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। আপনার থেকে বয়সে ছোট কারও সঙ্গে তর্ক বাধতে পারে। মনের মতো মানুষের দেখা পাবেন।

12

অশান্তি থেকে সাবধান থাকুন। খরচ বাড়তে পারে। ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা। প্রেমের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা। চাকরির জায়গায় কাজের চাপ বৃদ্ধি। রক্তপাতের থেকে সাবধান থাকা দরকার। ব্যবসায় বাড়তি কোনও লাভ হতে পারে। প্রিয়জনের থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয়। বাড়তি কোনও কথা অশান্তি বাড়তে পারে।

  • হোম
  • Photos
  • খবর
  • আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.